ঢাকা আজ মঙ্গলবার, ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
আজ ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

ফরিদগঞ্জে চোরাই সিএনজিসহ যুবক গ্রেপ্তার

প্রতিবেদক
দৈনিক মিলেনিয়াম নিউজবিডি
সেপ্টেম্বর ২০, ২০২৫ ২:৪৬ অপরাহ্ণ

ফরিদগঞ্জ চাঁদপুরঃ
চাঁদপুরের ফরিদগঞ্জে চোরাই সিএনজি অটোরিকশা উদ্ধারসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার ভোরে পৌর এলাকার চরবড়ালি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় চোর চক্রের সক্রিয় সদস্য মো. আকরাম হোসেন (২২) কে গ্রেপ্তার করা হয়। তিনি ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের মধ্য পোয়া জমাদার বাড়ির আব্দুল কাদেরের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর সন্ধ্যায় উত্তর চরবড়ালি মিজি বাড়ির সামনে থেকে সিএনজি চালক ইউসুফের অটোরিকশাটি চুরি হয়। ওই রাতেই ভুক্তভোগী ইউসুফ ফরিদগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। এরপর গোপন সংবাদের ভিত্তিতে এসআই আশরাফুল আলমের নেতৃত্বে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আকরামকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে আকরাম চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে এবং তার দেখানো মতে চোরাই সিএনজিটি উদ্ধার করা হয়। সে আরও জানায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্রের সঙ্গে যুক্ত থেকে সিএনজি ও যানবাহন চুরির সঙ্গে সম্পৃক্ত ছিল।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ্ আলম বলেন,
“চুরির মাত্র দুই দিন পর অভিযান চালিয়ে চোরাই সিএনজি উদ্ধার করা হয়েছে এবং চক্রের সক্রিয় সদস্য আকরামকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। ধারণা করা হচ্ছে, এই চক্রের আরও কয়েকজন সদস্য জড়িত রয়েছে। তাদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

উদ্ধারকৃত সিএনজি থানায় জব্দ রাখা হয়েছে। এ ঘটনায় একটি নিয়মিত মামলা দায়ের করে গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যান্যদের চোর চক্রের সদস্যদের চেষ্টা চলছে।

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

বিএনপির নির্বাহী কমিটির সদস্য সদস্য কাজী রফিকুল ইসলামের পিতার ইন্তেকাল

মালয়েশিয়ায় বেতন বঞ্চিত বাংলাদেশি শ্রমিকদের পাশে সনি কোম্পানি

মনোহরদীতে প্রেমিকের ব্ল্যাকমেইলে প্রেমিকার আত্মহত্যা

ভর্তিতে ব্যাপক অনিয়ম ও অর্থ আত্মসাতে অভিযোগে অভিযুক্ত মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়,তদন্ত কার্যক্রম শুরু

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মালয়েশিয়া সেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল

৩৬ ঘণ্টার হরতালে বন্ধ যোগাযোগ: গুরুত্বপূর্ণ নিয়োগ পরীক্ষায় অংশ নিতে ব্যর্থ বহু যোগ্য প্রার্থী

১৬ জুন হাসিনাসহ অন্য আসামিদের ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

দেশের চলমান সমস্ত সংকট নাটকের অংশ, মানুষ ভোট দিতে চায়: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

নেত্রকোনায় সদ্য ঘোষিত ধানের শীষ এর ৫ কান্ডারী

রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় দাসের জামিন চেম্বারে স্থগিত