ঢাকা আজ শুক্রবার, ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
আজ ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

ফরিদগঞ্জে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় সড়কে ঝরল ব্যবসায়ীর প্রাণ

প্রতিবেদক
মিলেনিয়াম নিউজ বিডি
অক্টোবর ৩০, ২০২৫ ১১:১৪ অপরাহ্ণ
ফরিদগঞ্জে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় সড়কে ঝরল ব্যবসায়ীর প্রাণ

মোঃ ইয়াছিন পালোয়ানঃ
চাঁদপুরের ফরিদগঞ্জে উপজেলার মদনেরগাঁও বরকন্দাজ বাড়ির সামনে ৩০ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০টার দিকে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাদশা তালুকদার (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

নিহত বাদশা তালুকদার ফরিদগঞ্জ উপজেলার মানিকরাজ গ্রামের মাওলানা ইদ্রিস তালুকদারের ছেলে। তিনি দুই সন্তানের জনক ও স্থানীয়ভাবে মেডিকেল এক্সেসরিজের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাদশা তালুকদার মোটরসাইকেলে করে মালামালসহ চান্দ্রা বাজারের উদ্দেশ্যে রওনা হন। পথে মদনেরগাঁও এলাকায় পৌঁছালে চান্দ্রা বাজারের দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেলের সঙ্গে তাঁর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এ দুর্ঘটনায় অপর মোটরসাইকেলে থাকা জিহাদ (১৮)সহ দুইজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে পরে চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয় সেখান থেকে ঢাকায় পাঠানো হয়, বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন।

নিহতের স্বজন বাবলু তালুকদার জানান, সকালে জীবিকার প্রয়োজনে বাজারে যাচ্ছিলেন বাদশা তালুকদার। পথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের ধাক্কায় তিনি ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার খবর পেয়ে ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবু তাহের ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, নিহতের পরিবারের কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি,তাদের অনুরোধে বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

‘অপারেশন সিসা প্রাচীর’ শুরু , ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন ভারত

মোহনগঞ্জে বিদ্যালয়ের জায়গা দখল ও সড়কের গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন

বিএনপির সংরক্ষিত আসনে মনোনয়ন ফরম জমা দিলেন নুর উন নাহার বেগম

ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক ভারতীয় মদসহ গ্রেফতার ০১

সাঘাটায় ইটভাটায় ইট পোড়ানোর ধুম

নেত্রকোনার মোহনগঞ্জে শ্যামা পূজা উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত

বগুড়া টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উদ্বোধন

সড়ক শৃঙ্খলা ফেরাতে ফরিদগঞ্জে যৌথ বাহিনীর চেকপোস্ট অভিযান

পাকিস্তানে হামলায় নিহত ৭০, দাবি ভারতের

বেলকুচিতে জুলাই গণ-অভ্যুত্থানের যোদ্ধাদের মাঝে চেক বিতরণ