ঢাকা আজ মঙ্গলবার, ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
আজ ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

বগুড়ায় নববধূ হত্যা: যৌতুক না দেওয়ায় ফাঁস দিয়ে খুনের অভিযোগে

প্রতিবেদক
মিলেনিয়াম নিউজ বিডি
নভেম্বর ২৪, ২০২৫ ৫:৫২ অপরাহ্ণ

স্বামী আটক
মোঃ গুলজার রহমান বগুড়া প্রতিনিধি
বগুড়া শহরের কৈপাড়ায় আফিয়া আকতার শম্পা (১৯) নামে এক নববধূকে গলায় ফাঁস দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। স্বজনদের দাবি, যৌতুক দিতে অস্বীকার করায় তার স্বামী রিয়াজুল জান্নাত তাকে হত্যা করেছে। এ ঘটনায় আজ রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যায় স্থানীয় এলাকাবাসী অভিযুক্ত স্বামী রিয়াজুলকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।

​নিহত শম্পা কাহালু উপজেলার মুরইল পোড়াপাড়া গ্রামের আনোয়ারুল ইসলামের মেয়ে।

​স্বজনরা জানান, প্রেমের সম্পর্কের সূত্র ধরে মাসখানেক আগে শম্পা ও রিয়াজুল জান্নাত পালিয়ে এসে বিয়ে করেন। বিয়ের পর তারা শহরের কইপাড়ায় একটি ভাড়া বাড়িতে বসবাস শুরু করেন। কিন্তু কিছুদিনের মধ্যেই স্বামী রিয়াজুল শম্পার বাবার কাছে যৌতুক হিসেবে ৬ লাখ টাকা ও একটি আরওয়ান ফাইভ মোটরসাইকেল দাবি করতে শুরু করে।

​এই যৌতুক দিতে নববধূ শম্পা অস্বীকৃতি জানালে তার ওপর নেমে আসে ধারাবাহিক শারীরিক নির্যাতন। স্বজনদের অভিযোগ, এই নির্যাতনের এক পর্যায়ে গতকাল সন্ধ্যায় (২৩ নভেম্বর) রিয়াজুল শম্পাকে গলায় ফাঁস দিয়ে হত্যা করে এবং ঘটনাটিকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করে।

​শম্পার এক চাচা এই হত্যার বিষয়ে জানান, “ঘটনার মাত্র ২০ মিনিট আগে শম্পা তার বাবাকে ফোন করে বলেছিল— বাবা তার স্বামী তাকে মেরে ফেলার চেষ্টা করছে, তুমি আমাকে বাঁচাও।” এর পরপরই স্বজনরা কইপাড়ার ওই ভাড়া বাড়িতে এসে জানালার সঙ্গে গামছা দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় শম্পার মৃতদেহ দেখতে পান। পরে স্বজনদের চিৎকারে স্থানীয় এলাকাবাসী এসে রিয়াজুল জান্নাতকে আটক করে পুলিশকে খবর দেন।

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

বগুড়া এরুলিয়া ভোটের অধিকার ফেরাতে বিএনপিতে কেন্দ্র কমিটি গঠন

ছেলের চুরির অভিযোগে মাকে হেনস্তা, সেই বিএনপি নেতাকে অব্যাহতি

বগুড়া ১৯নং ওয়ার্ড বিএনপির উদ্দোগে বিশাল মহিলা সমাবেশ অনুষ্ঠিত

ইউএনও রাসেল ও সহযোগীদের শাস্তির দাবিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান

পুঠিয়ার বিড়ালদহে ইসফা খাইরুল হক শিমুলের নেতৃত্বে বিশাল জনসভা

সিরাজগঞ্জে অসুস্থতার ছুটি না পেয়ে এক শ্রমিক অসুস্থ

পঞ্চগড় সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গরুসহ চোরাকারবারি আটক

বগুড়ায় ছুটি নিয়ে বাড়ীতে এসে বিদ্যুৎস্পৃষ্টে পুলিশ কনস্টেবলের মর্মান্তিক মৃত্যু

নেত্রকোনায় মানব পাচারের অভিযোগে জড়িত চীনা নাগরিক আটক

অযোদ্ধায় নতুন বাবরি মসজিদের প্রথম ইট বসাবেন পাকিস্তানি সৈন্যরা: হুঙ্কার পাকিস্তানি সিনেটরের