ঢাকা আজ মঙ্গলবার, ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
আজ ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

বগুড়ায় ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণার অভিযোগে পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি হামিদুল আলম মিলনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত

প্রতিবেদক
মিলেনিয়াম নিউজ বিডি
নভেম্বর ১৮, ২০২৫ ৯:৪১ পূর্বাহ্ণ


মোঃ গুলজার রহমান বগুড়া প্রতিনিধি
সোমবার দুপুরে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক মেহেদী হাসান তা নামঞ্জুর করেন।
আদালত পুলিশের পরিদর্শক শহিদুল ইসলাম জানান, জামিন নাকচের পর আদালতের নির্দেশে মিলনকে কারাগারে পাঠানো হয়েছে। একই মামলায় পলাতক তাঁর স্ত্রী শাহজাদী আলম লিপির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে।
ফ্ল্যাট বুঝে না পেয়ে মামলা
বগুড়া শহরের নিশিন্দারা শাহপাড়ার বাসিন্দা জাহিদুর রহমান তোফা প্রতারণার অভিযোগে মামলাটি করেন। অভিযোগে তিনি জানান, হাউজিং ব্যবসার সঙ্গে যুক্ত মিলন ও তাঁর স্ত্রী প্রতারণার মাধ্যমে ফ্ল্যাট বিক্রির প্রতিশ্রুতি দিলেও পরে তা বুঝিয়ে দেননি।
বিতর্কিত কর্মকাণ্ডে চাকরি হারান মিলন
২০২৩ সালে অসুস্থতার কথা বলে ছুটিতে থাকা অবস্থায় মিলন বগুড়া–১ আসনে তাঁর স্ত্রীর নির্বাচনী প্রচারে অংশ নেন। বিষয়টি নিয়ে পুলিশ সদর দপ্তরের তদন্তে অভিযোগ প্রমাণিত হলে প্রথমে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। পরবর্তীতে ২০২৫ সালের সেপ্টেম্বরে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।
কারাগারে প্রেরণ
আদালতের আদেশ অনুযায়ী সোমবারই তাঁকে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন পরিদর্শক শহিদুল ইসলাম।

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

পুলিশের হাতে থাকবে না কোনো মারণাস্ত্র: স্বরাষ্ট্র উপদেষ্টা

ভারতের হামলা আসন্ন, পরমাণু হামলায় প্রস্তুত পাকিস্তান

উৎসবমুখর, হৃদ্যতাপূর্ণ ও হাস্যজ্জল অবস্থায় অভ্যর্থনা পর্ব শেষ, চলছে বহুল প্রতীক্ষিত রুদ্ধদ্বার বৈঠক

শ্রীবরদীতে কালভার্ট নির্মাণে অনিয়মের অভিযোগ

বগুড়া শিবগঞ্জে ৩ কেজি গাজাসহ দুজন গ্রেফতার

আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় দেশের জন্য যুগান্তকারী সিদ্ধান্ত: অলি আহমদ

কুষ্টিয়ায় ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের পথসভা অনুষ্ঠিত

ভারত-পাকিস্তান সংঘাত: সীমান্তে ‘সতর্ক থাকার’ নির্দেশ আইজিপির

যমুনা নদীতে চৌহালীতে মৎস্য সম্পদ রক্ষায় বিশেষ অভিযান বিপুল চায়না রিং জাল ধ্বংস, ৫ জনকে অর্থদণ্ড

১৫ বাংলাদেশিস অভিবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়া