ঢাকা আজ মঙ্গলবার, ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
আজ ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

বাঘাইছড়িতে দেশনেত্রীর সুস্থতা কামনায় ছাত্রদলের বিশেষ দোয়া মাহফিল

প্রতিবেদক
মিলেনিয়াম নিউজ বিডি
নভেম্বর ৩০, ২০২৫ ৮:৫৫ অপরাহ্ণ

নোমাইনুল ইসলাম,
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি এবং সুস্থতা কামনায় রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) এশার নামাজ শেষে মধ্যেম পাড়া জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কাচালং সরকারি কলেজ শাখা।

মাহফিলে সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। শুরুতেই ছাত্রদল নেতা-কর্মীরা বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং তার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করেন।

অনুষ্ঠানে কাচালং সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান তারেক, সাধারণ সম্পাদক নাঈম উদ্দিন, দপ্তর সম্পাদক মোখলেস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. হোসেনসহ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ছাত্র নেতারা জানান, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে যে ত্যাগ ও দৃঢ়তার পরিচয় দিয়েছেন, তা বাংলার মানুষ কখনো ভুলবে না। তারা আরও বলেন, দেশনেত্রীর সুস্থতা শুধু বিএনপি বা ছাত্রদলের জন্য নয়, বরং বাংলাদেশের সকল মানুষের প্রত্যাশা।

দোয়া পরিচালনা করেন মধ্যেম পাড়া জামে মসজিদের পেশ ইমাম। তিনি খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে আল্লাহর দরবারে প্রার্থনা জানান

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

নেত্রকোনায় টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পিং বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

বগুড়ার গাবতলী অপহরণ মামলার ভিকটিম এক মাস পর নোয়াখালী থেকে উদ্ধার, আটক ২

কুষ্টিয়া শহরের সব সড়ক যেন মিলেছে লালনের আখড়ায়

মোহনগঞ্জে পূজামণ্ডপে হামলার ঘটনায় দায়ের কৃত মামলায় যুবক গ্রেপ্তার

আ. লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে আনন্দ মিছিল আজ

হাসনাতের গাড়িতে হামলার ঘটনায় আটক ৫৪

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সভাপতি শেখ হাসিনাসহ সাবেক মন্ত্রী ও নেতাদের বিরুদ্ধে বগুড়ায় মামলা

মালয়েশিয়ায় বিনোদন কেন্দ্রে অভিযান বাংলাদেশিসহ ২৩৬ অবৈধ অভিবাসী আটক

যুবদল নেতা শাওন সরকারকে জড়িয়ে সংবাদ প্রচার,আওয়ামী ষড়যন্ত্রের নোংরা রাজনীতি উন্মোচিত

দেশের মানুষ সংস্কার নয়, দ্রুত সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়: গয়েশ্বর চন্দ্র রায়