ঢাকা আজ শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
আজ ৬ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

বাঘাইছড়িতে সিঙ্গিনালা তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও নতুন পরিচালনা কমিটি গঠন

প্রতিবেদক
মিলেনিয়াম নিউজ বিডি
নভেম্বর ৮, ২০২৫ ৮:১২ অপরাহ্ণ

নোমাইনুল ইসলাম, বাঘাইছড়ি (রাঙামাটি):

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বটতলী পূর্ব   লাইল্যা ঘোনা এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী আনজুমান এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট কর্তৃক পরিচালিত সিঙ্গিনালা তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও নতুন পরিচালনা কমিটি গঠন অনুষ্ঠান।
শনিবার (৮ নভেম্বর ) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী ও দুই শতাধিক অভিভাবক প্রতিনিধি।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেলিম উদ্দিন বাহারী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রাঙামাটি জেলা বিএনপির সহ-কৃষি বিষয়ক সম্পাদক ;
বিশেষ অতিথি ছিলেন আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক, বাঘাইছড়ি গাউসিয়া কমিটি   ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি।

সভায় সভাপতিত্ব করেন মোঃ হোসাইন, সভাপতি, মাদ্রাসা পরিচালনা পর্ষদ।
সঞ্চালনা করেন, সুপার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আবদুল বারী

সভায় বক্তারা বলেন, সমাজে শিক্ষার আলোকবর্তিকা জ্বালাতে হলে ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয় অপরিহার্য। মাদ্রাসার শিক্ষার্থীরা যেন কোরআন-হাদীসের পাশাপাশি সাধারণ জ্ঞানেও সমান দক্ষ হয়ে গড়ে ওঠে—এ জন্য শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।

এসময় আলোচনা হয়, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ,
মাদ্রাসার সুপার ও শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা, ২০২৬ সালের দাখিল পরীক্ষার প্রস্তুতি কার্যক্রম, পঞ্চম ও অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষার প্রস্তুতি এবং বার্ষিক পরীক্ষার রূপরেখা, মাদ্রাসার পরিচালনা কমিটি পুনর্গঠন ও প্রশাসনিক উন্নয়ন বিষয়ে।

বক্তারা বলেন, অভিভাবকরা যদি সন্তানদের পড়াশোনার প্রতি আরও যত্নবান হন, তাহলে মাদ্রাসার সামগ্রিক শিক্ষার মান আরও উন্নত হবে।

প্রধান অতিথি সেলিম উদ্দিন বাহারী বলেন,  “মাদ্রাসা হচ্ছে মানবিক মূল্যবোধ ও চরিত্র গঠনের কেন্দ্র। এখান থেকে শিক্ষিত ও সৎ নাগরিক তৈরি হয়। শিক্ষার্থীদের নৈতিকতা, দেশপ্রেম ও ধর্মীয় চেতনা গঠনে অভিভাবক, শিক্ষক ও পরিচালনা পর্ষদের যৌথ দায়িত্ব পালন করতে হবে।”

তিনি আরো বলেন, “মাদ্রাসাগুলো শুধু ধর্মীয় জ্ঞান নয়, নৈতিক ও সামাজিক শিক্ষার কেন্দ্র। এখান থেকেই আদর্শ মানুষ গড়ে ওঠে। অভিভাবকরা যদি সন্তানদের প্রতি আরও মনোযোগী হন, তবে এই প্রতিষ্ঠানের শিক্ষার মান আরও উন্নত হবে।”

বিশেষ অতিথি আবুল কালাম আজাদ বলেন, “একটি প্রতিষ্ঠান উন্নতির শিখরে পৌঁছাতে হলে শৃঙ্খলা, দায়িত্ববোধ ও একতা জরুরি। সিঙ্গিনালা মাদ্রাসা দীর্ঘদিন ধরে ধর্মীয় শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। ভবিষ্যতে এটি আরও সমৃদ্ধ হবে বলে আমরা আশাবাদী।”

সভায় আরও বক্তব্য রাখেন পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, শিক্ষক প্রতিনিধি এবং উপস্থিত অভিভাবকরা। তারা সবাই শিক্ষার মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সম্মত হন।

আলোচনা শেষে উপস্থিত অভিভাবক ও অতিথিদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে মাদ্রাসার নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়।
সর্বসম্মতিক্রমে সেলিম উদ্দিন বাহারীকে নতুন সভাপতি নির্বাচিত করা হয়।
তিনি মাদ্রাসার সার্বিক উন্নয়ন, শিক্ষকদের বেতন-ভাতা বৃদ্ধি, ছাত্রদের সহায়তা এবং অবকাঠামোগত উন্নয়নের প্রতিশ্রুতি দেন।

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

নেত্রকোনার ৫১৮পূজা মণ্ডপে চলছে দুর্গাপূজার শেষ সময়ের প্রস্তুতি ব্যস্ত সময় পার করছে মৃৎশিল্পীরা

রৌমারীতে ইউনিয়ন পর্যায়ে যুব নেতাদের সাংগঠনিক উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

সবুজ পাঠশালার শিক্ষার্থীদের মাঝে শীতের উপহার বিতরণ করল গ্রীন ভয়েস

বগুড়ার সারিয়াকান্দিতে প্রধান শিক্ষকের কাছে চাঁদা দাবি: স্কুল থেকে একজনকে ধরে পুলিশের হাতে সোপর্দ​ন

এবার বন্ধ হচ্ছে আ.লীগ-সংশ্লিষ্ট সব পেজ

হারানো পাখির সন্ধানে অভিনব উদ্যোগ, ২০ হাজার টাকার পুরস্কার ঘোষণা

বগুড়ার কৃতী সন্তান আখতার ফরহাদ জামান ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) নিযুক্ত

কুষ্টিয়া শহরের সব সড়ক যেন মিলেছে লালনের আখড়ায়

নেত্রকোনার মোহনগঞ্জ থানার মুদি দোকানিকে গলাকেটে হত্যা