ঢাকা আজ মঙ্গলবার, ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
আজ ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

বারহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ড। একটি গার্মেন্টস দোকান সহ ,পার্শ্ববর্তী ২ টি দোকান ক্ষতিগ্রস্ত

প্রতিবেদক
মিলেনিয়াম নিউজ বিডি
অক্টোবর ২৮, ২০২৫ ৪:৫৭ অপরাহ্ণ


(পলাশ পাল, নেত্রকোনা জেলা প্রতিনিধি) নেত্রকোনার বারহাট্টার বাউসি ইউনিয়ন- বাজারে গতকাল রাত আনুমানিক রাত ১.২০টার দিকে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বাউসি বাজারের অগ্রণী ব্যাংক সংলগ্ন রহিমা গার্মেন্টস নামীয় দোকানে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে খবর পেয়ে বারহাট্টা ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে রহিমা গার্মেন্টসের পুরো দোকান ও দোকানের মালামাল এবং দামী ৯ টি সেলাই মেশিন পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত রহিমা গার্মেন্টসের মালিক ব্যবসায়ী জয়নালের দাবি অগ্নিকাণ্ডে তার ক্ষয় ক্ষতির পরিমাণ প্রায়১২লাখ টাকা।উক্ত অগ্নিকান্ডে -রহিমা গার্মেন্টসের পার্শ্ববর্তী দুটি দোকান ও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ।
স্থানীয়রা জানান, জয়নালের দোকানের পিছন থেকে আগুনের সূত্রপাত হয় এবং খুব অল্প সময়ের মধ্যেই তা সমস্ত দোকানে ছড়িয়ে পড়ে। এতে দোকানে থাকা সমস্ত কাপড় ও ৯ টি সেলাইয়ের দামী মেশিন পুরাপুরি পুড়ে যায়। এরই পরিপ্রেক্ষিতে
বারহাট্টা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ উবায়েদ উল্লাহ খান জানান- বাউসি ইউনিয়নের বাউসি বাজারে একটি দোকানে গতরাত্রে ২৮ অক্টোবর মঙ্গলবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ।আমাদের উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে এ ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে এছাড়াও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে প্রয়োজনীয় আর্থিক সহযোগিতা প্রধানের ব্যাপারটি পক্রিয়াধীন রয়েছে।
বারহাট্টা ফায়ার সার্ভিসের সেকেন্ড ইন কমান্ড বিপুল কুমার ঘোষ জানান, এ ঘটনায় ১ টি গার্মেন্টস দোকান সম্পূর্ণ পুড়ে গেছে এবং বাকি ২ টি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। অগ্নিকাণ্ডে আনুমানিক ৩ লাখ টাকার ক্ষতি হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে ,তবে তাৎক্ষণিক সকলের সহযোগিতায় প্রায় ১০ লাখ টাকারও বেশি মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। তিনি আরও জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ।

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

শাপলা গণহত্যায় মাস্টারমাইন্ড ছিলেন শেখ হাসিনা

শাহজাদপুরে বিএনপি নেতা শামীমের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ভারতকে জবাব দিতে ‘পূর্ণ ক্ষমতা পেল’ পাকিস্তান সেনাবাহিনী

মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনারকে বিদায়ী সংবর্ধনা

বগুড়ায় ধান খেত থেকে বেকারি ব্যবসায়ীর রক্তাক্ত লাশ উদ্ধার, তদন্তে পুলিশ

মালয়েশিয়ার ক্যামেরন হাইল্যান্ডসে সাঁড়াশি অভিযান, ১৭৪ বাংলাদেশি আটক

খুলনা থেকে জাতীয় রাজনীতিতে সংরক্ষিত নারী আসনে আলোচনায় রোক্সার রহমান

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৯ আরোহী নিয়ে নৌকাডুবি

আমরা সাহসী জাতি, প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে: পাক প্রধানমন্ত্রী

জুলাই-আগস্টে বাংলাদেশে কোনো গণহত্যা হয়নি: চিফ প্রসিকিউটর