ঢাকা আজ শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
আজ ৬ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রফিকের পিতার জানাজায় হাজারো মানুষের ঢল

প্রতিবেদক
মিলেনিয়াম নিউজ বিডি
নভেম্বর ১, ২০২৫ ৮:৪২ অপরাহ্ণ

মোঃ ইয়াছিন পালোয়ানঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক ও কেন্দ্রীয় যুবদলের সাবেক দপ্তর সম্পাদক, আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর (৪) ফরিদগঞ্জ থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কাজী রফিকের পিতার জানাজার নামাজে বিএনপি’র নেতাকর্মীসহ হাজারো মুসল্লির আগমন ঘটে।

শনিবার সকালে কাজী রফিকের পিতা আলহাজ্ব মাওলানা ফখরুল ইসলাম কাজী সাহেব ঢাকার একটি হাসপাতালে সকাল ৬ টায় ইন্তেকাল করেন। পরে একই দিন বাদ মাগরিব মরহুমের নিজ বাড়ি ২ নং বালিথুবা ইউনিয়নের সরখাল কাজী বাড়ির মসজিদের সামনে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

মরহুম আলহাজ্ব মাওলানা ফখরুল ইসলাম কাজী সাহেবের জানাজার নামাজে উপস্থিত থেকে মরহুমের জীবনের উপরে স্মৃতিচারণ করেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক ও আগামী নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব এম এ হান্নান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী মোতাহের হোসেন পাটোয়ারী, চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনির চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক মজিবুর রহমান ভিপি, পৌর বিএনপি’র সাবেক সভাপতি হারুনুর রশিদ, সাবেক মেয়র ও উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মঞ্জিল হোসেন, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ডাক্তার আবুল কালাম আজাদ, জেলা মৎস্যজীবী দলের আহবায়ক মোস্তফা কামাল, উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব আব্দুল মতিন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, জেলা যুবদলের সদস্য ফজলুল হক ফজলু, শাহ্ মোহাম্মদ ইকবাল লিটন, ২ নং বালিথুবা ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি ডাক্তার ওমর ফারুক, বর্তমান সভাপতি ইব্রাহিম হোসেন, ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আবু তাহের গাজী, ইউনিয়ন যুবদলের সভাপতি গিয়াস উদ্দিন মিয়াজী সহ জেলা ও উপজেলা বিএনপি এবং বিএনপি’র বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ কয়েক হাজারো মুসল্লী।

উল্লেখ্য; কাজী রফিকের পিতা আলহাজ্ব মাওলানা ফখরুল ইসলাম কাজী সাহেব তার জীবদ্দশায় তিনি বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছিলেন। তিনি মৃত্যু কালে পাঁচ ছেলে এবং তিন মেয়ে সন্তানসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার সন্তানেরা প্রত্যেকেই উচ্চশিক্ষিত এবং প্রতিষ্ঠিত। তিনি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার দুই নং বালিথুবা ইউনিয়নের সরখাল গ্রামের কাজী বাড়ির কৃতি সন্তান। কাজী রফিকুল ইসলাম তার পিতার রুহের মাগফেরাত কামনায় সকলের নিকট দোয়া চেয়েছেন। মৃত্যুকালীন সময়ে আলহাজ্ব মাওলানা ফখরুল ইসলাম কাজী সাহেবের বয়স হয়েছে ৮৫ বছর। এবং কাজী রফিক তার বড় সন্তান।

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

চাঁদপুরে হাইব্রিড মডিউলে জাপানি ভাষা শিক্ষা কোর্সের উদ্বোধন

জিডি না করায় ঝুঁকিপূর্ণ হল তদন্ত: কলেজছাত্রীর দুর্ঘটনা নিয়ে আদালতে হত্যা মামলা

ভিকটিম উদ্ধারসহ ১টি মাইক্রোবাস আটক ও অপহরণকারী গ্রেফতার ৭

সাভারে সাংবাদিককে বিবস্ত্র করা ভিডিও ভাইরাল, প্রকাশ্যে ঘুরছে সন্ত্রাসীরা

১৬ জুন হাসিনাসহ অন্য আসামিদের ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

নেত্রকোনার বারহাট্টা উপজেলা নবনিযুক্ত নির্বাহী কর্মকর্তা জিনিয়া জামান এর যোগদান

ভূমিকম্পে কেঁপে উঠল পীরগঞ্জ

আশুলিয়া থানার ওসি হান্নানকে বদলি করাতে আওয়ামী লীগপন্থী চক্রের তৎপরতা, জনমনে ক্ষোভ

সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করায় বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের মাহামুদ শরীফ মিঠুকে সংবর্ধনা

সীমান্তে ভারত-পাকিস্তানের সেনাদের মধ্যে আবারো গোলাগুলি