ঢাকা আজ মঙ্গলবার, ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
আজ ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

বেলকুচিতে ইন্ডাস্ট্রিয়ালিষ্ট বিজনেসমেন ফাউন্ডেশনের কমিটি গঠন

প্রতিবেদক
দৈনিক মিলেনিয়াম নিউজবিডি
মে ৩, ২০২৫ ৯:০১ অপরাহ্ণ

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: তাঁতশিল্পখ্যাত সিরাজগঞ্জের বেলকুচিতে অনুষ্ঠিত হলো ইন্ডাস্ট্রিয়ালিষ্ট এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের দ্বি-বার্ষিক সম্মেলন। শনিবার (৩ মে) বিকেলে বেলকুচির শেরনগরের একটি মিলনায়তনে আয়োজিত সম্মেলনে সর্বসম্মতিতে সভাপতি হিসেবে নির্বাচিত হন আলহাজ্ব মাহবুবুল আমল এবং সেক্রেটারি পদে নির্বাচিত হন আব্দুল আলীম রব্বানী।

২১ সদস্যবিশিষ্ট নবগঠিত কমিটিতে সহসভাপতি হিসেবে দায়িত্ব পান আলহাজ্ব শহীদুল ইসলাম, আলহাজ্ব গোলাম কিবরিয়া বাবু সরকার ও আলহাজ্ব আমিরুল ইসলাম। সহসেক্রেটারী হিসেবে মনোনীত হন খালিদ হোসাইন ও ইমরান হোসেন সরকার। অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন—অফিস সম্পাদক রুহুল আমিন, অর্থ সম্পাদক মাওলানা আবুল খায়ের মিলন, প্রচার সম্পাদক সাইদুর রহমান। সাধারণ সদস্য হিসেবে মনোনীত হন বাবুল আহম্মেদ, আরমান হোসেন বরাদ, হাফেজ রফিকুল ইসলাম, হাফেজ আব্দুল মান্নান, ফাহিম আহম্মেদ, ডা. মেজবাহ সরকার, সাইফুল ইসলাম শিশির, মোনায়েম সরকার, মজনু আকন্দ ও হাফেজ আলী আহম্মদ।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফাউন্ডেশনের বগুড়া অঞ্চলের পরিচালক মোহাম্মদ সেলিম রেজা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা উপদেষ্টা অধ্যক্ষ আলী আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা সভাপতি রুহুল আমিন খসরু সিদ্দিক, বেলকুচি উপজেলা উপদেষ্টা আরিফুল ইসলাম সোহেল, জেলা সেক্রেটারি খন্দকার আল আমিন, জেলা সহকারী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান এবং বগুড়া সাংবাদিক ইউনিয়নের সেক্রেটারি আবু সাইদ প্রমুখ।

নতুন কমিটির মাধ্যমে বেলকুচির শিল্প ও ব্যবসায়িক উন্নয়ন আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।

 

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

নেত্রকোনার মোহনগঞ্জে বিয়ের প্রলোভনে শিক্ষার্থী ধর্ষণ, আটক ১

মালয়েশিয়ায় ১৫ লাখ বাংলাদেশির নেই কোনো বিশেষজ্ঞ চিকিৎসক

টিএমএসএস গংগাচড়ায় প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা ও সেবা কার্যক্রম শাখার শুভ উদ্বোধন

১০ মাসে ৩ দল বদল করে এখন এনসিপির নেতা

মফস্বলে সাংবাদিকদের বেতন বৈষম্য, কেন?

মৌলভীবাজার সীমান্তে অবৈধভাবে ১০৩ ভারতীয়র অনুপ্রবেশ

পাকিস্তানের হামলায় ভারতে নিহতের সংখ্যা বেড়ে ১৫

লালদিয়া চরে ৮০০ মিলিয়ন ডলার বিনিয়োগ: বাংলাদেশের অর্থনীতির জন্য একটি বড় মাইলফলক

ভারতে পিনাকী-ইলিয়াস-কনকের ইউটিউব চ্যানেল ব্লক

বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে জেলা বিএনপির গণসংযোগ: ধানের শীষে ভোট চাইলেন খায়রুল বাশার