ঢাকা আজ মঙ্গলবার, ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
আজ ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

বেলকুচিতে দূর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ 

প্রতিবেদক
দৈনিক মিলেনিয়াম নিউজবিডি
মে ১৩, ২০২৫ ৬:৩৩ অপরাহ্ণ

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে দূর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব এম এ বাকীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া সুলতানা কেয়া।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূর্নীতি দমন কমিশন সমন্বিত পাবনা জেলা কার্যালয়ের সহকারী উপ পরিচালক আব্দুল মমিন উদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা এস এম গোলাম রেজা, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান, প্রেসক্লাবের সাধারন সম্পাদক রেজাউল করিম প্রমুখ।

উক্ত বিতর্ক অনুষ্ঠানে চুড়ান্ত পর্বে “দূর্নীতি দমনে প্রতিকার নয়, প্রতিরোধই সর্বোত্তম পন্থা” এই পপ্রতিপাদ্যকে সামনে রেখে প্রতিযোগিতায় অংশগ্রহন করে সোহাগপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও বেলকুচি শিশু একাডেমি। বিতর্ক প্রতিযোগিতায় উভয় পক্ষই তাদের যুক্তিতর্ক বিচক্ষণ ভাবে উপস্থাপন করে। প্রতিযোগিতার বিচারক মন্ডলীর দায়িত্ব পালন করেন অধ্যাপক আব্দুল আওয়াল, অধ্যাপক সুব্রত কুমার পাল এবং মোঃ নাজির উদ্দিন।

বিচারকগণ উভয় পক্ষের বক্তব্য পর্যালোচনা করে, বেলকুচি শিশু একাডেমিকে চুড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন ও সোহাগপুর বালিকা উচ্চ বিদ্যালয়কে রানার্সআপ হিসাবে নির্বাচিত করেন। প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন বেলকুচি শিশু একাডেমির ছাত্রী ঐদ্রিলা সাহা।

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

নীলফামারীতে জাতীয় নাগরিক পার্টি–এনসিপির ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠিত

চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে ২২ মোটরসাইকেল জব্দ

ছেলের চুরির অভিযোগে মাকে হেনস্তা, সেই বিএনপি নেতাকে অব্যাহতি

৫১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটগণের সাথে বগুড়ার পুলিশ সুপারের মতবিনিময়

জুলাই আদেশ ঘোষণা হচ্ছে আজ

পীরগঞ্জে নীতিবান শিক্ষককে ‘হানি ট্র্যাপ’-এর ফাঁদে ফেলে ষড়যন্ত্র ; নৈতিক সমাজব্যবস্থায় গভীর উদ্বেগ

আত্রাইয়ে সালাম ষ্টীল নির্মাণ শিল্পী মিলন মেলা

শ্রমিকদের ক্ষমতায়নে মালয়েশিয়া সরকারের নতুন উদ্যোগ

পবিত্র ঈদ উল আযহা-২০২৫ উপলক্ষে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্তে সমন্বয় সভা অনুষ্ঠিত

শেরপুরে বাস চাপায় সাবেক সেনা সার্জেন্ট নিহত, বাসে অগ্নিসংযোগ