ঢাকা আজ শুক্রবার, ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
আজ ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

সিরাজগঞ্জে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ৩ দফা দাবিতে মানববন্ধন

প্রতিবেদক
দৈনিক মিলেনিয়াম নিউজবিডি
মে ১৫, ২০২৫ ৬:২৭ অপরাহ্ণ

নজরুল ইসলাম: সিরাজগঞ্জ: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ডিপ্লোমা ইন মেরিন ও শিপবিল্ডিং ইঞ্জিনিয়ারদের তিন দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে সিরাজগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) সিরাজগঞ্জ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির প্রাঙ্গণে শিক্ষার্থীদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে বুধবার (১৬ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনেও নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, সিরাজগঞ্জ, চাঁদপুর, ফরিদপুর ও বাগেরহাটের ছয়টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একই দাবিতে মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, “প্রবাসী কল্যাণ ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের যৌথ সভায় গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের পাশাপাশি মেরিন ইঞ্জিনিয়ারিং ও শিপবিল্ডিং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে জরুরি পদক্ষেপ নিতে হবে। চার বছর মেয়াদি আন্তর্জাতিক মানের কোর্স সম্পন্ন করেও আমাদের পেশাগত অগ্রযাত্রা বাধাগ্রস্ত হচ্ছে।”

তারা আরও বলেন, “আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণ করার পরও যথাযথ কর্মসংস্থানের সুযোগ থেকে আমরা বঞ্চিত হচ্ছি, যা অত্যন্ত হতাশাজনক।”

তিন দফা দাবির মধ্যে রয়েছে: ১. সমুদ্রগামী জাহাজে চাকরির সুযোগ নিশ্চিত করা

২. স্থলভাগে কর্মসংস্থানের বিধান

৩. প্রশিক্ষণের মান উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ

এসময় সিরাজগঞ্জ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির সব বিভাগের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে মানববন্ধনে অংশগ্রহণ করেন।

 

 

 

কমেন্ট করুন

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

পাকিস্তানের মসজিদ লক্ষ করে ভারতীয় হামলা

বগুড়া-২ আসনে ভোটের আগে: জামায়াতের সাবেক নায়েবে আ

মালয়েশিয়ার কুয়ানতানে ৫৭ অবৈধ অভিবাসী আটক

ভবিষ্যৎ গঠনে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় চীন

শিয়ালকোলের ইউপি সদস্য আব্দুস সালামের উদ্যোগে তিনটি গ্রামীণ রাস্তার উন্নয়নে জনতার মুখে হাসি

শারদীয় দুর্গোৎসব শুরু আজ

স্কুল ব্যাগে ৩২বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার এক জন

পরকীয়ার জেরে ব্যবসায়ী স্বামীকে ১৫টি ঘুমের ঔষধ খাইয়ে খুন, স্ত্রী ও প্রেমিক গ্রেপ্তার

পীরগঞ্জে বিবাহবহির্ভূত সম্পর্কের অপবাদে গৃহবধুর নির্যাতন ও আত্মহত্যা,স্থানীয় নেতৃত্বের ভূমিকা প্রশ্নবিদ্ধ

সরকারপ্রধান হিসেবে প্রথমবার চট্টগ্রামে ড. ইউনূস