ঢাকা আজ মঙ্গলবার, ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
আজ ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

ময়মনসিংহে আসামি ছিনতাই ও পুলিশের ওপর হামলা: মামলা দায়ের, গ্রেফতার ৭

প্রতিবেদক
মিলেনিয়াম নিউজ বিডি
জানুয়ারি ১৪, ২০২৬ ৩:১৭ অপরাহ্ণ


স্টাফ রিপোর্টার :
ময়মনসিংহে পুলিশের কাছ থেকে এজাহারনামীয় আসামি ছিনিয়ে নেওয়া এবং দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় অভিযান চালিয়ে এখন পর্যন্ত ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
জেলা পুলিশ সূত্র জানায়, ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন দিঘারকান্দা ফিশারির মোড় এলাকায় পুলিশের হেফাজত থেকে এক আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। এ সময় কর্তব্যরত পুলিশ সদস্যদের ওপর মারধর ও হামলার ঘটনা ঘটে। ঘটনার পরপরই পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করে।
এ ঘটনায় ২৯ জন এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা আরও ১৪০ থেকে ১৫০ জনকে আসামি করে ময়মনসিংহ কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলাটি কোতোয়ালী থানার মামলা নম্বর-৪০, তারিখ ১৪ জানুয়ারি ২০২৬। মামলায় দণ্ডবিধির ১৪৩, ১৮৬, ৩৩২, ৩৩৩, ৩০৭, ৩৫৩ ও ৪২৭ ধারায় অভিযোগ আনা হয়েছে।
মামলা রুজুর পরপরই অভিযান পরিচালনা করে এজাহারনামীয় সাতজন আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—
সাগর আলী (৬১), একেএম রেজাউল করিম (৩৯), মো. নাজিম উদ্দিন (৩৭), মো. সুজন মিয়া (২৭), মো. খলিলুর রহমান (৪০), জয়নাল উদ্দিন (৫২) এবং মো. নাজিম উদ্দিন (৪২)। তারা সবাই ময়মনসিংহ সদর এলাকার বিভিন্ন স্থানের বাসিন্দা।
পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়ে জেলা পুলিশ ময়মনসিংহ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

জনকল্যাণ স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

তারেক রহমানের নীলফামারী সফর ঘিরে বিএনপির রাজনীতিতে গণজাগরণ ও নতুন প্রত্যয়

ঢাকার উদ্দেশে লন্ডনের বাসা ছাড়লেন খালেদা জিয়া 

সিরাজগঞ্জে পাটচাষে গতি আনতে কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণ 

পথশিশুদের মুখে হাসি ফোটালেন পুলিশ কনস্টেবল ইসমাইল

মফস্বলে নজরদারি শূন্য: “অজানা অর্থে গড়ে উঠছে আলিশান বাড়ি”

ভর্তিতে ব্যাপক অনিয়ম ও অর্থ আত্মসাতে অভিযোগে অভিযুক্ত মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়,তদন্ত কার্যক্রম শুরু

নেত্রকোনায় টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পিং বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন বেগম খালেদা জিয়া

বাংলাদেশকে ২৭ কোটি মার্কিন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক