ঢাকা আজ বৃহস্পতিবার, ১৪ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
আজ ১৪ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

মালয়েশিয়ায় অবৈধ প্রবাসীদের আশ্রয় দিলে কঠোর ব্যবস্থা

প্রতিবেদক
মিলেনিয়াম নিউজ বিডি
ডিসেম্বর ১০, ২০২৫ ৭:০৯ অপরাহ্ণ

মো, এলাহী মালয়েশিয়া

মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ আবারও কঠোর সতর্কতা জারি করে জানিয়েছে, অবৈধ অভিবাসীদের আশ্রয়, লুকিয়ে রাখা বা সহযোগিতা করলে শুধু বিদেশি নাগরিক নয়, সংশ্লিষ্ট মালিক ও নিয়োগকর্তাকেও আইনের আওতায় আনা হবে। ইমিগ্রেশনের উপমহাপরিচালক (অপারেশন) দাতুক লোকমান এফেন্দি রামলি বলেন, অবৈধ অভিবাসীদের ধরে শাস্তি দেওয়ার পাশাপাশি যারা তাদের নিয়োগ দিয়ে থাকেন বা থাকার ব্যবস্থা করেন, তাদের বিরুদ্ধেও একইভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।তিনি আরও সতর্ক করে বলেন, কোনো বাড়ি বা প্রাঙ্গণ মালিক যদি প্রমাণিতভাবে অবৈধ অভিবাসীকে আশ্রয় দেন বা তাদের জন্য সুবিধা তৈরিতে সহযোগিতা করেন, তবে তারাও অপরাধী হিসেবে বিবেচিত হবেন এবং শাস্তির মুখোমুখি হবেন।হারিয়ান মেট্রোর এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, সম্প্রতি সেলাঙ্গরের সেলায়াং বারু এলাকায় সাতটি সরকারি সংস্থার যৌথ অভিযানে ১ হাজার ১১৬ জন বিদেশির কাগজপত্র যাচাই করা হয়। এর মধ্যে বৈধ ভিসা বা অনুমতি না থাকায় ৮৪৩ জনকে আটক করা হয়েছে।এই অভিযান স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে পরিচালিত হয়। দীর্ঘদিন ধরে তারা এলাকায় অবৈধ অভিবাসীদের আধিক্য ও অনুমতিবিহীন ব্যবসায়িক কর্মকাণ্ড নিয়ে অসন্তোষ জানিয়ে আসছিলেন।সেলাঙ্গরের মুখ্যমন্ত্রী দাতুক সেরি আমিরুদ্দিন শারি বলেন, জনঅসন্তোষ ও অবৈধ কার্যক্রম রোধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। একইসঙ্গে লোকমান এফেন্দি রামলি পুনরায় স্পষ্ট করে দেন, অবৈধ বিদেশিদের কর্মসংস্থান দেওয়া কিংবা বাসা ভাড়া দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। আইন ভঙ্গ করলে কোনো পক্ষকেই ছাড় দেওয়া হবে না।সরকারের বার্তা একটাই-অবৈধ অভিবাসী ও তাদের আশ্রয়দাতাদের জন্য শাস্তি অনিবার্য।

কমেন্ট করুন

Letest Millennium NEWS

নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত শাহিনুল ইসলাম লিটনঃ আজ মঙ্গলবার বেলা ১১ ঘটিকার সময় উলিপুর উপজেলার সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্বে করেন নবগত উপজেলা নির্বাহী অফিসার এ, টি, এম আরিফ সভার তিনি সকলকে স্বাগত জানান। পরিচয় পর্ব মধ্যে দিয়ে আলোচনা শুরু হয়। সাংবাদিক গন উপজেলা ও পৌরসভার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন পাশাপাশি সাংবাদিকদের সমস্যা নিয়েও কথা বলেন। উলিপুর রিপোটার্স ইউনিটির সাবেক আহবায়ক মমিনুল ইসলাম সাংবাদিকদের সংবাদ প্রকাশের স্বার্থে ফোন রিসিভ করার জন্য উপজেলা নির্বাহী অফিসারকে অনুরোধ করেন এবং পৌরসভার রাস্তাঘাটের বেহাল দশা নিয়ে কথা বলেন। উলিপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি ফিরোজ কবীর কাজল তার বক্তব্যে যানজট উলিপুর একটি বড় সমস্যা তা সমধানের জন্য আশু পদক্ষেপ গ্রহন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। । দৈনিক যুগের উলিপুর প্রতিনিধি খালেক পারভেজ লাল্লু আসন্ন ঈদুল – উল আজহা উপলক্ষে সরকার কর্তৃক আসহায়, দারিদ্র্য, জন্য বরাদ্দকৃত ভিজিএফ চাল বিতরন প্রক্রিয়া সচ্ছতা বজায় রাখর জন্য উপজেলা নির্বাহী অফিসারকে অনুরোধ জানান। উলিপুর রিপোটার্স ইউনিটির সাবেক সদস্য সচিবও ‘দৈনিক বায়ান্নর আলো”র ষ্টাফ রিপোটার্স আব্দুল মান্নান উলিপুরের নদী ভাঙ্গন রোধ বিভিন্ন রাস্তাঘাটের বেহাল দশা ব শিক্ষা প্রতিষ্টানের সমস্যাসহ সাংবাদিকরা যাতে নির্বিঘ্নে কাজ করতে পারে সে বিষয়ে সহযোগিতা কামনা করেন সভায় আরো বক্তব্য রাখেন দৈনিক খোলা কাগজের উলিপুর প্রতিনিধি আব্দর রহিম। উপজেলা নির্বাহী অফিসার সকলের বক্তব্য ধৈর্য সহকারে শুনেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।সভায় উপজেলা নির্বাহী অফিসারের প্রশাসনিক কর্মকর্তা মো: রিয়াজুল ইসলাম সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উলিপুরে ৫১ লক্ষ টাকার খাল খনন প্রকল্পের উদ্বোধন, স্বচ্ছতা নিয়ে জনমনে সংশয় ​শাহিনুল ইসলাম লিটনঃ কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধামশ্রেণী ইউনিয়নের খাওয়ানোর দরগা ব্রিজ সংলগ্ন এলাকায় প্রায় ৫১ লক্ষ টাকা ব্যয়ে খাল খনন ও কালভার্ট নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। আজ খাসিন ইউনিয়নের খাওয়ার দরগা ব্রিজ সংলগ্ন এলাকায় এই উন্নয়নমূলক কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। তবে প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা রক্ষা হবে কি না, তা নিয়ে স্থানীয় জনসাধারণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ও শঙ্কা দেখা দিয়েছে। ​প্রকল্পের বিস্তারিত বিবরণ ​উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা গেছে, সরকারি বরাদ্দের মাধ্যমে মোট দুইটি অংশে এই উন্নয়ন কাজ পরিচালিত হবে। প্রকল্পের ব্যয়ের খতিয়ান নিম্নরূপ:​কালভার্ট ও সৌন্দর্যবর্ধন: কালভার্ট নির্মাণ ও ঘাস লাগানো বাবদ বরাদ্দ দেওয়া হয়েছে ২৫ লক্ষ ৯১ হাজার ৯৫৫ টাকা।খাল খনন: ২ কিলোমিটার খাল খননের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ২৫ লক্ষ ৫৭ হাজার ৭৪০ টাকা।​শ্রমিক নিয়োগ: পুরো প্রকল্পে মোট ১১৯ জন শ্রমিক কাজ করবেন বলে জানানো হয়েছে। ​উদ্বোধনী অনুষ্ঠান ​উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম আরিফ, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান এবং স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত থেকে প্রকল্পের শুভ সূচনা করেন। ​জনমনে সংশয় ও দুর্নীতির আশঙ্কা ​প্রকল্পটি ইউনিয়ন পরিষদ বা পিএসসি (Project Steering Committee) কমিটির মাধ্যমে বাস্তবায়িত হওয়ার কথা রয়েছে। তবে কাজ শুরু হতে না হতেই স্থানীয়দের মধ্যে প্রকল্পের স্বচ্ছতা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। ​স্থানীয়দের প্রধান অভিযোগ ও আশঙ্কার দিকগুলো হলো: ​কমিটির ভূমিকা: স্থানীয় জনসাধারণের দাবি, প্রকল্প কমিটির মাধ্যমে কাজ করালে অতীতেও অনেক ক্ষেত্রে বরাদ্দের নয়ছয় হয়েছে। এবারও ‘ঘাপলা’ হওয়ার আশঙ্কা করছেন তারা। শ্রমিক ও কাজের মান: ১১৯ জন শ্রমিকের সঠিক তালিকা এবং তাদের মজুরি সঠিকভাবে প্রদান করা হবে কি না, তা নিয়ে অনেকেই সন্দিহান। বরাদ্দের সঠিক ব্যবহার: খাল খনন ও কালভার্ট নির্মাণের জন্য যে বিশাল অংকের টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, তার কতটুকু প্রকৃত কাজে ব্যয় হবে আর কতটুকু ‘পকেটস্থ’ হবে, তা নিয়ে সাধারণ মানুষের মাঝে কানাঘুষা চলছে।
কুড়িগ্রামে খাল খননের কাজের উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু শাহিনুল ইসলাম লিটনঃ কুড়িগ্রাম, ১০ মে ২০২৬: আগামী ৫ বছরে দেশে ৭ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা নিয়েছে বিএনপি সরকার। এ বছরের মধ্যেই খনন হবে দেড় হাজার কিলোমিটার খাল। রোববার দুপুরে কুড়িগ্রাম সদরের হলোখানা ইউনিয়নের আরাজী পলাশবাড়ী এলাকায় দাসেরহাট ছড়া থেকে এসিল্যান্ড ছড়া পর্যন্ত সংযোগ খাল পুনঃখননের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। মন্ত্রী বলেন, কুড়িগ্রামে চিহ্নিত ৪টি খাল খনন করলে কৃষকরা ব্যাপক সুবিধা পাবেন। পাশাপাশি খালে মাছ চাষ ও বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে। বজ্রপাত প্রসঙ্গে ত্রাণমন্ত্রী জানান, উত্তরাঞ্চল ও হাওরাঞ্চলে বজ্রপাত নিরোধক দণ্ড ও বিশেষ আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হবে। বন্যা ও সাইক্লোন সেন্টারের মতো বজ্রপাত আশ্রয়কেন্দ্রও তৈরি করবে সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু ও অধ্যাপক হাসিবুর রহমান হাসিব। এছাড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমাইল ও ইউপি চেয়ারম্যান রেজাউল করিম রেজাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন।
ফুলবাড়ী ২৯ বিজিবি কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে ১ লক্ষ ৬৯ হাজার টাকার মাদক আটক

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

আত্রাইয়ে সালাম ষ্টীল নির্মাণ শিল্পী মিলন মেলা

মালয়েশিয়ায় হালাল প্রদর্শনীতে বাংলাদেশি পণ্যের জয়যাত্রা

কাতার রাজপরিবারের এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরছেন খালেদা জিয়া

আজ ভয়াল ১৩ মে, টাঙ্গাইলে শোক ও আতঙ্কের দিন

ভারতীয় রাফায়েল ধ্বংসে সামরিক বিশ্লেষকদের বিস্ময়

কদমতলীতে বস্তাবন্দি লাশের রহস্য উদঘাটন: বোন-দুলাভাই সহ ৩ জন গ্রেপ্তার

আশুলিয়ায় অজ্ঞাত যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

টাঙ্গাইলে ঈদুল আযহা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সুদের টাকার জন্য দগ্ধ গৃহবধূ শাহনাজ বেগমের মৃত্যু, ক্ষোভে অভিযুক্তের ঘরে লুটপাট ও আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা

ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি