ঢাকা আজ মঙ্গলবার, ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
আজ ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

মিথ্যা অপবাদ ও কুরুচিপূর্ণ মন্তব্যের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

প্রতিবেদক
দৈনিক মিলেনিয়াম নিউজবিডি
অক্টোবর ৮, ২০২৫ ৫:০০ অপরাহ্ণ

কুষ্টিয়া প্রতিনিধি // মো. আসাদ ইসলাম

কুষ্টিয়া: কুষ্টিয়ার স্থানীয় প্রতিষ্ঠান খন্দকার ট্রেডার্সের প্রোপ্রাইটর মো. খন্দকার সোহেল রানা রবিবার (৭ অক্টোবর ২০২৫) রাত ৮টায় তাঁর অফিসে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, সম্প্রতি জাকারিয়া পিন্টু ও তার ভাই মেহেদী তাঁর ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে মিথ্যা অপবাদ, কুরুচিপূর্ণ মন্তব্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। এতে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে।

খন্দকার সোহেল রানা বলেন, তাঁর ও তাঁর প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে যে প্রচারণা চালানো হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও দায়িত্বজ্ঞানহীন। তিনি সত্য উদঘাটনের মাধ্যমে আইনি প্রতিকার চান।

তিনি আরও বলেন, নৌ পথে নৌকার মাঝিদের মারধর ও বিভিন্নভাবে হেনস্তা করা হচ্ছে। তাঁর চ্যানেলের মাধ্যমে যারা টাকা আদায় করতে যায়, তাদেরও বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে।

তিনি দাবি করেন, খন্দকার ট্রেডার্স সবসময় আইনানুগ ও নৈতিকভাবে ব্যবসা পরিচালনা করে আসছে এবং জনগণের আস্থা অর্জনই তাদের মূল লক্ষ্য। কেউ যদি ইচ্ছাকৃতভাবে প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করে, তবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে স্থানীয় বিভিন্ন পত্রিকা ও টেলিভিশন মাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে খন্দকার সোহেল রানা গণমাধ্যমের সহযোগিতা কামনা করে বলেন, “সত্যকে তুলে ধরুন, গুজব নয়। আমরা আইন ও ন্যায়বিচারে আস্থা রাখি।

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

ভারত যেকোনো সময় নিয়ন্ত্রণরেখায় হামলা চালাতে পারে: খাজা আসিফ

বাবা ছেলে (রোহিঙ্গা)১৮৬০ পিস ইয়াবাসহ গ্রেফতার

বগুড়ার কৃতী সন্তান আখতার ফরহাদ জামান ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) নিযুক্ত

মনোহরদী পুলিশের অভিযান অব্যাহত :চোরাই মাল উদ্ধারসহ ০১ গ্রেফতার

১৬ জুন হাসিনাসহ অন্য আসামিদের ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

পুরাতন ব্যাটারি আগুনে জ্বালিয়ে অবৈধ সিসা তৈরীর কারখানা কার্যক্রম বন্ধ ঘোষণা ও জরিমানা

১৮কেজি গাজা ও মোটরসাইকেল সহ ৪জন গ্রেফতার

যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করতে নেত্রকোনা প্রশাসনের অভিযান (পলাশ পাল,নেত্রকোণা জেলা

সরিষাবাড়ীতে বিএনপি’র জনসভা অনুষ্ঠিত

বাংলাদেশিদের পুনরায় পর্যটন ভিসা দিচ্ছে আরব আমিরাত