ঢাকা আজ শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
আজ ৬ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

রংপুরে শিল্পকারখানা পরিদর্শনে অর্থ উপদেষ্টার বিশেষ সহকারী, এলডিসি উত্তরণ নিয়ে মতবিনিময়

প্রতিবেদক
মিলেনিয়াম নিউজ বিডি
ফেব্রুয়ারি ২, ২০২৬ ১১:৪৯ অপরাহ্ণ

স্বপ্না আক্তার স্বর্ণালি শাহ্, নীলফামারী :

অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী রংপুরে অবস্থিত একটি রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠান ব্লিং লেদার প্রোডাক্টস লিমিটেড পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে তিনি প্রতিষ্ঠানের উৎপাদন কার্যক্রম ঘুরে দেখেন এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতি, এলডিসি উত্তরণ-পরবর্তী বাস্তবতা ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এলডিসি থেকে উত্তরণের ফলে ইউরোপসহ আন্তর্জাতিক বাজারে রপ্তানিতে কী ধরনের সুযোগ ও চ্যালেঞ্জ তৈরি হতে পারে—সে বিষয়েও আলোচনা হয়।
ড. আনিসুজ্জামান চৌধুরী বলেন, দেশের শিল্প ও বাণিজ্য খাতকে শক্তিশালী না করলে অর্থনৈতিক অগ্রযাত্রা টেকসই হবে না। সরকার পরিবর্তন হলেও উদ্যোক্তা ও ব্যবসায়ীদের সহায়তায় ধারাবাহিকতা বজায় রাখা জরুরি, কারণ তারাই কর্মসংস্থান সৃষ্টি ও জাতীয় অর্থনীতির চালিকাশক্তি।
সোমবার, ২ ফেব্রুয়ারি ব্লিং লেদার প্রোডাক্টস লিমিটেড কর্তৃপক্ষ ড. আনিসুজ্জামান চৌধুরীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। এ সময় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. হাসানুজ্জামান হাসানের নেতৃত্বে কারখানার বিভিন্ন বিভাগ ঘুরে দেখা হয়।
পরিদর্শন ও মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোবর হোসেন, পল্লী বিদ্যুৎ তারাগঞ্জ জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক শরিফ উদ্দিন লেহাজ, সহকারী মহাব্যবস্থাপক মুসলে উদ্দিন এবং ব্লিং লেদার প্রোডাক্টস লিমিটেডের মহাব্যবস্থাপক খালিদ আহসান।

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

মালয়েশিয়ায় পৃথক অভিযানে ৪৫ বাংলাদেশি আটক

নেত্রকোনার ৫১৮পূজা মণ্ডপে চলছে দুর্গাপূজার শেষ সময়ের প্রস্তুতি ব্যস্ত সময় পার করছে মৃৎশিল্পীরা

শাপলা গণহত্যায় মাস্টারমাইন্ড ছিলেন শেখ হাসিনা

শেখ হাসিনার রায় ঘিরে মালয়েশিয়া প্রবাসীদের প্রতিক্রিয়া

যৌথ অভিযানে বুদ্ধি প্রতিবন্ধী নারী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

পীরগঞ্জের হাজীপুর ইউনিয়নের একান্নপুর–কৃষ্টপুর সড়ক: সরকারের পালাবদল হয়, দুর্ভোগের স্থায়িত্বই একমাত্র ধ্রুবক

বগুড়ায় নববধূ হত্যা: যৌতুক না দেওয়ায় ফাঁস দিয়ে খুনের অভিযোগে

বগুড়ায় ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত: আলোচনা, র‍্যালি ও দোয়া মাহফিল

সরকার পদত্যাগ নিয়ে নাটক করেছে: সালাহউদ্দিন আহমেদ

নেত্রকোনায় এমপিও ভুক্ত শিক্ষক- শিক্ষিকাদের কর্মবিরতি পালন