ঢাকা আজ মঙ্গলবার, ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
আজ ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

শাপলা চত্বরে শহিদ হওয়া ৯৩ জনের তথ্য প্রকাশ হেফাজতের

প্রতিবেদক
দৈনিক মিলেনিয়াম নিউজবিডি
মে ৫, ২০২৫ ১০:১৬ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে অনুষ্ঠিত হেফাজতে ইসলামের মহাসমাবেশে নিহতদের মধ্যে ৯৩ জনের নাম ও পরিচয় প্রকাশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

সংগঠনটি জানিয়েছে, এটি একটি প্রাথমিক খসড়া তালিকা এবং যাচাই-বাছাই শেষে এ সংখ্যা আরও বাড়তে পারে।

হেফাজতের জনসংযোগ বিভাগের দায়িত্বে থাকা কেফায়েতুল্লাহ আজহারী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, টএই তালিকা প্রাথমিক। তথ্য যাচাই ও অনুসন্ধান চলছে। চূড়ান্ত করতে আরও সময় লাগবে।’

এদিকে এই সংখ্যা নিয়ে মতভেদ ও বিতর্ক রয়েছে। স্বাধীনভাবে অনুসন্ধান করা মানবাধিকার সংস্থা অধিকার ২০২৪ সালের ১৯ আগস্ট তাদের ফেসবুক পেজে ৬১ জন নিহতের একটি তালিকা প্রকাশ করে।

তৎকালীন বিবিসি ঢাকা প্রতিনিধি মার্ক ডামেট মাঠ পর্যায়ে অনুসন্ধান করে জানান, ৫ ও ৬ মে’র সহিংসতায় অন্তত ৫৮ জন নিহত হন।

উল্লেখ্য, ব্লগারদের বিরুদ্ধে ইসলাম ধর্ম অবমাননা এবং নারীনীতির বিরোধিতাসহ ১৩ দফা দাবিতে ২০১৩ সালের ৫ মে ঢাকার শাপলা চত্বরে অবস্থান নেয় হেফাজতে ইসলাম। সেদিন হাজার হাজার কওমি আলেম-ছাত্র ও সাধারণ মুসল্লি মহাসমাবেশে অংশ নেন।

রাত গভীর হওয়ার পর আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে তাদের সরিয়ে দেয়। অভিযানে ব্যাপক গুলি, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেলের ব্যবহার হয়। হেফাজতের দাবি, সেদিন অসংখ্য মানুষ নিহত হন, যার মধ্যে ৯৩ জনের নাম এবার প্রকাশ করা হয়েছে।’

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

নানা আয়োজনে আজ নেত্রকোনায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

আইভীকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পথে পুলিশের গাড়িবহরে হামলা

সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করায় বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের মাহামুদ শরীফ মিঠুকে সংবর্ধনা

ভাইস চেয়ারম্যান রাজু হ্যান্ডকাপসহ পালানোর কাণ্ডে শিবগঞ্জ থানা থেকে এসআই মামুনকে প্রত্যাহার

বগুড়ায় পুনাক-এর উদ্যোগে দিনব্যাপী স্বাস্থ্য সচেতনতা ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প-২০২৫ অনুষ্ঠিত

দৈনিক মিলেনিয়াম নিউজবিডি-তে নিয়োগ বিজ্ঞপ্তি

বিএনপির সমর্থনে ইউনূস সরকার টিকে আছে: দুদু

গাইবান্ধা-৫ আসনে এনসিপির মনোনয়ন নিলেন তরুণ নেতা জাহিদ হাসান জীবন

রং-চং দিয়ে ফিটনেসবিহীন কোনো গাড়ি চলতে দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

বগুড়া শিবগঞ্জে ৩ কেজি গাজাসহ দুজন গ্রেফতার