ঢাকা আজ মঙ্গলবার, ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
আজ ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

শাহজাদপুরে বিএনপি নেতা শামীমের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদক
দৈনিক মিলেনিয়াম নিউজবিডি
মে ১৩, ২০২৫ ৭:০৬ অপরাহ্ণ

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের শাহজাদপুরে বিএনপির প্রয়াত নেতা জাহাঙ্গীর হোসেন শামীমের স্মরণে উপজেলা বিএনপির উদ্যোগে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ মে) বাদ যোহর মনিরামপুরে দলীয় কার্যালয়ে এ আয়োজন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ।

স্মরণসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন হিরু এবং সঞ্চালনায় ছিলেন সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান।

এ সময় আরও বক্তব্য রাখেন জেলা ছাত্রদল নেতা জুনায়েদ হোসেন সবুজ, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল জব্বার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন সবুজ, পৌর বিএনপির সভাপতি এমদাদুল হক নওশাদ, প্রচার সম্পাদক আল-আমিন হোসেন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সাইদুর রহমান বাচ্চু বলেন, “বর্তমানে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। জাহাঙ্গীর হোসেন শামীম শুধু একজন দলীয় নেতা নন, তিনি একজন সমাজসেবক ও দানবীর হিসেবেও শ্রদ্ধার পাত্র ছিলেন। তাঁর শুন্যতা অপূরণীয়।”

তিনি আরও বলেন, “আমরা বিচার ও সংস্কার চাই, তবে পাশাপাশি চাই একটি সুস্পষ্ট নির্বাচনী রোডম্যাপ। বিএনপির দেয়া ৩১ দফা দাবি সবকিছুর প্রতিফলন বহন করে।”

স্মরণসভা শেষে মরহুম শামীমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

 

 

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশকে ২৭ কোটি মার্কিন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক

বাংলাদেশিদের পুনরায় পর্যটন ভিসা দিচ্ছে আরব আমিরাত

কুষ্টিয়ায় মনোনয়ন বঞ্চিত সোহরাব উদ্দিনের সমর্থকদের বিক্ষোভ, আগুন জ্বালিয়ে প্রতিবাদ

তারেক রহমানের জন্মদিন উপলক্ষ্যে মালয়েশিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল

শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান: ডা. জাহিদ

নেত্রকোনার ৫১৮পূজা মণ্ডপে চলছে দুর্গাপূজার শেষ সময়ের প্রস্তুতি ব্যস্ত সময় পার করছে মৃৎশিল্পীরা

দেশের চলমান সমস্ত সংকট নাটকের অংশ, মানুষ ভোট দিতে চায়: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

পরকীয়ার জেরে ব্যবসায়ী স্বামীকে ১৫টি ঘুমের ঔষধ খাইয়ে খুন, স্ত্রী ও প্রেমিক গ্রেপ্তার

শ্রমিকদের ক্ষমতায়নে মালয়েশিয়া সরকারের নতুন উদ্যোগ

রং-চং দিয়ে ফিটনেসবিহীন কোনো গাড়ি চলতে দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা