ঢাকা আজ মঙ্গলবার, ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
আজ ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় অধ্যক্ষসহ আ’লীগের ৮ নেতা কারাগারে

প্রতিবেদক
দৈনিক মিলেনিয়াম নিউজবিডি
মে ৫, ২০২৫ ৮:৩৪ অপরাহ্ণ

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের ওপর হামলার মামলায় হাজিরা দিতে গেলে ফুলজোড় ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহেদ আলীসহ আওয়ামীলীগের আট নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সিরাজগঞ্জের নলকা এলাকায় ছাত্রজনতার ওপর হামলার দায়ে শামীমুর রহমানের দায়ের করা এক মামলায় রোববার সকালে আদালতে হাজিরা দিয়ে জামিন আবেদন করলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

ফুলজোর ডিগ্রি কলেজের অধ্যক্ষ  মো: শাহেদ আলী সেখ এবং নলকা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু বকর সিদ্দিকসহ ৮ জন কে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার এজাহার সুত্রে জানা যায়, ফ্যাসিস্ট
আওয়ামী সন্ত্রাসীরা শেখ হাসিনার নির্দেশক্রমে গত ইং ০৫/০৮/২০২৪ ইং সকাল ৯.৩০ টার সময় ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনকে প্রতিহত করার জন্য উল্লেখিত আসামীগণ হাতে পিস্তল, রাইফেল, ককটেল, তাজা বোমা, বিভিন্ন প্রকার আগ্নেয়াস্ত্র, রাম-দা, ছুরি, ড্যাগার, লোহার রড, জি.আই পাইপ, হকিষ্টিক, কাঠের বাটাম, বাঁশের লাঠি ইত্যাদি মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার নলকা- কুটিরচর এলাকায় সড়কের ওপর বৈষম্য বিরোধী ছাত্র জনতার মিছিলে হামলা চালিয়ে মোঃ সিহাব উদ্দিন (১৮) সহ বেশ কয়েকজনকে গুরুতর আহত করে।

ওই ঘটনায় আহত সিহাব উদ্দিনের পিতা শামিম হোসেন বাদি হয়ে ভদ্রঘাট ইউপি চেয়ারম্যান ও ভদ্রঘাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালেক, নলকা ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক এবং ফুলজোড় ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাহেদ আলী ওরফে সাহেদ হোসেন সহ ৩৭ জন ও অজ্ঞাত ২০০/৩০০ জনকে বিবাদী করে
কামারখন্দ থানায় মামলা দায়ের করেন।

এরপর গত ৯/২/২৫ তারিখে উপরোক্ত সহ আট আসামি উচ্চ আদালত থেকে আগাম জামিনে থাকাবস্থায় রোববার সিরাজগঞ্জ আদালতে জামিন চেয়ে আবেদন করলে আদালত আবেদন না মঞ্জুর করে তাদেরকে জেল হাজতে প্রেরণ করে।

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

কুষ্টিয়া ছেঁউড়িয়ায় আজ শুরু হচ্ছে লালন স্মরণোৎসব

৭ নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে তারেক রহমানের বাণী

পাকিস্তানের পাল্টা হামলা, ভারতের একাধিক বিমানবন্দর বন্ধ

সিরাজগঞ্জে ওলামা দলের নবগঠিত আহ্বায়ক কমিটির অনুমোদন 

কাজিপুরে বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে সাবেক মেয়র রেজাউল করিম বাদশা, খোঁজ নিলেন অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল

বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বুলু’র গণসংযোগ

৩ বছর সাজার বিরুদ্ধে আপিল করলেন জোবাইদা রহমান

দুর্গাপুরে স্কুলছাত্রী ধর্ষণ অভিযুক্ত গ্রেফতার

স্ত্রীর স্বীকৃতির দাবিতে জামায়াত নেতার বাড়িতে মামাত বোনের অনশন