ঢাকা আজ শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
আজ ৬ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

১ লাখ কর্মী নিতে চায় জাপান, টাস্কফোর্স গঠন: প্রেস সচিব

প্রতিবেদক
মিলেনিয়াম নিউজ বিডি
জুন ১, ২০২৫ ৮:৪১ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সফরে জাপানে কর্মী পাঠানো এবং দেশটির ম্যান পাওয়ার মার্কেট নিয়ে কাজ করার অপার সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেছেন, জাপানের বিভিন্ন কোম্পানি জানিয়েছে- আগামী পাঁচ বছরে বাংলাদেশ থেকে অন্তত এক লাখ কর্মী নিতে চায়। সে লক্ষ্যে প্রধান উপদেষ্টা একটি টাস্কফোর্স গঠন করেছেন। সম্মিলিত উদ্যোগ নিলে আমরা এর থেকে আরও বেশি লোক পাঠাতে পারবো। 

রোববার (১ জুন) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

জাপান সফল হয়েছে বলে দাবি করে প্রেস সচিব শফিকুল আলম বলেন, এই সফরে দুই দেশের সম্পর্ক আরও গভীর হয়েছে। ঢাকা-টোকিও সম্পর্ক নতুন উচ্চতায় উঠবে। এই সফরে ৬টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর মধ্যে অন্যতম একটি হলো- জাপান ৪১৮ মিলিয়ন ডলার বাজেট সহায়তা দেবে বলে আশ্বস্ত করেছে। এছাড়াও জয়দেবপুর-ঈশ্বরদী ডুয়েল গেজ লাইনের জন্য ৬৪১ মিলিয়ন ডলার দেবে। পাশাপাশি বিভিন্ন স্কলারশিপের জন্য ৪.২ মিলিয়ন ডলার দিচ্ছে।

তিনি আরও বলেন, জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। আমরা যে ধরণের আশ্বাস চাইছিলাম। তার প্রেক্ষিতে জানিয়েছে- অন্তর্বর্তী সরকারের সঙ্গে থাকবে তারা। এছাড়াও মহেশখালী ও মাতারবাড়ী নিয়ে সরকার যে মাস্টারপ্ল্যান নিয়ে কাজ করতে যাচ্ছে, সেখানেও তারা সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে।

রোহিঙ্গা সমস্যা সমাধান বিষয়ে প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সমস্যা যাতে দ্রুত সমাধান হয়, সে বিষয়ে জাপানের সহায়তা চেয়েছেন। তারা যেন আরও বেশি চেষ্টা করে, সেটিও তিনি বলেছেন।

গুম কমিশন নিয়ে এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, গুম কমিশন দিনরাত কাজ করছে- এমনকি শুক্রবার ও শনিবারও। মূলত বিস্তারিত তথ্য নিয়ে ধাপে ধাপে খুঁটিনাটি কাজ করতে হয়। পুরো জাতি হিসেবে জানতে চায়-গুমের ঘটনায় কী ঘটেছে।

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে হাজীপুর মহাবিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়মের অভিযোগতদারকির ঘাটতিতে প্রশ্নবিদ্ধ সরকারি অর্থের ব্যবহার

কাতার রাজপরিবারের এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরছেন খালেদা জিয়া

যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করতে নেত্রকোনা প্রশাসনের অভিযান (পলাশ পাল,নেত্রকোণা জেলা

ভারতে পিনাকী-ইলিয়াস-কনকের ইউটিউব চ্যানেল ব্লক

বিএনপি’র মনোনয়ন পেলে এবং নির্বাচিত হলে শতভাগ ৩১ দফা কার্যকর করা হবে বক্তব্যে ফরিদা ইয়াসমিন

ওভারব্রিজ নয় যেনো হকার্স  মার্কেট!নিরাপদ পারাপারে ভোগান্তি পোহাচ্ছে জনগণ

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সভাপতি শেখ হাসিনাসহ সাবেক মন্ত্রী ও নেতাদের বিরুদ্ধে বগুড়ায় মামলা

কুষ্টিয়ায় পারভেজ মাজমাদারকে সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠান

বগুড়া ১৯নং ওয়ার্ড বিএনপির উদ্দোগে বিশাল মহিলা সমাবেশ অনুষ্ঠিত

মুজিবের হাতে বিলুপ্ত, ধ্বংস হাসিনায় হাতে