ঢাকা আজ শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
আজ ৬ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

অবশেষে মালয়েশিয়ায় পৌঁছালেন দীর্ঘদিন অপেক্ষারত বাংলাদেশি কর্মীরা

প্রতিবেদক
মিলেনিয়াম নিউজ বিডি
নভেম্বর ২৭, ২০২৫ ৭:৩২ অপরাহ্ণ

মো, এলাহী মালয়েশিয়া

দীর্ঘ অনিশ্চয়তা ও অপেক্ষার পর অবশেষে মালয়েশিয়ায় পৌঁছেছেন আটকে থাকা বাংলাদেশি কর্মীরা। বুধবার (২৬ নভেম্বর) বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে প্রাথমিকভাবে ৬০ জন কর্মী কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।মধ্যরাতে বিমানবন্দরে তাদের স্বাগত জানান মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী। আরও উপস্থিত ছিলেন- ডেপুটি হাইকমিশনার মোছাম্মৎ সাহানারা মনিকা ও লেবার কাউন্সিলর সৈয়দ শরিফুল ইসলাম। এ সময় নিয়োগদাতা প্রতিষ্ঠান কনস্ট্রাকশন লেবার এক্সচেঞ্জ সেন্টার বেরহাদের (ক্লাব) প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।হাইকমিশনার জানান, মালয়েশিয়া সরকারের নিয়োগ অনুমোদন (কলিং ভিসা) থাকা সত্ত্বেও বিভিন্ন জটিলতায় মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের সহায়তায় বাংলাদেশ সরকার বিশেষ উদ্যোগ নেয়। এর অংশ হিসেবে প্রথম দফায় কর্মীদের একটি অংশ মালয়েশিয়ায় পৌঁছেছে।তবে আগত ৬০ কর্মীর মধ্যে একজনকে ফেরত পাঠানো হয়েছে। ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, সংশ্লিষ্ট কর্মীর কাগজপত্রে অসঙ্গতি থাকায় তাকে দেশে ফেরত পাঠানো হয়েছে।হাইকমিশনার জানান, মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করতে দুই দেশের সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলো ঘনিষ্ঠভাবে কাজ করছে।আগামী সপ্তাহগুলোতে পর্যায়ক্রমে আরও কর্মী মালয়েশিয়ায় আসবেন বলে হাইকমিশন সূত্রে জানা গেছে। নতুন নিয়োগপ্রাপ্ত ও আটকে থাকা কর্মীদের দ্রুত কর্মস্থলে পৌঁছে দিতে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছে বাংলাদেশ হাইকমিশন।

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

পাকিস্তানের ধাওয়া খেয়ে চাকরি হারালেন ভারতের বিমান বাহিনীর উপপ্রধান

ব্যাংক খাতে মাসে ১ লাখ ৮১ হাজার কোটি টাকার তারল্য সহায়তা কেন্দ্রীয় ব্যাংকের

বগুড়ার শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় এলজিইডি উপ-সহকারী প্রকৌশলী রবিনের মর্মান্তিক মৃত্যু

বগুড়ায় ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত: আলোচনা, র‍্যালি ও দোয়া মাহফিল

সাংবাদিক পিয়াস আহমদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন

মালয়েশিয়ার ক্যামেরন হাইল্যান্ডসে সাঁড়াশি অভিযান, ১৭৪ বাংলাদেশি আটক

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ ২০-২৫ কিলোমিটার যানজট

বগুড়ায় কুপিয়ে যুবক খুন: ইসকন মন্দির এলাকায় উত্তেজনা, তদন্ত শুরু

বগুড়ায় জামায়াতে ইসলামী’র ৫ দফা দাবিতে সমাবেশ ও স্মারকলিপি প্রদান

করির খোঁজে গিয়ে সাভারে ২৪ বছরের নারী গণধর্ষণের শিকার