ঢাকা আজ মঙ্গলবার, ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
আজ ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

অভিযোগ প্রমাণিত না হওয়ায় বগুড়ার দুই পুলিশ কর্মকর্তার প্রত্যাহার আদেশ বাতিল

প্রতিবেদক
মিলেনিয়াম নিউজ বিডি
নভেম্বর ৪, ২০২৫ ৭:৪৮ অপরাহ্ণ


মোঃ গুলজার রহমান বগুড়া প্রতিনিধি
​অভিযোগ প্রমাণিত না হওয়ায় অবশেষে প্রত্যাহার করে রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) সংযুক্ত করা বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক ইনচার্জ ইকবাল বাহার এবং উপপরিদর্শক (এসআই) ফজলুল হকের সংযুক্তির আদেশ প্রত্যাহার করা হয়েছে। আজ মঙ্গলবার (৪ নভেম্বর) এ-সংক্রান্ত আদেশটি বগুড়া জেলা পুলিশের কাছে এসে পৌঁছেছে।

​এর ফলে এই দুই কর্মকর্তা তাঁদের মাতৃ ইউনিট বগুড়া জেলা পুলিশে যোগদানের জন্য ছাড়পত্র পেয়েছেন।

রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান স্বাক্ষরিত এক আদেশে গতকাল সোমবার এই দুই কর্মকর্তার আরআরএফ-এ সংযুক্তির আদেশ প্রত্যাহার করে নেওয়া হয়। বগুড়ার পুলিশ সুপার (এসপি) জেদান আল মুসা বিষয়টি নিশ্চিত করেছেন।

​আদেশে উল্লেখ করা হয়েছে, গত ১৪ অক্টোবর প্রশাসনিক কারণে তাঁদের আরআরএফ রাজশাহীতে সংযুক্ত করা হলেও, পরবর্তী অনুসন্ধানে তাঁদের বিরুদ্ধে আনিত অভিযোগগুলো প্রমাণিত হয়নি। অভিযোগ প্রমাণিত না হওয়ায় সংযুক্তির আদেশ প্রত্যাহার করে তাঁদেরকে বগুড়া জেলা পুলিশে যোগদানের ছাড়পত্র দিতে বলা হয়।
গত ১৪ অক্টোবর রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান স্বাক্ষরিত এক আদেশে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ইনচার্জ ইকবাল বাহার, পুলিশ পরিদর্শক রাকিব হোসেন ও উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ ফজলুল হক—মোট তিন কর্মকর্তাকে প্রত্যাহার করে আরআরএফ রাজশাহীতে সংযুক্ত করা হয়েছিল।

​পরবর্তীতে, ২১ অক্টোবর রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শাহাবুদ্দিন বগুড়ায় এসে এই তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্ত করেন। তাঁর তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পরই প্রত্যাহার হওয়া তিন পুলিশ কর্মকর্তার মধ্যে ইকবাল বাহার এবং ফজলুল হকের সংযুক্তি আদেশ বাতিল করা হলো।

​জেলা গোয়েন্দা পুলিশের সাবেক ইনচার্জ ইকবাল বাহার এই আদেশ প্রত্যাহারের বিষয়ে বলেন, “সংযুক্তির আদেশ প্রত্যাহার হওয়ায় আজ মঙ্গলবার আরআরএফ রাজশাহী থেকে ছাড়পত্র নিয়ে বগুড়া জেলা পুলিশে যোগদানের জন্য রওনা করব।”

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

আশুলিয়া থানার ওসি হান্নানকে বদলি করাতে আওয়ামী লীগপন্থী চক্রের তৎপরতা, জনমনে ক্ষোভ

সাভারে সাংবাদিকের স্ত্রীকে হত্যাচেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগ, আ.লীগ নেতা মানিক ও তার বাহিনীর নারকীয় হামলা

সুদের টাকার জন্য দগ্ধ গৃহবধূ শাহনাজ বেগমের মৃত্যু, ক্ষোভে অভিযুক্তের ঘরে লুটপাট ও আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা

হিরো আলমের বিরুদ্ধে স্ত্রীর ১২ লাখ টাকার মামলা

টানা তিনদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়

নেত্রকোণায় স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে ৩১ জন ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চূড়ান্তভাবে নির্বাচিত

নেত্রকোনা বারহাট্টা উপজেলায় নবনির্মিত রামকৃষ্ণ সেবাশ্রম উদ্বোধন ও দীক্ষা প্রদান অনুষ্ঠান উদযাপন

কাশ্মীরে হামলা নিয়ে মোদির বিরুদ্ধে ক্ষোভ ঝাড়লেন ভারতীয় নাগরিক

মালয়েশিয়ায় বাংলাদেশের নতুন হাইকমিশনার মঞ্জুরুল করিম

যমুনা সেতু থেকে রেল ট্র্যাক অপসারণ ও লেন প্রশস্তের প্রস্তাব