ঢাকা আজ শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
আজ ৬ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

উৎসবমুখর, হৃদ্যতাপূর্ণ ও হাস্যজ্জল অবস্থায় অভ্যর্থনা পর্ব শেষ, চলছে বহুল প্রতীক্ষিত রুদ্ধদ্বার বৈঠক

প্রতিবেদক
মিলেনিয়াম নিউজ বিডি
জুন ১৩, ২০২৫ ৪:৪১ অপরাহ্ণ

নিউজ ডেস্ক: আন্তরিকতায় ভরপুর এই উৎসবমুখর ও হৃদ্যতাপূর্ণ বৈঠকে উভয়েই খুব হাস্যজ্জল অবস্থায় অভ্যর্থনা পর্বটি শেষ করে বহুল প্রতীক্ষিত রুদ্ধদ্বার বৈঠকে বসেছেন

অত্যন্ত আন্তরিক পরিবেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক শুরু হয়েছে। আন্তরিকতায় ভরপুর এই উৎসবমুখর ও হৃদ্যতাপূর্ণ বৈঠকে উভয়েই খুব হাস্যজ্জল অবস্থায় অভ্যর্থনা পর্বটি শেষ করে বহুল প্রতীক্ষিত রুদ্ধদ্বার বৈঠকে বসেছেন।

যুক্তরাজ্যের লন্ডনের ডরচেস্টার হোটেলে আজ শুক্রবার স্থানীয় সময় সকাল নয়টায় (বাংলাদেশ সময় বেলা ২টা) বৈঠকটি শুরু হয়। যুক্তরাজ্যের লন্ডনের বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন বৈঠক শুরুর কথা জানিয়েছেন। কেউ কেউ এই বৈঠককে রাজনৈতিক অচলাবস্থার গতি পরিবর্তনের সম্ভাব্য সূচনা হিসেবে দেখছেন। বৈঠক ঘিরে যুক্তরাজ্য বিএনপি নেতাকর্মীদের মাঝেও দেখা গেছে উচ্ছ্বাস।

ড. মুহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের বৈঠক ফলপ্রসূ হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আলোচনা থেকে বাংলাদেশের রাজনৈতিক অগ্রগতির ক্ষেত্রে ইতিবাচক বার্তা আসতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। আগামী জাতীয় নির্বাচনের সময়-বিতর্কের মধ্যে বৈঠকটি হচ্ছে। গত বছরের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানে বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর এটি অন্তর্বর্তী সরকারের প্রধান ও দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির দ্বিতীয় শীর্ষ নেতার প্রথম সাক্ষাৎ বা বৈঠক।

দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংস্কার ও নির্বাচনের সময়সহ বহু অমীমাংসিত বিষয় সামনে রেখে এ বৈঠককে খুবই গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে।  বৈঠক শেষে বিএনপির পক্ষ থেকে লন্ডনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ব্রিফ করতে পারেন বলে জানা গেছে। এদিকে দেশের সাধারণ মানুষ বৈঠকটিকে দেশের রাজনৈতিক ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে দেখছেন। বৈঠক থেকে ফলপ্রসু আউটপুট আসতে পারে বলে প্রত্যাশা দেশ-বিদেশে অবস্থানরত বাংলাদেশি কমিউনিটির সকলের।

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

মালয়েশিয়ায় ১০ জন বাংলাদেশি ভুয়া ডাক্তার আটক

মামলা না থাকার পরেও সাংবাদিককে গ্রেফতার কেনো?

আরও পাঁচ হাজার নতুন রোহিঙ্গা কক্সবাজারে

৪ অথবা ৫ মে দেশে ফিরতে পারেন খালেদা জিয়া 

বগুড়ায় মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার উদ্বোধন

তোপের মুখে রিপাবলিক বাংলা, বন্ধ হবে ময়ূখের চেঁচামেচি!

বাঘাইছড়িতে বিএনপির মতবিনিময় সভা: নির্বাচনী প্রস্তুতি জোরদার, মাঠ পর্যায়ে ধানের শীষের পক্ষে দলীয় কর্মীদের সক্রিয় হওয়ার আহ্বান

বারহাট্টায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস ২০২৫ উদযাপন

মানবিক কর্মকাণ্ডে এবং যুগ উপযোগী কর্মদক্ষতায় প্রশংসিত বারহাট্টা উপজেলার নির্বাহী কর্মকর্তা -খবিরুল আহসান

ওভারব্রিজ নয় যেনো হকার্স  মার্কেট!নিরাপদ পারাপারে ভোগান্তি পোহাচ্ছে জনগণ