ঢাকা আজ মঙ্গলবার, ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
আজ ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

কাজিপুরে বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে

প্রতিবেদক
দৈনিক মিলেনিয়াম নিউজবিডি
মে ১২, ২০২৫ ৮:২৩ অপরাহ্ণ

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরে বেপরোয়া গতির বালুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পােশর একটি স্টেশনারী দোকানে ঢুকে গেছে। এতে করে ওই দোকানে থাকা আলমিরা, শোকেস, টেবিল ভেঙ্গে গেছে। আর দোকানে সিমেন্টের খুঁটি ও সাটার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার বিকেল সাড়ে তিনটায় উপজেলার কাজিপুর-সিরাজগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মেঘাই সরকারি মনসুর আলী কলেজ সংলগ্ন রাস্তায় এই ঘটনা ঘটেছে। দোকানে এসময় কেউ ছিলো না।

দোকানের মালিক শুভ লাইব্রেরি এন্ড ফটোস্ট্যাট এর সত্ত্বাধিকারী শুভ বলেন, দুপুরে দোকান বন্ধ করে আমি বাড়িতে যাই। এরপর খবর পেয়ে এসে দেখি দোকানে বালুভর্তি ট্রাক ঢুকে সবকিছু ভেঙ্গে ফেলেছে। ওই ট্রাকটির (নম্বর ৯ ঢাকা মেট্রো-ট-১৬-৮৩৭২) চালক ঘটনা ঘটার পর থেকে পলাতক রয়েছে। তবে মালিকের সাথে কথা হয়েছে। তিনি নাটোর থেকে রওয়ানা দিয়েছেন।

প্রত্যক্ষদর্শী স্থানীয় এক দোকানী জানান, আমি দূর থেকে লক্ষ করছি বালুভর্তি ওই ট্রাকটি এলোমেলো ভাবে সামনের দিকে আসছিলো। এক পর্যায়ে এসে শুভ লাইব্রেরির ভিতরে ঢুকে পড়ে। এসময় প্রচন্ড জোরে শব্দ হয়। রাস্তার আশপাশের লোকজন ঘটনার পর পরই এগিয়ে আসে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ট্রাকটি সরানো হয়নি।

কাজিপুর থানার সেকেন্ড অফিসার উপ পরিদর্শক মেহেদী হাসান জানান, খোঁজ নিয়েছি।ট্রাকটির এক্সল ভেঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। এই ঘটনায় হতাহতের কোন ঘটনা ঘটেনি। দোকানটি ক্ষতিগ্রস্ত হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

ছাত্রদল নেতা সাম্য হত্যার বিচার চাইলেন মির্জা ফখরুল

চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে ২২ মোটরসাইকেল জব্দ

ফরিদগঞ্জে সিসিডিএ’র উদ্যোগে একাধিক স্থানে গণনাটক অনুষ্ঠিত

নির্বাচনের পথে যারা বাধা সৃষ্টি করবে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে: শহীদুল ইসলাম

আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত: ইসি সচিব

রহস্যের চক্রব্যূহ ভেদ করা কষ্টসাধ্য হয়ে পড়েছে তদন্তে দায়িত্বরতদের

মোদি বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী: পাকিস্তান

রৌমারীতে ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবের ১০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বির্তক প্রতিযোগীতা

নেত্রকোনা ব্যাটালিয়ন ৩১ বিজিবির অভিযানে সীমান্তে ৯৭ বোতল ভারতীয় মদ জব্দ

তিন প্রকৌশলীর গোপন সমঝোতায় গচ্চা ৫শ কোটি টাকা