ঢাকা আজ শুক্রবার, ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
আজ ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

কুড়িগ্রামে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ

প্রতিবেদক
দৈনিক মিলেনিয়াম নিউজবিডি
সেপ্টেম্বর ২৯, ২০২৫ ৮:৩৬ অপরাহ্ণ

কুড়িগ্রাম সংবাদদাতা: যুব উন্নয়ন অধিদপ্তর পরিচালিত “দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্প” ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড এর তত্ত্বাবধানে বাস্তবায়িত হচ্ছে। এর অংশ হিসেবে ২৯ সেপ্টেম্বর কুড়িগ্রাম শাখায় তৃতীয় ব্যাচের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আব্দুল হালিম, উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব), যুব উন্নয়ন অধিদপ্তর কুড়িগ্রাম। বিশেষ অতিথি ছিলেন আতাহার আলি, বিভাগীয় প্রধান, ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড রংপুর বিভাগ। এছাড়াও উপস্থিত ছিলেন প্রশিক্ষক হোসেন আল ফাহাদ (ডিজিটাল মার্কেটিং), শাহনেওয়াজ হোসেন (গ্রাফিক্স ডিজাইন), সাব্বির হোসাইন (ডিজিটাল মার্কেটিং) এবং কো-অর্ডিনেটর আব্দুল আজিজ ও রাকিবুল হাসান। অনুষ্ঠানে মোট ৫০ জন শিক্ষার্থীর মাঝে সনদপত্র প্রদান করা হয়।

এই প্রকল্পের মাধ্যমে তরুণরা গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং ও ওয়েব টেকনোলজি বিষয়ে দক্ষতা অর্জন করেছে। ঘরে বসেই তারা আন্তর্জাতিক মার্কেটপ্লেসে কাজের সুযোগ পাচ্ছে। অনেকেই চাকরির পাশাপাশি উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করেছে। এতে তরুণরা স্বনির্ভর হয়ে উঠছে এবং দক্ষ জনশক্তি গড়ে উঠছে, যা ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে অবদান রাখছে।

প্রশিক্ষণ শেষে এখানেই কার্যক্রম শেষ হয় না। ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড নিয়মিত মেন্টরিং সাপোর্ট সেশন পরিচালনা করে, যেখানে প্রশিক্ষণার্থীরা মার্কেটপ্লেসে কাজ পাওয়ার কৌশল, প্রজেক্ট ডেলিভারি, বিডিং, ক্লায়েন্ট ম্যানেজমেন্ট, নতুন টুলস সম্পর্কে ধারণা ও আয় বৃদ্ধির দিকনির্দেশনা পায়। এর ফলে তারা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে বাস্তব অভিজ্ঞতা নিয়ে ধারাবাহিকভাবে আয় করতে পারছে।

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক আহত, শজিমেক হাসপাতালে ভর্তি

যুবদল নেতা শাওন সরকারকে জড়িয়ে সংবাদ প্রচার,আওয়ামী ষড়যন্ত্রের নোংরা রাজনীতি উন্মোচিত

বিএনপি নেতা আশরাফুল আলম সৈনিক-এর তত্ত্বাবধানেমিরপুরের কুর্শা ইউনিয়নে ফ্রি-মেডিকেল ক্যাম্প

সন্ত্রাসে জড়িত ব্যক্তি ও সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা যাবে

আদালতের থেকে পালালেন জোড়া খুন মামলার আসামি

মালয়েশিয়ায় উই’র উদ্যোগে নারীদের জমকালো ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত মালয়েশিয়ার মাটিতে যেন এক টুকরো বাংলাদেশ

মরমী কবি বাউল সাধক -মরহুম জালাল উদ্দিন খাঁর স্মৃতি রক্ষায় নেত্রকোনার কেন্দুয়ায় স্থাপিত হলো ‘জালাল মঞ্চ’

আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান!