ঢাকা আজ মঙ্গলবার, ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
আজ ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ভারতীয় প্রসাধনী পণ্যের নকল স্টিকার- সরঞ্জামসহ গ্রেফতার-২

প্রতিবেদক
মিলেনিয়াম নিউজ বিডি
নভেম্বর ২৯, ২০২৫ ২:৪৬ অপরাহ্ণ

কুষ্টিয়া প্রতিনিধি // মো আসাদ ইসলাম

র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের অভিযানে সিগারেটের নকল শুল্ক পরিশোধের স্ট্যাম্প, নকল স্ট্যাম্প তৈরীর উপকরণ ফয়েল পেপার, ভারতীয় প্রসাধনী পণ্যের নকল স্টিকার ও ভারতীয় প্রসাধনী পণ্যের নকল স্টিকার তৈরীর সরঞ্জামসহ ২ জনকে গ্রেফতার হয়েছে। র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার, পিপিএম এ তথ্য নিশ্চিত করেছেন। শুক্রবার (২৮ নভেম্বর) বেলা সোয়া ১১ টায় র‌্যাবের পক্ষ থেকে এক বার্তায় জানানো হয়, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার, পিপিএম, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শামীম হোসাইনের নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে। ২৭ নভেম্বর সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কুষ্টিয়া জেলার সদর থানাধীন কোর্টপাড়া কলার আড়ৎ সংলগ্ন গলির ভিতরে কোর্টপাড়া এর মালিকানাধীন ভবন ও কারখানায় অভিযান পরিচালনা করে। এ সময় নকল ব্যান্ডরোল ১৫,৫০০ পিস, বিদেশী পণ্যের স্টিকার ৭১৫ পাতা, ফয়েল পেপার ৪৫০ গ্রাম ও মোড়ক তৈরী ফর্মা ৪টি সহ ২ জনকো গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মোঃ নিরব ইসলাম (১৯) ও আব্দুল আওয়াল (৪৫)। গ্রেফতারকৃত আসামীদের ও পলাতক আসামীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের মামলা দেওয়া হয় এবং উক্ত প্রতিষ্ঠানটি সিল গালা করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামি ও আলামত সহ কুষ্টিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

কুয়ালালামপুরে শপিং সেন্টারে অভিযান, বাংলাদেশিসহ আটক ১২৪

সচিবালয় ও যমুনার আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ

কাপাসিয়ায় কচুরিপানা সরাতে নেমে দুই নারীর করুণ মৃত্যু

দেশের মানুষ সংস্কার নয়, দ্রুত সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়: গয়েশ্বর চন্দ্র রায়

নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ

উৎসবমুখর, হৃদ্যতাপূর্ণ ও হাস্যজ্জল অবস্থায় অভ্যর্থনা পর্ব শেষ, চলছে বহুল প্রতীক্ষিত রুদ্ধদ্বার বৈঠক

শাহজাদপুরে বিএনপি নেতা শামীমের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিএনপির কমিটিতে আ.লীগের দোসর ও মৃত ব্যক্তি

বগুড়ায় নববধূ হত্যা: যৌতুক না দেওয়ায় ফাঁস দিয়ে খুনের অভিযোগে

অবশেষে মালয়েশিয়ায় পৌঁছালেন দীর্ঘদিন অপেক্ষারত বাংলাদেশি কর্মীরা