ঢাকা আজ মঙ্গলবার, ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
আজ ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

ছাত্রদল নেতা সাম্য হত্যা মামলায় গ্রেপ্তার আসামির বাড়িতে অগ্নিসংযোগ

প্রতিবেদক
দৈনিক মিলেনিয়াম নিউজবিডি
মে ১৫, ২০২৫ ৭:১৬ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রদল নেতা সাম্য হত্যা মামলায় গ্রেপ্তার তামিম হাওলাদারের গ্রামের বাড়িতে আগুন দিয়েছে স্থানীয় একদল বিক্ষুব্ধ জনতা।

বুধবার রাত ৭টায় মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নে ব্রাহ্মন্দী এলাকায় তার বাড়িতে আগুন দেওয়া হয়।’

মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক শেখ আহাদুজ্জামান বলেন, সন্ধ্যার পর আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পাঠানো হয়। ঘটনাস্থলে পৌঁছার আগেই দুটি বসতঘর পুড়ে যায়। কারা আগুন দিয়েছে তাদের পরিচয় এখনও জানা যায়নি।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) আদিল হোসেন বলেন, ঘটনা তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। কোনো হতাহতের খবর পাইনি।

মঙ্গলবার রাত ১২টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য। এ ঘটনায় বুধবার সকালে নিহতের বড় ভাই শরীফুল ইসলাম শাহবাগ থানায় ১০-১২ জনকে আসামি করে একটি মামলা করেন। মামলার অভিযোগের ভিত্তিতে তিনজনকে গ্রেপ্তারের পর কারাগার পাঠানো হয়। তারা হলেন- তামিম হাওলাদার, সম্রাট মল্লিক ও পলাশ সরদার।

তাদের মধ্যে তামিম হাওলাদারের বাড়ি মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নে ব্রাহ্মন্দীতে। ওই এলাকার এরশাদ হাওলাদারের ছেলে আসামি তামিম।’

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

বগুড়া স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের উদ্যোগেনক আউট ফুটবল টুর্ণামেন্ট-২০২৫ ইং অনুষ্ঠিত

বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক আহত, শজিমেক হাসপাতালে ভর্তি

নিজ দেশের শিখ সম্প্রদায়ের ওপর ব্যালিস্টিক মিসাইল ছুড়লো ভারত

সলঙ্গায় ব্যবসায়ীর পাওনা টাকা চাওয়ায় ভুক্তভোগীর নামে আদালতে মামলা 

সীমান্তে পাকিস্তান-ভারত গোলাগুলি চলছে

গাভী নিয়ে গেছেন নেতা,এক মাসের বাছুর কোলে আদালতে নারী!

রাঙামাটি সেলুন শ্রমিক সমবায় সমিতি লিঃ এর অভিষেক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত

শাপলা চত্বরে শহিদ হওয়া ৯৩ জনের তথ্য প্রকাশ হেফাজতের

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নাগরপুরে র‍্যালি

মালয়েশিয়ার কুয়ানতানে ৫৭ অবৈধ অভিবাসী আটক