ঢাকা আজ মঙ্গলবার, ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
আজ ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

তোপের মুখে রিপাবলিক বাংলা, বন্ধ হবে ময়ূখের চেঁচামেচি!

প্রতিবেদক
দৈনিক মিলেনিয়াম নিউজবিডি
মে ৪, ২০২৫ ৭:২৪ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক: বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই নতুন করে টানাপড়েন শুরু হয়েছে ঢাকা-দিল্লি সম্পর্কের মধ্যে। আর এই সুযোগে প্রতিবেশী দেশ বাংলাদেশকে ঘিরে মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারে সক্রিয় হয়ে উঠেছে ভারতের একাধিক মিডিয়া। তার মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে কলকাতা ভিত্তিক টিভি চ্যানেল রিপাবলিক বাংলা।

এই চ্যানেলের প্রধান উপস্থাপক ময়ূখ রঞ্জন ঘোষের বিরুদ্ধে সম্প্রতি নিজ রাজ্য পশ্চিমবঙ্গেই উঠেছে তীব্র প্রতিবাদ ও বিক্ষোভের ঝড়। সংবাদ উপস্থাপনার নামে তিনি দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক উস্কানি, গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে বাংলাদেশ-ভারতের ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে।,

রিপাবলিক বাংলার বিরুদ্ধে কলকাতায় সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা সরব হয়ে ওঠেন। চ্যানেলটির কার্যালয়ের সামনে জড়ো হয়ে তারা বিক্ষোভ করেন এবং হুঁশিয়ারি দেন। তাদের অভিযোগ, বারবার হিন্দু-মুসলিম সম্প্রদায়কে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার মতো উস্কানিমূলক রিপোর্ট প্রকাশ করে যাচ্ছে চ্যানেলটি।

বিক্ষোভকারীরা বলেন, ময়ূখ রঞ্জন ঘোষ কেবল একজন সাংবাদিক নন, তিনি ভারতীয় কট্টরপন্থী রাজনৈতিক দল বিজেপি ও তার ঘনিষ্ঠ সংগঠন আরএসএস-এর আদর্শের সরাসরি প্রতিফলন। তার উপস্থাপনায় ব্যক্তিগত মতামত, রাজনৈতিক পক্ষপাত এবং চিৎকার-চেঁচামেচি যেন ‘হকার সাংবাদিকতার’ প্রকাশভঙ্গি হয়ে দাঁড়িয়েছে।

বিশেষ করে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভিত্তিহীন সংবাদ প্রচার করে ময়ূখ রঞ্জন ঘোষ দেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে বিতর্কিত করার অপচেষ্টা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এই ধরনের সংবাদ আন্তর্জাতিক মহলেও বিভ্রান্তি ছড়িয়েছে বলে মন্তব্য করেন আন্দোলনকারীরা।

বিক্ষোভকারীরা জানান, ময়ূখের সংবাদ উপস্থাপনার ধরন ভারতের সংবিধান ও গণতন্ত্রের মান ক্ষুণ্ন করছে। বহু স্থানে তার বিরুদ্ধে লিখিত অভিযোগও জমা পড়েছে। তারা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেন এবং বলেন, এ ধরনের অপসাংবাদিকতা এখনই থামাতে না পারলে সাম্প্রদায়িক সম্প্রীতি ভেঙে পড়বে এবং তার প্রভাব পড়বে পুরো রাজ্যের অর্থনীতিতে।’

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

জরুরি বৈঠকে বসেছে উপদেষ্টা পরিষদ

তুরিন আফরোজের ডক্টরেট ডিগ্রি ভুয়া: তথ্য দাখিল আপিল বিভাগে

বিদেশি শ্রমিক শোষণের অভিযোগ অস্বীকার করলো মালয়েশিয়া

বগুড়ার গাবতলী অপহরণ মামলার ভিকটিম এক মাস পর নোয়াখালী থেকে উদ্ধার, আটক ২

মালয়েশিয়ার কুয়ানতানে ৫৭ অবৈধ অভিবাসী আটক

নেত্রকোনার ৫১৮পূজা মণ্ডপে চলছে দুর্গাপূজার শেষ সময়ের প্রস্তুতি ব্যস্ত সময় পার করছে মৃৎশিল্পীরা

ঐতিহাসিক মহাস্থান বাজারের ৫০ বছরের অপেক্ষার অবসান: ১.৩১ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

বগুড়ায় ইজিবাইক চালক মোফা হত্যা: রহস্য উন্মোচন, দুই আসামি গ্রেফতার

পীরগঞ্জে নীতিবান শিক্ষককে ‘হানি ট্র্যাপ’-এর ফাঁদে ফেলে ষড়যন্ত্র ; নৈতিক সমাজব্যবস্থায় গভীর উদ্বেগ

ধুনটে পুলিশের বিশেষ অভিযানে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতা মিরাজুল গ্রেফতার