ঢাকা আজ মঙ্গলবার, ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
আজ ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

দেশের মানুষ সংস্কার নয়, দ্রুত সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়: গয়েশ্বর চন্দ্র রায়

প্রতিবেদক
মিলেনিয়াম নিউজ বিডি
জুন ১, ২০২৫ ৮:৪৭ অপরাহ্ণ

নিউজ ডেস্ক: দেশের মানুষ সংস্কার নয়, দ্রুত সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন চায় বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

আজ (০১ জুন ) রবিবার বিকালে কোন্ডা ইউনিয়ন ২নং ওয়ার্ড বিএনপি আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ 

বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ  কথা বলেন। 

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে প্রয়োজন সুষ্ঠু নির্বাচন, নতুবা ব্যর্থ হবে জুলাই গণঅভ্যুত্থান। ১৭ বছর দেশে সুষ্ঠু ভোটের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপি আন্দোলন সংগ্রাম করেছে। গণতন্ত্রের লড়াইয়ে বিগত দিনে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অনেক মিথ্যা মামলা করা হয়েছে। তাকে হত্যার চেষ্টাও করা হয়। তারপরও তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন। 

তিনি আরও বলেন, জিয়ার আদর্শই জাতীয়তাবাদী শক্তির মূল প্রেরণা। শহীদ জিয়াউর রহমানের জীবনাদর্শ, দেশের প্রতি তাঁর ভালোবাসা ও আত্মত্যাগের কথা তুলে ধরে বর্তমান প্রজন্মকে সেই চেতনায় উজ্জীবিত হওয়ার আহ্বান জানান। 

ঢাকা জেলা বিএনপির সাধারন সম্পাদক নিপুন রায় চৌধুরীর সভাপতিত্বে দোয়া মাহফিল অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক, মোজাদ্দেদ আলী বাবু, ঢাকা জেলা কৃষক দলের আহ্বায়ক জুয়েল মোল্লা, ঢাকা জেলা ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লা, দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক হাজী মাসুম আলম প্রমুখ। আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল।

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

অনাকাঙ্ক্ষিত মানববন্ধনের বিপরীতে বেইস ক্ষুদ্রঋণ কর্মসূচী ভাতগাঁও শাখারপক্ষে সংবাদ সম্মেলন

বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গণশুনানি অনুষ্ঠিত: কঠোর বার্তা দিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব

জুলাই-আগস্টে বাংলাদেশে কোনো গণহত্যা হয়নি: চিফ প্রসিকিউটর

পাকিস্তানের ধাওয়া খেয়ে চাকরি হারালেন ভারতের বিমান বাহিনীর উপপ্রধান

পার্থ সারথী সংঘের প্রতিষ্ঠাবার্ষিকীতে শান্তি ও সম্প্রীতির বার্তা দিলেন -সেলিম উদ্দীন বাহারী

হামলার জবাবে ভারতীয় দুই বিমান ভূপাতিত করেছে পাকিস্তান

বাবা ছেলে (রোহিঙ্গা)১৮৬০ পিস ইয়াবাসহ গ্রেফতার

বগুড়া ফুটবল একাডেমি টুর্ণামেন্ট-২০২৬ এর জমকালো ফাইনাল, তারকা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তামিম ইকবাল

তথ্যসচিব তথ্য কমপ্লেক্স নির্মাণ প্রকল্প ও বাংলাদেশ বেতারের ময়মনসিংহ কার্যালয় পরিদর্শন

আইটির জগতে নতুন বিপ্লব-দেশীয় উদ্ভাবনে বিশ্বে আলো ছড়াচ্ছে Next CEO Ltd.