ঢাকা আজ মঙ্গলবার, ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
আজ ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

পঞ্চগড় সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গরুসহ চোরাকারবারি আটক

প্রতিবেদক
মিলেনিয়াম নিউজ বিডি
জানুয়ারি ২৫, ২০২৬ ১২:২৭ পূর্বাহ্ণ

স্বপ্না আক্তার স্বর্ণালী

পঞ্চগড়, ২৪ জানুয়ারি ২০২৬:
পঞ্চগড় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ লাখ টাকা মূল্যের একটি ভারতীয় গরুসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
ঠাকুরগাঁও সেক্টরের অধীন নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) সূত্র জানায়, পঞ্চগড় জেলার সদর উপজেলার বড়দরগা এলাকায় একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে গরু চোরাচালানের সঙ্গে জড়িত—এমন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এরই ধারাবাহিকতায় শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল আনুমানিক ৭টা ১০ মিনিটে অধিনায়ক, নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)-এর নির্দেশনায় বড়বাড়ী বিওপির একটি বিশেষ টহল দল নায়েব সুবেদার মো. আজহারুল ইসলামের নেতৃত্বে অভিযান চালায়। সীমান্ত পিলার ৭৫৭/১-এস থেকে প্রায় ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বড়দরগা এলাকায় অভিযান পরিচালনা করে মো. আসাদুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি পঞ্চগড় সদর উপজেলার ডন্ডরা গ্রামের বাসিন্দা এবং পিতা মো. তোয়াহের আলী।
এ সময় তার কাছ থেকে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে আনা একটি গরু জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য এক লাখ টাকা।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। মাদকদ্রব্যসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

‘অপারেশন সিসা প্রাচীর’ শুরু , ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন ভারত

বগুড়ায় পুনাক-এর উদ্যোগে দিনব্যাপী স্বাস্থ্য সচেতনতা ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প-২০২৫ অনুষ্ঠিত

সিরাজগঞ্জে পাটচাষে গতি আনতে কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণ 

মালয়েশিয়ার পেট্রোনাস টাওয়ারে অগ্নিকাণ্ড

রৌমারীতে ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবের ১০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বির্তক প্রতিযোগীতা

পঞ্চগড় সীমান্তে ৫৬ বিজিবির অভিযানে ৬টি ভারতীয় গরু আটক মূল্য ৪ লাখ ২৫ হাজার টাকা

কুষ্টিয়ায় মনোনয়ন বঞ্চিত সোহরাব উদ্দিনের সমর্থকদের বিক্ষোভ, আগুন জ্বালিয়ে প্রতিবাদ

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক শোষণের অভিযোগ

শাপলা গণহত্যায় মাস্টারমাইন্ড ছিলেন শেখ হাসিনা

নেত্রকোনার ঐতিহ্যবাহী বালিশ মিষ্টি পেল ৫৮তম জি আই স্বীকৃতি