মোঃ ইয়াছিন পালোয়ান:
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী উপজেলা জুড়ে দাড়িপাল্লা প্রতীকের পক্ষে প্রচারণা করেছেন। বুধবার বিকেল ৫ টায় তিনি ফরিদগঞ্জের ১১নং চরমদুঃখিয়া পূর্ব ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চরমুড়ারী গ্রামে গণসংযোগ করেন।
এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন, তাদের সমস্যার খোঁজ-খবর নেন এবং সম্ভাব্য উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন।
গণসংযোগকালে তাঁর সঙ্গে ছিলেন উপজেলা জামায়াতে আমির, মাওলানা মোহাম্মদ ইউনুস হেলাল ও ইউনিয়ন জামায়াতের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ।
মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী বলেন, “ফরিদগঞ্জের মানুষ পরিবর্তন চায়। দাড়িপাল্লা প্রতীকের বিজয়ের মাধ্যমে ন্যায়-আধারিত সমাজ গঠনে কাজ করতে চাই।
নির্বাচনকে ঘিরে এই গণসংযোগ কার্যক্রমে স্থানীয় এলাকাবাসীর মধ্যে নির্বাচনী উৎসাহ-উদ্দীপনা আরো বৃদ্ধি পেয়েছে বলে যানা গেছে।



















