ঢাকা আজ মঙ্গলবার, ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
আজ ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

বগুড়ায় পুলিশের লুট হওয়া অ*স্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা

প্রতিবেদক
দৈনিক মিলেনিয়াম নিউজবিডি
সেপ্টেম্বর ১৫, ২০২৫ ১০:০৪ অপরাহ্ণ

মোঃ গুলজার রহমান বগুড়া প্রতিনিধি
বগুড়ায় পুলিশের লুট হওয়া অ*স্ত্র ও গোলাবারুদ উদ্ধারে আর্থিক পুরস্কারের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকার।
সোমবার (১৫ সেপ্টেম্বর) জেলা পুলিশ বগুড়া ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়,
একটি পিস্তল বা শটগান উদ্ধার করলে ৫০ হাজার টাকা,চায়না রাইফেল উদ্ধার করলে ১ লাখ টাকা
এসএমজি উদ্ধার করলে ১ লাখ ৫০ হাজার টাকা
আর এলএমজি উদ্ধার করলে সর্বোচ্চ ৫ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।
এছাড়া প্রতিটি রাউন্ড গুলি উদ্ধারের জন্য ঘোষণা করা হয়েছে ৫০০ টাকা করে পুরস্কার
পুলিশ জানিয়েছে, তথ্যদাতার নাম-পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। অস্ত্র উদ্ধারে সহযোগিতা করতে চাইলে সরাসরি জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা যাবে।
বিজ্ঞপ্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (গাবতলী ও সদর সার্কেল), সিনিয়র সহকারী পুলিশ সুপার (শাজাহানপুর সার্কেল)সহ জেলার বিভিন্ন সার্কেল ও থানার কর্মকর্তাদের মোবাইল নম্বর দেওয়া হয়েছে। এছাড়াও বগুড়া পুলিশ কন্ট্রোল রুম (০১৩২০-১২৭৪৯৮) এবং জাতীয় জরুরি সেবা *৯৯৯* নম্বরেও যোগাযোগ করা যাবে।
জেলা পুলিশ, বগুড়া জানিয়েছে, জনগণের সক্রিয় সহযোগিতা ছাড়া এসব অস্ত্র উদ্ধারের কাজ সহজ হবে না। তাই দ্রুততম সময়ে অস্ত্র উদ্ধার করে নিরাপত্তা নিশ্চিত করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

উন্নয়ন সহযোগীদের কাছে ড. ইউনূসের অনুরোধের সাড়া মেলেনি এখনো

অবশেষে ক্ষমা চাইলেন মুফতি আমির হামজা !

বাংলাদেশিদের পুনরায় পর্যটন ভিসা দিচ্ছে আরব আমিরাত

যৌথ অভিযানে বুদ্ধি প্রতিবন্ধী নারী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে সাবেক মেয়র রেজাউল করিম বাদশা, খোঁজ নিলেন অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল

নাগেশ্বরীতে এমকেএস এর উদ্দ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

সাংবাদিক নির্যাতন ও হয়রানি বন্ধে ২০ মে দিনব্যাপী প্রতীকী কলম বিরতির ঘোষণা

শ্রীবরদীতে সুদের টাকা না পেয়ে গাছে বেঁধে ব্যবসায়ী কে নির্যাতন

গাজীপুরে বাসার গ্যারেজ থেকে মোটরসাইকেল চুরি, থানায় অভিযোগ

স্ত্রীর মৃত্যুর ৩০ মিনিট পর স্বামীর মৃত্যু: সিরাজগঞ্জে এক হৃদয়বিদারক ভালোবাসার গল্প