ঢাকা আজ শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
আজ ৬ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

বগুড়ায় বাসে ডিএনসি’র অভিযান: ৩৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রতিবেদক
মিলেনিয়াম নিউজ বিডি
নভেম্বর ২, ২০২৫ ১০:০৭ অপরাহ্ণ


মোঃ গুলজার রহমান বগুড়া
​বগুড়ার শাজাহানপুরে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৩৮০ পিস অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয়, বগুড়া। এ সময় মাদক পরিবহণে ব্যবহৃত একটি বাটন ফোনও জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. সবুজ মিয়া (৩৮)। তিনি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানাধীন দরবস্তু ইউনিয়নের আকিরা পতেপুর এলাকার বাসিন্দা।

ডিএনসি বগুড়া কার্যালয় সূত্রে জানা যায়, গত ২ নভেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দে দুপুর ১২:৩০ ঘটিকা থেকে ২:১০ ঘটিকা পর্যন্ত শাজাহানপুর থানাধীন বি-ব্লক রহিমাবাদ এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কের পশ্চিম পার্শ্বে মা-বাবার দোয়া স্টোরের বিপরীত দিকের পাকা রাস্তায় একটি বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়।

​অভিযান চলাকালীন সময় বাসের যাত্রী মো. সবুজ মিয়ার দেহ তল্লাশি করা হলে তাঁর পরিহিত জিন্স প্যান্টের সামনের বাম পকেট থেকে সুকৌশলে লুকিয়ে রাখা ৩৮০ (তিনশত আশি) পিস কমলা বর্ণের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার ওজন ছিল ৩৮ গ্রাম। একই সঙ্গে মাদক ব্যবসায় ব্যবহৃত একটি নোকিয়া-১০৫ বাটন ফোন (সিমসহ) জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি মো. সবুজ মিয়ার বিরুদ্ধে শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, ‘মাদকাসক্তি মুক্ত বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য’—এই স্লোগানকে সামনে রেখে মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে কঠোরভাবে অব্যাহত থাকবে।

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

আ. লীগ নিষিদ্ধের দাবি, বাদ জুমা বড় জমায়েতের ডাক হাসনাত আবদুল্লাহর

প্রবাসীদের মোবাইল অ্যাপ দিয়েই রেমিট্যান্স পাঠানোর অনুমোদন দিয়েছে মালয়েশিয়ার শ্রম মন্ত্রণালয়

বগুড়ায় স্বামী-স্ত্রী পরিচয়ে ইয়াবা পাচার, ৬ হাজার পিসসহ নারী-পুরুষ আটক

শুক্রবার আসছে ছাত্রদের আরও এক রাজনৈতিক দল

রাজশাহীর দুর্গাপুরে জুলাই যোদ্ধার হাতে স্বাস্থ্য কার্ড হস্তান্তর

ময়মনসিংহ সিপিএসসি, র‍্যাব-১৪, কর্তৃক ১৬ কেজি মাদকদ্রব্য গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ৩

রায়গঞ্জে আয়না ঘর থেকে ছয় মাস পর মুক্তি পেলেন নিখোঁজ শিল্পী খাতুন ও বৃদ্ধ আব্দুল জুব্বার

পুলিশের বিভাগীয় অধস্তন কর্মকর্তা ও কর্মচারী পদোন্নতি বহুনির্বাচনী (এমসিকিউ) পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত

পাকিস্তানের ধাওয়া খেয়ে চাকরি হারালেন ভারতের বিমান বাহিনীর উপপ্রধান

আ. লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে আনন্দ মিছিল আজ