ঢাকা আজ শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
আজ ৬ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

বিএনপি তো এনসিপির মামা না , কেন তাদের এজেন্ডা বাস্তবায়ন করবে?: রুমিন ফারহানা

প্রতিবেদক
দৈনিক মিলেনিয়াম নিউজবিডি
মে ১৫, ২০২৫ ১০:৫৬ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট: বিএনপির কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, “জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যখন দাবি করে যে একমাত্র তারাই অভ্যুত্থান ঘটিয়েছে এবং আমাদের সিনিয়র নেতাদের সঙ্গে যে ভাষায় তারা কথা বলে-টকশোগুলোতে তো আমরাও দেখি-তাদের বক্তব্যে বোঝা যায়, সবকিছু তারাই করেছে।

তাহলে যদি বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করে এবং এনসিপি নিজেকে এর প্রধান পক্ষ হিসেবে দাবি করে, তাহলে তো গণজোয়ারে ও গণভোটে ভেসে ৩০০ আসনের মধ্যে তাদের ২৯০টি আসন পাওয়ার কথা। পাক, পাওয়ার পরে তাদের এজেন্ডা বাস্তবায়ন করুক। বিএনপি তো তাদের মামা না, খালুও না। বিএনপি কেন তাদের এজেন্ডা বাস্তবায়ন করবে?”

রুমিন বলেন, “আমি জানি না এনসিপির কোনো গঠনতন্ত্র তৈরি হয়েছে কিনা। সম্ভবত এখনো তাদের কোনো গঠনতন্ত্র নেই। তারা ঠিক কোন আদর্শের ভিত্তিতে রাজনীতি করতে যাচ্ছে, সেটাও আমরা জানি না। আমরা তাদের রাজনীতি বলতে যা দেখছি তা পুরোটাই আওয়ামী লীগকেন্দ্রিক-আওয়ামী লীগকে ব্যান করো, আওয়ামী লীগকে নিষিদ্ধ করো-এটাই তাদের মূল কথা। এর বাইরে তারা মানুষকে কী দেবে, কী ডেলিভার করবে, আমরা জানি না।”

তিনি আরও বলেন, “তাদের দুটি প্রধান দাবি-একটা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, আরেকটা হচ্ছে বিএনপিকে দিয়ে সব সংস্কার করানো। মানে তারা যা বলবে, মামাবাড়ির যত আবদার আছে, বিএনপিকে দিয়ে সব মানাতে হবে। এখন পর্যন্ত এনসিপির মূলত এই দুটি দাবি আমরা দেখেছি। তো প্রশ্ন হলো-তাদের গঠনতন্ত্র কী? আদর্শ কী? তারা কী করতে চায়? মানুষকে কী দেবে তারা যদি আগামীতে রাষ্ট্রক্ষমতায় আসে?”

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক মিয়ার ক্ষমা দাবি, রাস্তায় বিক্ষোভ

“সেলসে রেখে অবদান, ওমরাহ পালনে মক্কা জান”প্রোগ্রামের দ্বিতীয় ভাগ্যবান বিজয়ী মোঃ তুহিন ইসলাম

পার্থ সারথী সংঘের প্রতিষ্ঠাবার্ষিকীতে শান্তি ও সম্প্রীতির বার্তা দিলেন -সেলিম উদ্দীন বাহারী

বগুড়া টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উদ্বোধন

ইউএনও রাসেল ও সহযোগীদের শাস্তির দাবিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান

গণতন্ত্রের পুনর্জাগরণে যুবদল অগ্রণী ভূমিকা রাখবে” — দীপেন দেওয়ান

চিলমারীতে এসএসসি ২০০২ ব্যাচের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত

কদমতলীতে বস্তাবন্দি লাশের রহস্য উদঘাটন: বোন-দুলাভাই সহ ৩ জন গ্রেপ্তার

নেত্রকোনায় মানব পাচারের অভিযোগে জড়িত চীনা নাগরিক আটক

নীলফামারীতে জাতীয় নাগরিক পার্টি–এনসিপির ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠিত