ঢাকা আজ মঙ্গলবার, ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
আজ ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

বিএনপি নেতা আশরাফুল আলম সৈনিক-এর তত্ত্বাবধানেমিরপুরের কুর্শা ইউনিয়নে ফ্রি-মেডিকেল ক্যাম্প

প্রতিবেদক
মিলেনিয়াম নিউজ বিডি
নভেম্বর ১৯, ২০২৫ ১১:৩১ পূর্বাহ্ণ

কুষ্টিয়া প্রতিনিধি // মো আসাদ ইসলাম

কুষ্টিয়ার মিরপুরের সামাজিক সংগঠন চলো বদলাই-এর সৌজন্যে এবং বিএনপি নেতা শেখ আশরাফুল আলম সৈনিক-এর সার্বিক তত্ত্বাবধানে কুর্শা ইউনিয়নের কুন্টিয়ারচর মাদরাসা মাঠ প্রাঙ্গনে গতকাল বিকেল থেকে রাত ৯ টা পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্পিংয়ের মাধ্যমে চিকিৎসা সেবা পেলো শতাধীক রোগী ৷

“চলো বদলাই, আমরা বদলালে বদলে যাবে দেশ” এই স্লোগানকে সামনে রেখে এই মেডিকেল ক্যাম্প থেকে শতাধীক স্থানীয় নারী-পুরুষ ও শিশু রোগীরা বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন ৷
মিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম-আহবায়ক ও বিএনপির অন্যতম নেতা শেখ আশরাফুল আলম সৈনিক বলেন- আমার নেতা মিরপুর-ভেড়ামারা আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীর নির্দেশে কুর্শা ইউনিয়নের মাজিহাট, কুন্টিয়ারচর গ্রামের সুবিধাবঞ্চিত মানুষের কথা ভেবে মিরপুরের জয়মন প্রাইভেট হসপিটালের পক্ষ থেকে ক্যাম্পিং এর মাধ্যমে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা রোগীদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা, মা ও শিশু স্বাস্থ্য পরামর্শ সহ বিভিন্ন বয়সের নারী-পুরুষের মাঝে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে ৷ তিনি আরও বলেন আগামী দিনে বড় পরিসরে আরও বেশি ডাক্তারের উপস্থিতি ঘটিয়ে শতশত লোকের সেবা দেওয়া হবে এবং পরবর্তীতেও আমাদের কার্যক্রম চলমান রাখা হবে ৷

চলো বদলায় সংগঠনের সদস্যরা বলেন, “আমরা বিশ্বাস করি, সমাজ বদলাতে হলে আগে নিজেদের বদলাতে হবে। মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য।”

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

মালয়েশিয়ার কুয়ানতানে ৫৭ অবৈধ অভিবাসী আটক

পীরগঞ্জে আবাদি জমির মাটি কাটা নিয়ে বিতর্ক: প্রশাসনের অনুমতি ছাড়াই আবাদি জমি নষ্টের অভিযোগ

‘অপারেশন সিসা প্রাচীর’ শুরু , ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন ভারত

বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক আহত, শজিমেক হাসপাতালে ভর্তি

পথশিশুদের মুখে হাসি ফোটালেন পুলিশ কনস্টেবল ইসমাইল

সড়ক শৃঙ্খলা ফেরাতে ফরিদগঞ্জে যৌথ বাহিনীর চেকপোস্ট অভিযান

রায়গঞ্জে আয়না ঘর থেকে ছয় মাস পর মুক্তি পেলেন নিখোঁজ শিল্পী খাতুন ও বৃদ্ধ আব্দুল জুব্বার

বগুড়া ফুটবল একাডেমি টুর্ণামেন্ট-২০২৬ এর জমকালো ফাইনাল, তারকা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তামিম ইকবাল

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নাগরপুরে র‍্যালি

সাভারে নিখোঁজের ৪ দিনেও সন্ধান মিলেনি পোশাক শ্রমিক যুবকের