ঢাকা আজ মঙ্গলবার, ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
আজ ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

বেগম খালেদা জিয়ার রোগমুক্তিতে বগুড়ায় ছাত্রদলের কোরআন খতম, দোয়া মাহফিল ও খাবার বিতরণ

প্রতিবেদক
মিলেনিয়াম নিউজ বিডি
ডিসেম্বর ১, ২০২৫ ৮:৫৩ অপরাহ্ণ


মোঃ গুলজার ​বগুড়া প্রতিনিধি: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিনী, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় বগুড়ায় কোরআন খতম, দোয়া মাহফিল এবং মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
​সোমবার (১ ডিসেম্বর) বাদ আসর বগুড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জেলা ছাত্রদলের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। ছাত্রদলের নেতাকর্মীরা দেশনেত্রীর আশু আরোগ্য কামনায় বিশেষ দোয়া করেন।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাইন এবং সাংগঠনিক সম্পাদক শহীদ উল নবী সালাম।
​বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি মাহমুদুর রহমান শানজাদ, আমিনুল, মশিউর, হাবিব, রকি, মিল্লাত, যুগ্ম-সাধারণ সম্পাদক হৃদয়, মিরাজ, ইমরান, আলি হাসান, স্বচ্ছ, সম্রাট সহ জেলা, শহর, সরকারি আজিজুল হক কলেজ, সরকারি শাহ সুলতান কলেজ এবং বিভিন্ন উপজেলা ও পৌর ছাত্রদলের নেতৃবৃন্দ।
​দোয়া মাহফিলে বক্তারা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বলেন, জাতি তার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে। এ সময় নেতৃবৃন্দ দেশনেত্রীর সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানান।

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

তথ্য উপদেষ্টাকে লাঞ্ছিতের ঘটনাটি পীড়াদায়ক: বিএমএসএফ

সন্ত্রাসে জড়িত ব্যক্তি ও সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা যাবে

সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে পাকিস্তান সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

মিথ্যা অপবাদ ও কুরুচিপূর্ণ মন্তব্যের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ডলারের বিনিময় হার বাজারের ওপর ছেড়ে দিল বাংলাদেশ ব্যাংক

শেখ হাসিনার রায় ঘিরে মালয়েশিয়া প্রবাসীদের প্রতিক্রিয়া

শাহজাদপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মজয়ন্তী উপলক্ষে ৩ দিনব্যাপী জন্মোৎসব শুরু

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রফিকের পিতার জানাজায় হাজারো মানুষের ঢল

পীরগঞ্জে ধান আবাদে পরিবর্তনের ছোঁয়া ; টিকে থাকার লড়াইয়ে কৃষকের নতুন কৌশল

মালয়েশিয়ায় বিএনপির প্রাথমিক সদস্যপদ নিবন্ধন কর্মসূচির উদ্বোধন