ঢাকা আজ মঙ্গলবার, ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
আজ ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

মালয়েশিয়ায় নবনিযুক্ত হাইকমিশনারের পরিচয়পত্র হস্তান্তর ও মতবিনিময় সভা

প্রতিবেদক
দৈনিক মিলেনিয়াম নিউজবিডি
অক্টোবর ১৯, ২০২৫ ১:৩২ অপরাহ্ণ

মোঃ এলাহী মালয়েশিয়া

মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশ দূতাবাসে নবনিযুক্ত হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান প্রোটোকল কর্মকর্তার সঙ্গে সৌজন্য সাক্ষাতে পরিচয়পত্রের অনুলিপি হস্তান্তর। এবং এইদিনে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া এ বাংলাদেশ হাইকমিশনের যৌথ আয়োজনে প্রবাসী বাংলাদেশী শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে একটি মতবিনিময় সভায় অংশ নিয়েছেন হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী। শনিবার (১৮ অক্টোবর) মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছে।

এসময় মালয়েশিয়ার প্রটোকল প্রধান হাইকমিশনারকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং তাকে তার পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। তারা দ্বিপাক্ষিক ও পারস্পরিক উদ্বেগের বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন ।শুক্রবার (১৭ অক্টোবর ২০২৫) বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত সভায় তিনি প্রবাসী শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট নানাবিধ বিষয়ে আলোচনার পাশাপাশি প্রবাসীদের মধ‍্যে ভোটার রেজিস্ট্রেশন বিষয়ে সচেতনতামূলক তথ‍্য প্রদান ও জাতীয় পরিচয় পত্র ( স্মার্টকার্ড) বিতরণ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আইআইইউএম-এর মূখ‍্য পরিচালক প্রফেসর ড. আমীর আকরামিন সাফি (আমির আকরাম শফি) এবং ডেপুটি হাইকমিশনার মোসাম্মাত শাহানারা মনিকা সভায় বক্তব‍্য রাখেন।

মতবিনিময় এর উদ্বোধনী পর্বে প্রফেসর ড. আমীর আকরামিন সাফি (আমির আকরামিন শাফি) তার বক্তৃতায় বাংলাদেশী শিক্ষার্থীদের ভূয়সী প্রসংশা করেন। তিনি শিক্ষা উন্নয়ন এবং গবেষণায় বাংলাদেশ হাইকমিশনের সাথে একসাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। এ সময় ডেপুটি হাইকমিশনার মোসাম্মৎ শাহানারা মনিকা, কাউন্সিলর (রাজনৈতিক) এবং চ্যান্সেরির প্রধান প্রণব কুমার ভট্টাচার্য এবং তৃতীয় সচিব (রাজনৈতিক) মোহাম্মদ তানজিম হুসেন উপস্থিত ছিলেন।

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

বিজ্ঞপ্তির পরও ট্রাইব্যুনালে হাজির হননি হাসিনা, চূড়ান্ত শুনানি ১৯ জুন

নেত্রকোনার ঐতিহ্যবাহী বালিশ মিষ্টি পেল ৫৮তম জি আই স্বীকৃতি

সাভারে প্রভাবশালী মহিলা লীগ নেত্রীর অপরাধ সাম্রাজ্য ও গ্রেপ্তারের দাবি

ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক মিয়ার ক্ষমা দাবি, রাস্তায় বিক্ষোভ

৪ অথবা ৫ মে দেশে ফিরতে পারেন খালেদা জিয়া 

চিলমারীতে মহিলা দলের উদ্যোগে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান মতবিনিময় সভা অনুষ্ঠিত

পীরগঞ্জে ধান আবাদে পরিবর্তনের ছোঁয়া ; টিকে থাকার লড়াইয়ে কৃষকের নতুন কৌশল

বগুড়ায় কুপিয়ে যুবক খুন: ইসকন মন্দির এলাকায় উত্তেজনা, তদন্ত শুরু

টিএমএসএস গংগাচড়ায় প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা ও সেবা কার্যক্রম শাখার শুভ উদ্বোধন

বগুড়ায় ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণার অভিযোগে পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি হামিদুল আলম মিলনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত