ঢাকা আজ বৃহস্পতিবার, ১৪ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
আজ ১৪ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

মালয়েশিয়ায় বিপুল মাদক সহ ২ বাংলাদেশি আটক

প্রতিবেদক
মিলেনিয়াম নিউজ বিডি
ডিসেম্বর ৯, ২০২৫ ৮:১৩ অপরাহ্ণ

মো, এলাহী মালয়েশিয়া

মালয়েশিয়ার জোহর রাজ্যের কুলাই জেলায় অভিযান চালিয়ে প্রায় ৬২ হাজার ৯৮ রিঙ্গিত (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮ লাখ ৯০ হাজার টাকা) মূল্যের মাদকদ্রব্যসহ চার সন্দেহভাজনকে আটক করেছে স্থানীয় পুলিশ।আটকদের মধ্যে একজন স্থানীয় ও তার প্রেমিকা (ইন্দোনেশিয়ার নাগরিক) এবং দু’জন বাংলাদেশি।কুলাই জেলা পুলিশের প্রধান সহকারী কমিশনার তান সেং লি এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেন।পুলিশের দেয়া তথ্যানুযায়ী, গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) কুলাই জেলার তামান সুঙ্গাই মাস এলাকায় অভিযান চালানো হয়। তল্লাশিতে বিভিন্ন ধরনের বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। যার মধ্যে রয়েছে: কেটামিন প্রায় ২৫৪ গ্রাম ওজনের তিনটি স্বচ্ছ প্লাস্টিকের প্যাকেট, এক্সট্যাসি পিল প্রায় ৪৫ গ্রাম ওজনের ১৬টি টিনের ফয়েল, এক্সট্যাসি পাউডার প্রায় ১০১৫ গ্রাম ওজনের একটি প্লাস্টিকের প্যাকেট এবং ৭ দশমিক ৬ গ্রাম ওজনের কাগজের ভাঁজে থাকা গাঁজা।মাদকদ্রব্য ছাড়াও, অপরাধমূলক কার্যকলাপের কাজে ব্যবহৃত সন্দেহে দু’টি বিলাসবহুল গাড়িও জব্দ করা হয়েছে।আটক চারজনের বয়স ২৭ থেকে ৪০ বছরের মধ্যে। তাদের মধ্যে ৪০ বছর বয়সি স্থানীয় ব্যক্তির বিরুদ্ধে আগের দু’টি ফৌজদারি অপরাধের রেকর্ড রয়েছে।আটক দুই বাংলাদেশি পুরুষের মূত্র পরীক্ষায় টিএইচসি (গাঁজার উপাদান) নামক মাদকের উপস্থিতি পাওয়া গেছে। তবে স্থানীয় পুরুষ ও ইন্দোনেশিয়ার নারীর পরীক্ষায় মাদকের উপস্থিতি মেলেনি জিজ্ঞাসাবাদের জন্য কুলাই ম্যাজিস্ট্রেট আদালত সন্দেহভাজনদের গত শুক্রবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। ঘটনাটি স্থানীয় বিপজ্জনক মাদকদ্রব্য আইন ১৯৫২-এর ধারা ৩৯(বি)-এর অধীনে তদন্ত করা হচ্ছে। মালয়েশিয়ার আইনে এই ধারায় দোষী সাব্যস্ত হলে অভিযুক্তের মৃত্যুদণ্ড বা আজীবন কারাদণ্ড এবং কমপক্ষে ১২ বার বেত্রাঘাতের মতো কঠোর শাস্তি হতে পারে।

কমেন্ট করুন

Letest Millennium NEWS

নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত শাহিনুল ইসলাম লিটনঃ আজ মঙ্গলবার বেলা ১১ ঘটিকার সময় উলিপুর উপজেলার সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্বে করেন নবগত উপজেলা নির্বাহী অফিসার এ, টি, এম আরিফ সভার তিনি সকলকে স্বাগত জানান। পরিচয় পর্ব মধ্যে দিয়ে আলোচনা শুরু হয়। সাংবাদিক গন উপজেলা ও পৌরসভার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন পাশাপাশি সাংবাদিকদের সমস্যা নিয়েও কথা বলেন। উলিপুর রিপোটার্স ইউনিটির সাবেক আহবায়ক মমিনুল ইসলাম সাংবাদিকদের সংবাদ প্রকাশের স্বার্থে ফোন রিসিভ করার জন্য উপজেলা নির্বাহী অফিসারকে অনুরোধ করেন এবং পৌরসভার রাস্তাঘাটের বেহাল দশা নিয়ে কথা বলেন। উলিপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি ফিরোজ কবীর কাজল তার বক্তব্যে যানজট উলিপুর একটি বড় সমস্যা তা সমধানের জন্য আশু পদক্ষেপ গ্রহন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। । দৈনিক যুগের উলিপুর প্রতিনিধি খালেক পারভেজ লাল্লু আসন্ন ঈদুল – উল আজহা উপলক্ষে সরকার কর্তৃক আসহায়, দারিদ্র্য, জন্য বরাদ্দকৃত ভিজিএফ চাল বিতরন প্রক্রিয়া সচ্ছতা বজায় রাখর জন্য উপজেলা নির্বাহী অফিসারকে অনুরোধ জানান। উলিপুর রিপোটার্স ইউনিটির সাবেক সদস্য সচিবও ‘দৈনিক বায়ান্নর আলো”র ষ্টাফ রিপোটার্স আব্দুল মান্নান উলিপুরের নদী ভাঙ্গন রোধ বিভিন্ন রাস্তাঘাটের বেহাল দশা ব শিক্ষা প্রতিষ্টানের সমস্যাসহ সাংবাদিকরা যাতে নির্বিঘ্নে কাজ করতে পারে সে বিষয়ে সহযোগিতা কামনা করেন সভায় আরো বক্তব্য রাখেন দৈনিক খোলা কাগজের উলিপুর প্রতিনিধি আব্দর রহিম। উপজেলা নির্বাহী অফিসার সকলের বক্তব্য ধৈর্য সহকারে শুনেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।সভায় উপজেলা নির্বাহী অফিসারের প্রশাসনিক কর্মকর্তা মো: রিয়াজুল ইসলাম সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উলিপুরে ৫১ লক্ষ টাকার খাল খনন প্রকল্পের উদ্বোধন, স্বচ্ছতা নিয়ে জনমনে সংশয় ​শাহিনুল ইসলাম লিটনঃ কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধামশ্রেণী ইউনিয়নের খাওয়ানোর দরগা ব্রিজ সংলগ্ন এলাকায় প্রায় ৫১ লক্ষ টাকা ব্যয়ে খাল খনন ও কালভার্ট নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। আজ খাসিন ইউনিয়নের খাওয়ার দরগা ব্রিজ সংলগ্ন এলাকায় এই উন্নয়নমূলক কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। তবে প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা রক্ষা হবে কি না, তা নিয়ে স্থানীয় জনসাধারণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ও শঙ্কা দেখা দিয়েছে। ​প্রকল্পের বিস্তারিত বিবরণ ​উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা গেছে, সরকারি বরাদ্দের মাধ্যমে মোট দুইটি অংশে এই উন্নয়ন কাজ পরিচালিত হবে। প্রকল্পের ব্যয়ের খতিয়ান নিম্নরূপ:​কালভার্ট ও সৌন্দর্যবর্ধন: কালভার্ট নির্মাণ ও ঘাস লাগানো বাবদ বরাদ্দ দেওয়া হয়েছে ২৫ লক্ষ ৯১ হাজার ৯৫৫ টাকা।খাল খনন: ২ কিলোমিটার খাল খননের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ২৫ লক্ষ ৫৭ হাজার ৭৪০ টাকা।​শ্রমিক নিয়োগ: পুরো প্রকল্পে মোট ১১৯ জন শ্রমিক কাজ করবেন বলে জানানো হয়েছে। ​উদ্বোধনী অনুষ্ঠান ​উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম আরিফ, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান এবং স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত থেকে প্রকল্পের শুভ সূচনা করেন। ​জনমনে সংশয় ও দুর্নীতির আশঙ্কা ​প্রকল্পটি ইউনিয়ন পরিষদ বা পিএসসি (Project Steering Committee) কমিটির মাধ্যমে বাস্তবায়িত হওয়ার কথা রয়েছে। তবে কাজ শুরু হতে না হতেই স্থানীয়দের মধ্যে প্রকল্পের স্বচ্ছতা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। ​স্থানীয়দের প্রধান অভিযোগ ও আশঙ্কার দিকগুলো হলো: ​কমিটির ভূমিকা: স্থানীয় জনসাধারণের দাবি, প্রকল্প কমিটির মাধ্যমে কাজ করালে অতীতেও অনেক ক্ষেত্রে বরাদ্দের নয়ছয় হয়েছে। এবারও ‘ঘাপলা’ হওয়ার আশঙ্কা করছেন তারা। শ্রমিক ও কাজের মান: ১১৯ জন শ্রমিকের সঠিক তালিকা এবং তাদের মজুরি সঠিকভাবে প্রদান করা হবে কি না, তা নিয়ে অনেকেই সন্দিহান। বরাদ্দের সঠিক ব্যবহার: খাল খনন ও কালভার্ট নির্মাণের জন্য যে বিশাল অংকের টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, তার কতটুকু প্রকৃত কাজে ব্যয় হবে আর কতটুকু ‘পকেটস্থ’ হবে, তা নিয়ে সাধারণ মানুষের মাঝে কানাঘুষা চলছে।
কুড়িগ্রামে খাল খননের কাজের উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু শাহিনুল ইসলাম লিটনঃ কুড়িগ্রাম, ১০ মে ২০২৬: আগামী ৫ বছরে দেশে ৭ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা নিয়েছে বিএনপি সরকার। এ বছরের মধ্যেই খনন হবে দেড় হাজার কিলোমিটার খাল। রোববার দুপুরে কুড়িগ্রাম সদরের হলোখানা ইউনিয়নের আরাজী পলাশবাড়ী এলাকায় দাসেরহাট ছড়া থেকে এসিল্যান্ড ছড়া পর্যন্ত সংযোগ খাল পুনঃখননের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। মন্ত্রী বলেন, কুড়িগ্রামে চিহ্নিত ৪টি খাল খনন করলে কৃষকরা ব্যাপক সুবিধা পাবেন। পাশাপাশি খালে মাছ চাষ ও বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে। বজ্রপাত প্রসঙ্গে ত্রাণমন্ত্রী জানান, উত্তরাঞ্চল ও হাওরাঞ্চলে বজ্রপাত নিরোধক দণ্ড ও বিশেষ আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হবে। বন্যা ও সাইক্লোন সেন্টারের মতো বজ্রপাত আশ্রয়কেন্দ্রও তৈরি করবে সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু ও অধ্যাপক হাসিবুর রহমান হাসিব। এছাড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমাইল ও ইউপি চেয়ারম্যান রেজাউল করিম রেজাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন।
ফুলবাড়ী ২৯ বিজিবি কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে ১ লক্ষ ৬৯ হাজার টাকার মাদক আটক

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

চিলমারীতে মহিলা দলের উদ্যোগে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান মতবিনিময় সভা অনুষ্ঠিত

আত্রাই উপজেলার ৫নং বিশা ইউনিয়ন পরিষদের বাজেট সভা অনুষ্ঠিত

শিয়ালকোল শিশুকে মারধরের ভিডিও ভাইরাল জনমনে নিন্দার ঝড়

ফুলবাড়ীতে এক নারীর রহস্যজনক মৃত্যু, শয়নকক্ষ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

আজ বিজয়া দশমীতে শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব

শ্রীবরদীতে সুদের টাকা না পেয়ে গাছে বেঁধে ব্যবসায়ী কে নির্যাতন

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী পাচারের সময় পুলিশের ওপর হামলা

চৌহালীতে যুবদলের সদস্য সংগ্রহ ফরম বিতরণ

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক শোষণের অভিযোগ

করতোয়া নদীতে নিখোঁজের৩২ ঘন্টা পর হৃদয়ের লাশ উদ্ধারের