ঢাকা আজ মঙ্গলবার, ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
আজ ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

সবুজ পাঠশালার শিক্ষার্থীদের মাঝে শীতের উপহার বিতরণ করল গ্রীন ভয়েস

প্রতিবেদক
মিলেনিয়াম নিউজ বিডি
জানুয়ারি ২১, ২০২৬ ৬:১৫ অপরাহ্ণ

নীলফামারী প্রতিনিধি: গ্রীন ভয়েস নীলফামারী জেলা শাখার উদ্যোগে সবুজ পাঠশালার শিক্ষার্থীদের মাঝে শীতের উপহার হিসেবে সোয়েটার বিতরণ করা হয়েছে। নীলফামারী সদর উপজেলার মাছপাড়া গোড়গ্রামে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। শীতার্ত শিশুদের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে সবুজ পাঠশালার মোট ২২ জন শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উপপরিচালক জনাব মোঃ আব্দুস সোবহান। এসময় তিনি বলেন, সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য এ ধরনের উদ্যোগ মানবিক বাংলাদেশ গড়ার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর সাধারণ সম্পাদক ও গ্রীন ভয়েসের প্রতিষ্ঠাতা জনাব আলমগীর কবির এবং অস্ট্রেলিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি (ANU)-এর সহযোগী অধ্যাপক জনাবা সোনিয়া আক্তার। তারা সামাজিক দায়বদ্ধতা থেকে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস নীলফামারী সরকারি কলেজ শাখার সভাপতি জনাব সাকিল ইসলাম, জেলা শাখার সদস্য জনাব রাকিবুল ইসলাম রোহান ও জনাব তুষার আলী এবং সবুজ পাঠশালার শিক্ষক জনাবা জবা রানী জুই। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বলেন, ভবিষ্যতেও গ্রীন ভয়েসের পক্ষ থেকে শিক্ষা ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে এবং সুবিধাবঞ্চিত শিশুদের পাশে সংগঠনটি সক্রিয় ভূমিকা পালন করবে।

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

অতিরিক্ত সিএনজি ভাড়া আদায়ের অভিযোগে উপজেলা প্রশাসনের অভিযান শুরু

রাজশাহীতে তরুণদের জীবন ও জীবিকার উন্নয়নে প্রশিক্ষণ প্রদান

নজরুল ছিলেন জাতীয় চেতনার অগ্রদূত

নেত্রকোনায় জেলা প্রশাসকের পরিচয়ে অর্থ ও অনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা, গণবিজ্ঞপ্তি জারি

নেত্রকোনার মদনে মহিউদ্দিন মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড। পুড়েছে মালামালসহ প্রায় ২৫ দোকান।

চলতি বছর মালয়েশিয়ায় ৪৫ হাজর ৪৪৭ অভিবাসীকে গ্রেফতার

দেশের চলমান সমস্ত সংকট নাটকের অংশ, মানুষ ভোট দিতে চায়: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

বাঘাইছড়িতে বিএনপির ব্যাপক পদযাত্রা, লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

৪ অথবা ৫ মে দেশে ফিরতে পারেন খালেদা জিয়া 

কেন্দ্র দখল হলে পুরো নির্বাচন বাতিল করতে পারবে ইসি