ঢাকা আজ মঙ্গলবার, ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
আজ ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

সাভারে নিখোঁজের ৪ দিনেও সন্ধান মিলেনি পোশাক শ্রমিক যুবকের

প্রতিবেদক
দৈনিক মিলেনিয়াম নিউজবিডি
সেপ্টেম্বর ১৭, ২০২৫ ১১:৩৩ পূর্বাহ্ণ

আলী রেজা রাজু,সাভার: সাভারে কর্মস্থল থেকে বাসার উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হন সোলাইমান হোসাইন (২২) নামের এক যুবক। এ ঘটনার চারদিন পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত তার খোঁজ মিলেনি। চরম উৎকণ্ঠায় দিন পার করছে পরিবার।

এর আগে, গত ১৩ সেপ্টেম্বর (শনিবার) দুপুরে নিজের কর্মস্থল আল-মুসলিম গার্মেন্টস থেকে দুপুরের খাবারের জন্য বাসার উদ্দেশ্যে যাওয়ার সময় নিখোঁজ হন তিনি।

নিখোঁজ সোলাইমানের বাড়ি টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের হামিদপুর গ্রামে। তার বাবা ইসমাইল হোসেন একজন ব্যবসায়ী এবং চাচা হামিদুল ইসলাম আল‌ মুসলিম গার্মেন্টসের এজিএম।

সাভার পৌরসভার গেন্ডা এলাকায় চুন্নু মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন সোলাইমান। নিখোঁজের দিন শনিবার দুপুরে কর্মস্থল থেকে দুপুরের খাবারে জন্য বের হন তিনি। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ সোলায়মানের চাচা আল মুসলিম গার্মেন্টসের এজিএম হামিদুল ইসলাম জানান,  নিখোঁজের দিন সকালে প্রতিদিনের মতো কর্মস্থলে আসে সোলাইমান। দুপুরের খাবারের জন্য বের হয়ে আর ফেরেনি। রাতেও বাসায় না ফেরায় মোবাইলে ফোন দিলে নাম্বার বন্ধ পাওয়া যায়। পরে তার সন্ধান চেয়ে সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১২৫৫) করেছি।

তিনি আরও জানান, নিখোঁজ সোলাইমানের কোনো আর্থিক লেনদেন-সংক্রান্ত জটিলতা, পারিবারিক বিরোধ বা ব্যক্তিগত দ্বন্দ্ব ছিল না। এমনকি তার কর্মস্থলে কারো সাথেও কোনো বিরোধ ছিল না।

সোলাইমানের বাবা ইসমাইল হোসেন বলেন, আমার ছেলের সাথে কারো শত্রুতা নেই। কারো সাথে ঝামেলাও নেই। তার নিখোঁজের ঘটনায় খুব দুশ্চিন্তায় আছি। আমি শুধু চাই সে নিরাপদে পরিবারে ফিরে আসুক।

এবিষয়ে সাভার থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, অনুসন্ধানে এখন পর্যন্ত নিখোঁজের পেছনের কোন সূত্র পাওয়া যায়নি। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে কাজ করছে পুলিশ।

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

কুষ্টিয়া ছেঁউড়িয়ায় আজ শুরু হচ্ছে লালন স্মরণোৎসব

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৯ আরোহী নিয়ে নৌকাডুবি

বাঘাইছড়িতে সিঙ্গিনালা তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও নতুন পরিচালনা কমিটি গঠন

ভিকটিম উদ্ধারসহ ১টি মাইক্রোবাস আটক ও অপহরণকারী গ্রেফতার ৭

নেত্রকোনার ৫১৮পূজা মণ্ডপে চলছে দুর্গাপূজার শেষ সময়ের প্রস্তুতি ব্যস্ত সময় পার করছে মৃৎশিল্পীরা

সিরাজগঞ্জে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে মাদ্রাসা শিক্ষক নিহত

কামারখন্দে ইউএনওর নির্দেশে মসজিদের এসি বন্ধ, মুসল্লিদের বিক্ষোভ

বাঘাইছড়িতে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ, পদযাত্রা ও আলোচনা সভা

৩৬ ঘণ্টার হরতালে বন্ধ যোগাযোগ: গুরুত্বপূর্ণ নিয়োগ পরীক্ষায় অংশ নিতে ব্যর্থ বহু যোগ্য প্রার্থী

বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গণশুনানি অনুষ্ঠিত: কঠোর বার্তা দিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব