ঢাকা আজ মঙ্গলবার, ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
আজ ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

অস্ত্রের মুখে জিম্মি করে টলার থেকে গরু নামানো ভিডিও ধারন করায় সাংবাদিকের উপর হামলা

প্রতিবেদক
মিলেনিয়াম নিউজ বিডি
জুন ২, ২০২৫ ১১:২৪ অপরাহ্ণ


হাসান আহমেদ প্রান্ত, নারায়ণগঞ্জ

নারায়নগন্জ বন্দর শীতলক্ষ্যা নদী থেকে অস্ত্র ঠেকিয়ে জোরে হাটে গরু নামানোর ভিডিও ধারণ করায় তিন সাংবাদিকের ওপর হামলা চালিয়েছে ইজারাদারের সন্ত্রাসী বাহিনী।

সোমবার (২জুন) আড়াই টার দিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ডে কাইতাখালী পশুর হাটে আজমেীর ওসমানের ক্যাডার সহ ২০০/২৫০ জন হামলা চালায়। এসময় আহতদের উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

আহত সাংবাদিকরা হলেন, সিএনএন বাংলা টিভির নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি জিহাদ হোসেন, চ্যানেল-জিরোর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি আকরাম হোসেন ও জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার বিশেষ প্রতিনিধি মোঃ শেখ সুমন।

এই ঘটনায় সিএনএন বাংলা টিভির নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি জিহাদ হোসেন বাদী হয়ে তিন জনের নাম উল্লেখ করে আরোও ২০০/২৫০ জনকে অজ্ঞাতনামা আসামী করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।

অভিযুক্তরা হলেন, নাসিক ২৪নং ওয়ার্ডের মান্নান শিকদারের ছেলে রাহিদ শিকদার, মাহবুল শিকদারের ছেলে আমিল শিকদার ও মৃত সোবহান শিকদারের ছেলে মানিক।

আহত সাংবাদিকরা জানান, সোমবার আড়াই টার দিকে শীতলক্ষ্যা নদী থেকে অস্ত্র ঠেকিয়ে জোরপূর্বক ট্রলার থেকে গরু নামানোর খবর পেয়ে সংবাদ সংগ্রহ করতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৪নং ওয়ার্ডে কাইতাখালী পশুর হাটে অবস্থান করে। সেখানে গরু নামানোর ভিডিও ধারণ করতে গেলে ক্ষিপ্ত হয়ে উল্লেখিত আওয়ামী দোসরা অতর্কিত হামলা চালায়। এক পর্যায়ে দুই সাংবাদিককে বেধে বেধড়ক মারধর করে ভিডিও ধারণ করে রাখে সন্ত্রাসীরা। হামলার এক পর্যায়ে সাংবাদিকদের সাথে থাকা দুইটি স্মার্ট মোবাইল ফোন, নগদ টাকা, দুইটি টিভি চ্যানেল এর মাইক্রোফোন, ক্যামেরা জোর পূর্বক নিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়দের সহযোগীতায় উদ্ধার হয়ে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়।

এ বিষয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম জানান, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগতভাবে ব্যবস্থার নেয়ার নির্দেশ দিয়েছি।

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

চট্টগ্রামের ছোট সাজ্জাদের স্ত্রী তামান্না গ্রেপ্তার

বেলকুচিতে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিএনপি’র মনোনয়ন পেলে এবং নির্বাচিত হলে শতভাগ ৩১ দফা কার্যকর করা হবে বক্তব্যে ফরিদা ইয়াসমিন

অতিরিক্ত সিএনজি ভাড়া আদায়ের অভিযোগে উপজেলা প্রশাসনের অভিযান শুরু

সিরাজগঞ্জে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ৩ দফা দাবিতে মানববন্ধন

ঢাকা থেকে নরসিংদীতে নিয়ে রাইড শেয়ারের যাত্রীকে ধর্ষণ, মোটরসাইকেলচালকের স্বীকারোক্তি

বগুড়ায় বিশ্ব শিক্ষক দিবস – ২০২৫ উদযাপন

বগুড়া শাহজাহানপুর উপজেলা আওয়ামী লীগের সক্রিয় সদস্য আব্দুল হাকিম গ্রেফতার

বগুড়ায় কুপিয়ে যুবক খুন: ইসকন মন্দির এলাকায় উত্তেজনা, তদন্ত শুরু

শেখ হাসিনাকে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে চেষ্টা করা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা