ঢাকা আজ শুক্রবার, ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
আজ ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

এপ্রিলে সড়কে ৫৯৩ দুর্ঘটনা, প্রাণ গেছে ৫৮৮ জনের

প্রতিবেদক
দৈনিক মিলেনিয়াম নিউজবিডি
মে ১১, ২০২৫ ৮:৪৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: এপ্রিল মাসে সারা দেশে সড়কে ৫৯৩টি দুর্ঘটনায় ৫৮৮ জন নিহত এবং আহত হয়েছেন ১ হাজার ১২৪ জন। এ হিসাব অনুযায়ী এপ্রিলে প্রতিদিন গড়ে নিহতের সংখ্যা ১৯ দশমিক ৬ জন।

রোববার রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমানের পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।,

দুর্ঘটনার প্রতিবেদনে বলা হয়, এপ্রিল মাসে দেশে সড়ক দুর্ঘটনায় নিহতের মধ্যে নারী ৮৬ (১৪ দশমিক ৬২ শতাংশ) এবং শিশু ৭৮ (১৩ দশমিক ২৬ শতাংশ)। এছাড়া ২১৮টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২২৯ জন, যা মোট নিহতের ৩৮ দশমিক ৯৪ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৩৬ দশমিক ৭৬ শতাংশ। দুর্ঘটনায় ১১৬ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতের ১৯ দশমিক ৭২ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৭৪ জন, অর্থাৎ ১২ দশমিক ৫৮ শতাংশ।

দুর্ঘটনা সংঘটিত সড়কের বিষয়ে রোড সেফটি ফাউন্ডেশনের পর্যবেক্ষণ ও বিশ্লেষণ বলছে, দুর্ঘটনাগুলোর মধ্যে ২১৩টি (৩৫ দশমিক ৯১ শতাংশ) জাতীয় মহাসড়কে, ২৩৪টি (৩৯ দশমিক ৪৬ শতাংশ) আঞ্চলিক সড়কে, ৭৬টি (১২ দশমিক ৮১ শতাংশ) গ্রামীণ সড়কে, ৬১টি (১০ দশমিক ২৮ শতাংশ) শহরের সড়কে এবং ৯টি (১ দশমিক ৫১ শতাংশ) অন্যান্য স্থানে সংঘটিত হয়েছে।

এদিকে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১৭৩টি দুর্ঘটনায় ১৫৪ জন নিহত হয়েছেন। রংপুর বিভাগে সবচেয়ে কম ৩১টি দুর্ঘটনায় ৩২ জন নিহত হয়েছেন।’

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

৭ নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে তারেক রহমানের বাণী

মালয়েশিয়া থেকে দেশে ফিরতে অবৈধ প্রবাসীদের দীর্ঘ লাইন

সিন্ধু নদে বাঁধ দিলে হামলা করবে পাকিস্তান, হুঁশিয়ারি প্রতিরক্ষামন্ত্রীর

কামারখন্দে ইউএনওর নির্দেশে মসজিদের এসি বন্ধ, মুসল্লিদের বিক্ষোভ

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীদের সামাজিক সুরক্ষায় কর্মশালা

উলিপুরে কিশোর কিশোরী অধিকার ও সুরক্ষা মেলা অনুষ্ঠি ​শাহিনুল ইসলাম লিটনঃ কুড়িগ্রামের উলিপুরে কিশোরীদের অধিকার নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধের লক্ষ্যে বর্ণাঢ্য আয়োজনে ‘কিশোরী অধিকার ও সুরক্ষা মেলা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার উলিপুর বিজয় মঞ্চে ইসলামিক রিলিফ বাংলাদেশের ‘প্রাইস’ (PRISE – Protection of Children at Risk through Socio-Economic Empowerment) প্রকল্পের উদ্যোগে দিনব্যাপী এই ব্যতিক্রমী মেলার আয়োজন করা হয়। ​উদ্বোধন ও অংশগ্রহণ ​মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উলিপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব এটিএম আরিফ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তাবৃন্দ, সমাজসেবা কর্মকর্তা, কৃষি ও প্রাণিসম্পদ কর্মকর্তাসহ স্থানীয় জনপ্রতিনিধিগণ। মেলায় বিপুল সংখ্যক কিশোরী, অভিভাবক, শিক্ষক, ধর্মীয় নেতা, কাজী এবং শিশু সুরক্ষা কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন। ​প্রধান অতিথির বক্তব্য ​প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “কিশোরীদের সুরক্ষা এবং বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়তে স্থানীয় প্রশাসন নিরলসভাবে কাজ করছে। ইসলামিক রিলিফের এই আয়োজন তৃণমূল পর্যায়ে বাল্যবিবাহের বিরুদ্ধে একটি শক্তিশালী সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে বিশেষ ভূমিকা রাখবে।” ​মেলায় কিশোরীদের অধিকার ও সুরক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য ও সেবা সম্বলিত ১০টি স্টল প্রদর্শন করা হয়। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল সচেতনতামূলক নাটক ‘স্কুল কেন যাবে’ এবং ‘ফুল ফোটেনি’। এছাড়া বাল্যবিবাহের কুফল নিয়ে কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কিশোরী ও অভিভাবকদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় পর্ব অনুষ্ঠিত হয়। ​ইসলামিক রিলিফ বাংলাদেশের চাইল্ড রাইটস অ্যান্ড প্রোটেকশন প্রোগ্রামের পক্ষ থেকে জানানো হয়, দারিদ্র্য ও অসচেতনতা এ অঞ্চলে বাল্যবিবাহের অন্যতম প্রধান কারণ। এই সংকট কাটিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই মেলার আয়োজন। বক্তারা পরিবার, সমাজ এবং শিক্ষা প্রতিষ্ঠানকে সম্মিলিতভাবে বাল্যবিবাহের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান। ​মেলার সমাপনী পর্বে উপস্থিত সকলে বাল্যবিবাহের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার এবং সমাজ থেকে এই অভিশাপ দূর করার বলিষ্ঠ শপথ গ্রহণ করেন। পরিশেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী কিশোরীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

পটিয়ায় সড়ক পরিবহন আইনে ১৪হাজার টাকা জরিমানা

ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে : তারেক রহমান

১৫ বাংলাদেশিস অভিবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়া

ফরিদগঞ্জে জমি নিয়ে বিরোধে হাতুড়ির আঘাতে বড় ভাই নিহত, গ্রেফতার ৩