ঢাকা আজ বৃহস্পতিবার, ৭ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
আজ ৭ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

রমনা মডেল ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম

প্রতিবেদক
মিলেনিয়াম নিউজ বিডি
মে ৭, ২০২৬ ১২:৫৫ পূর্বাহ্ণ

চিলমারী সংবাদদাতা: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চিলমারী উপজেলার ৪নং রমনা মডেল ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী স্থানীয় সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব ঠিকাদার মোঃ জাহাঙ্গীর আলম।
তিনি জানান, একটি সুন্দর, সুস্থ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠন, শিক্ষার প্রসার ও মানোন্নয়ন এবং ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়নকে লক্ষ্য করেই তিনি নির্বাচনে অংশ নিতে চান।
দীর্ঘদিন ধরে জাহাঙ্গীর আলম এলাকায় বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, শিক্ষার উন্নয়নে তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত থেকে কাজ করছেন। পাশাপাশি যুবসমাজের উন্নয়ন ও কল্যাণে তার ধারাবাহিক উদ্যোগ রয়েছে।
এছাড়া পারিবারিক বিরোধ নিষ্পত্তি এবং সামাজিক নানা সমস্যা সমাধানে ভূমিকা রাখার কারণে সাধারণ মানুষের মধ্যে তার প্রতি আস্থা তৈরি হয়েছে।
৪নং রমনা মডেল ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, সমাজসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে ইতোমধ্যে এলাকায় ব্যাপক পরিচিতি অর্জন করেছেন তিনি। অনেকেই তাকে সৎ, ন্যায়পরায়ণ ও দানশীল ব্যক্তি হিসেবে মূল্যায়ন করেছেন।
স্থানীয়দের মতে, দলমত নির্বিশেষে একজন গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে মোঃ জাহাঙ্গীর আলম চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নে উন্নয়ন, শান্তি ও শৃঙ্খলা আরও জোরদার হবে—এমন প্রত্যাশা এলাকাবাসীর।

কমেন্ট করুন

Letest Millennium NEWS

ফুলবাড়ীতে দূযোর্গে ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ
রমনা মডেল ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম
আকালুরঘাটে নতুন ব্রিজসংলগ্ন সড়ক ভাঙনে বিচ্ছিন্নতার শঙ্কা, দুর্ভোগে ২০ হাজার মানুষ
উলিপুরে কিশোর কিশোরী অধিকার ও সুরক্ষা মেলা অনুষ্ঠি ​শাহিনুল ইসলাম লিটনঃ কুড়িগ্রামের উলিপুরে কিশোরীদের অধিকার নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধের লক্ষ্যে বর্ণাঢ্য আয়োজনে ‘কিশোরী অধিকার ও সুরক্ষা মেলা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার উলিপুর বিজয় মঞ্চে ইসলামিক রিলিফ বাংলাদেশের ‘প্রাইস’ (PRISE – Protection of Children at Risk through Socio-Economic Empowerment) প্রকল্পের উদ্যোগে দিনব্যাপী এই ব্যতিক্রমী মেলার আয়োজন করা হয়। ​উদ্বোধন ও অংশগ্রহণ ​মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উলিপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব এটিএম আরিফ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তাবৃন্দ, সমাজসেবা কর্মকর্তা, কৃষি ও প্রাণিসম্পদ কর্মকর্তাসহ স্থানীয় জনপ্রতিনিধিগণ। মেলায় বিপুল সংখ্যক কিশোরী, অভিভাবক, শিক্ষক, ধর্মীয় নেতা, কাজী এবং শিশু সুরক্ষা কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন। ​প্রধান অতিথির বক্তব্য ​প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “কিশোরীদের সুরক্ষা এবং বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়তে স্থানীয় প্রশাসন নিরলসভাবে কাজ করছে। ইসলামিক রিলিফের এই আয়োজন তৃণমূল পর্যায়ে বাল্যবিবাহের বিরুদ্ধে একটি শক্তিশালী সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে বিশেষ ভূমিকা রাখবে।” ​মেলায় কিশোরীদের অধিকার ও সুরক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য ও সেবা সম্বলিত ১০টি স্টল প্রদর্শন করা হয়। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল সচেতনতামূলক নাটক ‘স্কুল কেন যাবে’ এবং ‘ফুল ফোটেনি’। এছাড়া বাল্যবিবাহের কুফল নিয়ে কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কিশোরী ও অভিভাবকদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় পর্ব অনুষ্ঠিত হয়। ​ইসলামিক রিলিফ বাংলাদেশের চাইল্ড রাইটস অ্যান্ড প্রোটেকশন প্রোগ্রামের পক্ষ থেকে জানানো হয়, দারিদ্র্য ও অসচেতনতা এ অঞ্চলে বাল্যবিবাহের অন্যতম প্রধান কারণ। এই সংকট কাটিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই মেলার আয়োজন। বক্তারা পরিবার, সমাজ এবং শিক্ষা প্রতিষ্ঠানকে সম্মিলিতভাবে বাল্যবিবাহের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান। ​মেলার সমাপনী পর্বে উপস্থিত সকলে বাল্যবিবাহের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার এবং সমাজ থেকে এই অভিশাপ দূর করার বলিষ্ঠ শপথ গ্রহণ করেন। পরিশেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী কিশোরীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

ফরিদগঞ্জে দাড়িপাল্লা প্রতীকের জনসংযোগে ব্যস্ত জামায়াতের প্রার্থী মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী

মালয়েশিয়ায় পেনাং রাজ্যে পুলিশের অভিযান ২৯৭ অবৈধ বাংলাদেশি অভিবাসী গ্রেপ্তার

নিজ দেশের শিখ সম্প্রদায়ের ওপর ব্যালিস্টিক মিসাইল ছুড়লো ভারত

ময়মনসিংহে আসামি ছিনতাই ও পুলিশের ওপর হামলা: মামলা দায়ের, গ্রেফতার ৭

সউদীতে পৌঁছেছেন ৫৯ হাজার হজযাত্রী, ভিসা ইস্যু শতভাগ সম্পন্ন

গফরগাঁওয়ে জাম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে একজনের মৃত্যু

পঞ্চগড় সীমান্তে ৫৬ বিজিবির অভিযানে চোরাচালানি মালামাল আটক

বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে ফরিদগঞ্জে টিকাদান কর্মসূচি

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক শোষণের অভিযোগ