ঢাকা আজ শুক্রবার, ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
আজ ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

কাজিপুরে পানিতে পড়ে শিশুর মৃত্যু

প্রতিবেদক
দৈনিক মিলেনিয়াম নিউজবিডি
মে ১৩, ২০২৫ ৬:৩০ অপরাহ্ণ

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরে মারিয়া খাতুন নামের সাত বছরের এক শিশু ডোবার পানিতে ডুবে মারা গেছে। মঙ্গলবার দুপুর দেড়টায় উপজেলার মেঘাই আশ্রয়ন প্রকল্পের নিকটে বালির পয়েন্ট এলাকায় এই ঘটনা ঘটে। ওই শিশুটির দিনমজুর পিতা আব্দুল মালেক স্ত্রী ও আরেক সন্তানসহ আশ্রয়ণের ঘরে থাকেন।

স্থানীয়সূত্রে জানা গেছে, আশ্রয়নের ঘরগুলোর সাথেই বালু ব্যবসায়ীরা যমুনা থেকে বালি উত্তোলন করে রেখেছে। ওই বালি থেকে নির্গত পানি জমে রাখার জন্যে সেখানে ডোবা খনন করা হয়েছে। বেলা এগারটায় শিশুটির মাতা টুবুলি খাতুন ওই ডেবার পানিতে কাপড় ধুতে যান। এসময় ওই শিশুটিও মায়ের সাথে সেখানে যায়। এক পর্যায়ে মায়ের চোখ ফাঁকি দিয়ে ওই শিশুটি ডোবার পানিতে গোসল করতে নামে। কাপড় ধুয়ে শিশুটির মা বাড়িতে চলে আসেন। অনেকক্ষণ পরে মেয়েকে দেখতে না পেয়ে তিনিসহ প্রতিবেশিরা খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বেলা দেড়টায় দিকে পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখেন এক প্রতিবেশি। সেখান থেকে উদ্ধার করে স্থানীয় ডাক্তারকে দেখালে তিনি মৃত ঘোষনা করেন।

কাজিপুর থানার অফিসার ইনচার্জ নূরে আলম জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরিবারের অনুরোধে শিশুটিকে বিনা ময়না তদন্তে দাফনের জন্যে রেখে আসা হয়েছে।

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

সরকার পদত্যাগ নিয়ে নাটক করেছে: সালাহউদ্দিন আহমেদ

বাঘাইছড়িতে দেশনেত্রীর সুস্থতা কামনায় ছাত্রদলের বিশেষ দোয়া মাহফিল

তোপের মুখে রিপাবলিক বাংলা, বন্ধ হবে ময়ূখের চেঁচামেচি!

ধুনটে পুলিশের বিশেষ অভিযানে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতা মিরাজুল গ্রেফতার

জ্বলছে ইসরায়েল, সহায়তার প্রস্তাব ফিলিস্তিনি কর্তৃপক্ষের

ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে ‘লজিক লাইটহাউজ’ বিতর্ক ক্লাবের শুভ উদ্ভোদন

৫৩ বছরে আমরা বহু নেতা দেখেছি আমাদের ভাগ্যের পরিবর্তন দেখিনি-ড. আতিক মুজাহিদ

বগুড়ায় ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণার অভিযোগে পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি হামিদুল আলম মিলনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত

তারেক রহমানের নীলফামারী সফর ঘিরে বিএনপির রাজনীতিতে গণজাগরণ ও নতুন প্রত্যয়