ঢাকা আজ শুক্রবার, ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
আজ ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

কুষ্টিয়ার মিরপুরে কুর্শা ইউনিয়নে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশেষ কর্মসূচি দেশ ও জাতির কল্যাণে সংগ্রামের শপথ

প্রতিবেদক
দৈনিক মিলেনিয়াম নিউজবিডি
সেপ্টেম্বর ৬, ২০২৫ ১:২৫ অপরাহ্ণ

কুষ্টিয়া মিরপুর প্রতিনিধি : মোঃ আসাদ ইসলাম

কুষ্টিয়ার মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়ন ভূমি অফিসের সামনে শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত নেতাকর্মীরা দেশ ও জাতির কল্যাণে সংগ্রামের শপথ গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিরপুর উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মোঃ মামুন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মিরপুরের কৃতি সন্তান ব্যারিস্টার জাবেদুর রহমান জাবেদ। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মিলনুজ্জামান মিলন এবং সঞ্চালনা করেন কুর্শা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোঃ হাফিজুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন—মিরপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লা আল মামুন, সাধারণ সম্পাদক মোঃ মোজাম, উপজেলা কৃষক দলের সদস্য সচিব আব্দুল খালেক, মিরপুর পৌর যুবদলের আহ্বায়ক গোলাম কিবরিয়া, পৌর মৎস্যজীবীদলের আহ্বায়ক হিজবুল, তালবাড়িয়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আঃ মালেক, বহলবাড়িয়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ওয়াশিম, সদরপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ইয়াকুব ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, চিথলিয়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি নাইম, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জামিরুল, উপজেলা যুগ্ম আহ্বায়ক আরিফ মুন্সি ও যুগ্ম সাধারণ সম্পাদক টুটুলসহ শ্রমিক দলের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশে কুরশা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আনোয়ার ও সাধারণ সম্পাদক শহিদুলও বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ মামুন বলেন, “বিএনপি এ দেশের গণমানুষের দল। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায়, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে বিএনপি সবসময় সোচ্চার।”
প্রধান বক্তা ব্যারিস্টার জাবেদ বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ দেশকে গণতন্ত্রের পথে নিয়ে গিয়েছিলেন। তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা আজও সংগ্রাম চালিয়ে যাচ্ছি। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের মুক্তির জন্য ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।” তিনি আরও জানান, শ্রমিক দলের প্রতিটি নেতাকর্মী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন-সংগ্রামে সবসময় অগ্রণী ভূমিকা পালন করবে।
অন্যান্য বক্তারা বলেন, “প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ।” তারা দেশ ও জাতির কল্যাণে গণতান্ত্রিক আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সমাবেশ শেষে বিএনপি, যুবদল, শ্রমিক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মীর অংশগ্রহণে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

মালয়েশিয়ার কুয়ানতানে ৫৭ অবৈধ অভিবাসী আটক

বৃষ্টি উপেক্ষা করে ইসরায়েলবিরোধী সমাবেশে হাজারও মানুষের ঢল

কাপাসিয়ায় কচুরিপানা সরাতে নেমে দুই নারীর করুণ মৃত্যু

ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে : তারেক রহমান

বগুড়ায় কুপিয়ে যুবক খুন: ইসকন মন্দির এলাকায় উত্তেজনা, তদন্ত শুরু

কুড়িগ্রাম গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের বিক্ষাভ মিছিল ও সমাবেশ

কুড়িগ্রাম গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের বিক্ষাভ মিছিল ও সমাবেশ

ছেলের চুরির অভিযোগে মাকে হেনস্তা, সেই বিএনপি নেতাকে অব্যাহতি

ফরিদগঞ্জে কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ফরিদপুরে অটোরিকশার চালক হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

মালয়েশিয়ায় ১৫০ বাংলাদেশিসহ ৬৬২ অভিবাসী আটক