ঢাকা আজ বুধবার, ২২শে এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
আজ ২২শে এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

গাজীপুরে বাসার গ্যারেজ থেকে মোটরসাইকেল চুরি, থানায় অভিযোগ

প্রতিবেদক
মিলেনিয়াম নিউজ বিডি
মার্চ ৭, ২০২৬ ৩:৪১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টর আশিকুর রাহমান:

গাজীপুরের টঙ্গী পশ্চিম এলাকায় একটি বাসার গ্যারেজ থেকে একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যক্তি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানাধীন নিশাতনগর এলাকায় বসবাসকারী মোঃ আলমগীর ইসলাম (বকুল) তার ব্যবহৃত Discover 125 মডেলের একটি কালো রঙের মোটরসাইকেল বাসার গ্যারেজে রেখে দেন। গত ৬ মার্চ ২০২৬ তারিখ রাত আনুমানিক ১১টার দিকে মোটরসাইকেলটি গ্যারেজে রাখা হয়।

পরবর্তীতে ৭ মার্চ ভোর ৪টা থেকে সকাল ৮টার মধ্যে কোনো এক সময় অজ্ঞাত ব্যক্তি বা দুর্বৃত্তরা বাসার গেটের তালা ভেঙে গ্যারেজ থেকে মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়।

চুরি হওয়া মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর NILPHAMARI-HA-14-4157। মোটরসাইকেলটির আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৬২ হাজার টাকা বলে জানানো হয়েছে। মোটরসাইকেলের মালিকের স্থায়ী বাড়ি নীলফামারী জেলায়।

ভুক্তভোগী আলমগীর ইসলাম জানান, বিষয়টি প্রথমে বাসার দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার তাকে অবহিত করেন। পরে তিনি ঘটনাস্থলে এসে মোটরসাইকেলটি খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি। বাসার আশেপাশে সিসিটিভি ক্যামেরা থাকায় সেগুলো পর্যালোচনা করে চোর শনাক্ত করা সম্ভব হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগী মোটরসাইকেলটি উদ্ধার এবং চোরদের শনাক্ত করে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

কমেন্ট করুন

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

চিলমারীর ঐতিহ্যবাহী ম্যালানি উৎসবে গান দর্শক মাতালেন এসআই জাহাঙ্গীর

আত্রাইয়ে বিএনপি নেতা আনোয়ার হোসেন বুলুর ঈদ শুভেচ্ছা বিনিময় ও জন সংযোগ

ফরিদগঞ্জে কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

রায়গঞ্জে বহিষ্কৃত উপাধ্যক্ষ লুৎফর রহমানের আবারো কলেজে যোগদানের অপচেষ্টা 

ফরিদগঞ্জে স্বর্ণালংকার চুরির ঘটনায় ২ জন গ্রেপ্তার, নগদ টাকাসহ সোনা উদ্ধার

পাকিস্তানের লাহোরে একাধিক বিস্ফোরণ

টিএমএসএস গংগাচড়ায় প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা ও সেবা কার্যক্রম শাখার শুভ উদ্বোধন

বিরলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে স্বেচ্ছায় রক্তদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নেত্রকোনারবারহাট্টায় নবাগত জেলা প্রশাসকের – শুভ আগমন

এসএসসি-এইচএসসিতে জিপিএ-৫ পেয়েও ভর্তি পরীক্ষায় ফেল, শরীরে আগুন দিয়ে আত্মহত্যা