ঢাকা আজ শুক্রবার, ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
আজ ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত ৭৯ ফিলিস্তিনি

প্রতিবেদক
মিলেনিয়াম নিউজ বিডি
মে ২৫, ২০২৫ ১২:৩০ অপরাহ্ণ

নিউজ ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনীর চলমান হামলায় নিহতের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। সর্বশেষ খবরে জানা গেছে, মাত্র ২৪ ঘণ্টায় ইসরায়েলি বোমা বর্ষণে আরও অন্তত ৭৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ২১১ জন।

এতে করে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এ যুদ্ধে নিহতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ হাজার ৯০১ জনে—যা মানব ইতিহাসে এক ভয়াবহ ট্র্যাজেডি হিসেবে চিহ্নিত হচ্ছে। এই রক্তক্ষয়ী সংঘাতের সর্বশেষ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়, শনিবার (২৪ মে) প্রকাশিত হয়েছে তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলুর প্রতিবেদনে।

চলতি বছরের জানুয়ারিতে ঘোষিত যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি লঙ্ঘন করে ইসরায়েল ১৮ মার্চ থেকে গাজায় আবারও হামলা শুরু করে। সেই থেকে এখন পর্যন্ত আরও ৩,৭৪৭ জন নিহত এবং প্রায় ১০,৬০০ জন আহত হয়েছেন। ইসরায়েলের এই টানা সামরিক অভিযানে ধ্বংসস্তূপে চাপা পড়া বহু লাশ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি, কারণ উদ্ধারকারীরা নিরাপত্তার অভাবে ঘটনাস্থলে পৌঁছাতে পারছেন না।

এই বর্বরতা ও মানবিক বিপর্যয়ের প্রেক্ষিতে ইসরায়েল আগে থেকেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত এবং যুদ্ধাপরাধের দায়ে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছে। তথ্যসূত্র : আনাদোলু এজেন্সি

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

শিক্ষার্থীদের নতুন বিশ্ব গড়তে স্বপ্ন দেখার আহ্বান প্রধান উপদেষ্টার

মালয়েশিয়ায় অবৈধ প্রবাসীদের আশ্রয় দিলে কঠোর ব্যবস্থা

পীরগঞ্জে নীতিবান শিক্ষককে ‘হানি ট্র্যাপ’-এর ফাঁদে ফেলে ষড়যন্ত্র ; নৈতিক সমাজব্যবস্থায় গভীর উদ্বেগ

ভারতের সঙ্গে তীব্র উত্তেজনার মাঝে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল পাকিস্তান

খাদ্য মজুদের হিড়িক, বাঙ্কারে ছুটছে সীমান্তের বাসিন্দারা

মোহনগঞ্জে পূজামণ্ডপে হামলার ঘটনায় দায়ের কৃত মামলায় যুবক গ্রেপ্তার

বগুড়ায় ছুটি নিয়ে বাড়ীতে এসে বিদ্যুৎস্পৃষ্টে পুলিশ কনস্টেবলের মর্মান্তিক মৃত্যু

কুড়িগ্রাম গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের বিক্ষাভ মিছিল ও সমাবেশ

কুড়িগ্রাম গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের বিক্ষাভ মিছিল ও সমাবেশ

আওয়ামী লীগ নিষিদ্ধে শাহবাগ ব্লকেড করছে ছাত্র-জনতা

বগুড়ায় ধান খেত থেকে বেকারি ব্যবসায়ীর রক্তাক্ত লাশ উদ্ধার, তদন্তে পুলিশ