ঢাকা আজ শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
আজ ৬ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

তারেক রহমানের নীলফামারী সফর ঘিরে বিএনপির রাজনীতিতে গণজাগরণ ও নতুন প্রত্যয়

প্রতিবেদক
মিলেনিয়াম নিউজ বিডি
জানুয়ারি ৯, ২০২৬ ১:৪৬ অপরাহ্ণ

স্বপ্না আক্তার স্বর্ণালী শাহ, নীলফামারী

উত্তরাঞ্চলের রাজনীতিতে নতুন গতি সঞ্চার করতে আগামী ১৩ জানুয়ারি ২০২৬ ইং নীলফামারীতে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর এই আগমনকে ঘিরে নীলফামারীজুড়ে বিএনপি ও এর অঙ্গসংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ জেলা মহিলা দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও রাজনৈতিক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বিএনপি চেয়ারম্যানের কার্যালয় থেকে জারিকৃত কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী, তারেক রহমানের এই সফরের মূল উদ্দেশ্য হচ্ছে দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ নেতাকর্মীদের কবর জিয়ারত ও তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে অংশগ্রহণ, পাশাপাশি আহত ও নির্যাতিত নেতাকর্মী এবং শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও খোঁজখবর নেওয়া। দলীয় সূত্রে জানানো হয়েছে, আন্দোলন-সংগ্রামে আত্মত্যাগকারী পরিবারগুলোর পাশে দাঁড়ানো বিএনপির নৈতিক ও রাজনৈতিক দায়িত্বের অংশ।

এছাড়াও সফরকালে তিনি উত্তরাঞ্চলে বিএনপির সাংগঠনিক কার্যক্রম সরেজমিনে তদারকি করবেন এবং স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে চলমান রাজনৈতিক আন্দোলনের রূপরেখা, গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের কৌশল এবং ভবিষ্যৎ কর্মসূচি সম্পর্কে সুস্পষ্ট দিকনির্দেশনা দেবেন।

দলীয় নেতারা বলছেন, দীর্ঘদিন ধরে রাজপথে থাকা তৃণমূল নেতাকর্মীদের জন্য তারেক রহমানের সরাসরি উপস্থিতি নতুন সাহস ও আত্মবিশ্বাস যোগাবে। বিশেষ করে নীলফামারীসহ উত্তরাঞ্চলে বিএনপির সাংগঠনিক ভিত আরও শক্তিশালী করতে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

তার আগমনকে ঘিরে নীলফামারী জেলা বিএনপি ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। পাশাপাশি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও নীলফামারী জেলা মহিলা দল মাঠপর্যায়ে সক্রিয়ভাবে কাজ করছে। জেলা ও উপজেলা পর্যায়ে ধারাবাহিক প্রস্তুতি সভা, গণসংযোগ এবং সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তারেক রহমানের এই সফর কেবল একটি আনুষ্ঠানিক কর্মসূচি নয়; বরং এটি গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং মানুষের মৌলিক অধিকার আদায়ের আন্দোলনে নতুন গতি সঞ্চার করবে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

এ বিষয়ে নীলফামারী জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাসরিন আক্তার বলেন,
“তারেক রহমান দেশের গণতান্ত্রিক আন্দোলনের আপসহীন নেতৃত্বের প্রতীক। তাঁর নীলফামারী সফর নারী নেতাকর্মীদের জন্যও বড় অনুপ্রেরণা। শহীদ পরিবার ও নির্যাতিত নেতাকর্মীদের পাশে দাঁড়ানোর এই কর্মসূচিতে জেলা মহিলা দল শুরু থেকেই সক্রিয় ভূমিকা পালন করছে।

তিনি আরও বলেন, বিএনপির প্রতিটি আন্দোলন-সংগ্রামে মহিলা দল অতীতেও রাজপথে ছিল, আগামীতেও গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করবে।

সব মিলিয়ে, রাজনৈতিক বিশ্লেষকদের মতে ১৩ জানুয়ারি নীলফামারী বিএনপির রাজনৈতিক কর্মসূচিতে একটি ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ দিন হিসেবে চিহ্নিত হতে যাচ্ছে, যা আগামী দিনের আন্দোলন ও সাংগঠনিক শক্তি প্রদর্শনে নতুন মাত্রা যোগ করবে।

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

ঐতিহাসিক মহাস্থান বাজারের ৫০ বছরের অপেক্ষার অবসান: ১.৩১ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রবাসীদের অবদানের স্বীকৃতি কুয়ালালামপুরে বাংলাদেশ ব্র্যান্ডিং ফেস্টিভ্যাল ২৭ সেপ্টেম্বর

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৯ আরোহী নিয়ে নৌকাডুবি

হিরো আলমের বিরুদ্ধে স্ত্রীর ১২ লাখ টাকার মামলা

ভারতকে রুখে দিতে ইমরান খানের মুক্তি জরুরি: পিটিআই সিনেটর

অবশেষে মালয়েশিয়ায় পৌঁছালেন দীর্ঘদিন অপেক্ষারত বাংলাদেশি কর্মীরা

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র কর্তৃক ২ কেজি গাঁজা উদ্ধার, কুড়িগ্রামের ২ জন গ্রেফতার

আ.লীগ নিষিদ্ধসহ ১২ দফা ঘোষণা হেফাজতের

সৌদি আরবের সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্রের

বগুড়ায় স্বামী-স্ত্রী পরিচয়ে ইয়াবা পাচার, ৬ হাজার পিসসহ নারী-পুরুষ আটক