ঢাকা আজ শুক্রবার, ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
আজ ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

সিরাজগঞ্জে পুলিশের অভিযানে পাথরবোঝাই ট্রাক থেকে মাদক উদ্ধার

প্রতিবেদক
দৈনিক মিলেনিয়াম নিউজবিডি
মে ৬, ২০২৫ ৪:০৯ অপরাহ্ণ

বিদেশি মদ, বিয়ার ও ফেনসিডিলসহ চালক-সহকারী আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে পুলিশের তৎপরতায় পাথরবোঝাই একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ, বিয়ার ও ফেনসিডিল জব্দ করা হয়েছে। সোমবার (৫ এপ্রিল) রাতে উপজেলার বগুড়া-নগরবাড়ি মহাসড়কের মাওলানা সাইফুদ্দিন ইয়াহিয়া ডিগ্রি কলেজের সামনে অভিযান চালিয়ে ট্রাকটি আটক করে শাহজাদপুর থানা পুলিশ।

আটককৃত দুইজন হলেন—ঢাকার সাভার থানার বনগ্রাম মহল্লার আবু জাফরের ছেলে ট্রাকচালক সাদ্দাম হোসেন (৩২) ও একই থানার দক্ষিণ দরিয়াপুর মহল্লার শামছুল আলমের ছেলে শরিফ আলম (৩০)।

ট্রাকটি বুড়িমারী সীমান্ত থেকে পাথর বহন করে সাভারের উদ্দেশে রওনা হয়েছিল বলে জানা গেছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল মহাসড়কে ওঁৎ পেতে থেকে ট্রাকটিতে তল্লাশি চালায়। এ সময় ট্রাকের পাথরের ভেতর লুকানো অবস্থায় চার বোতল বিদেশি মদ, চারটি বিয়ার ও ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আটককৃতরা মাদক পরিবহনের সঙ্গে জড়িত থাকার কথা প্রাথমিকভাবে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

স্থানীয়দের মতে, মহাসড়ক ব্যবহার করে দীর্ঘদিন ধরেই মাদক পাচারের চেষ্টা চালানো হচ্ছিল। পুলিশের এমন সাড়াশি অভিযান এলাকায় মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন।

 

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

সলঙ্গায় বাঁচতে চায় শিশু সোয়াইব; টাকার অভাবে হচ্ছে না চিকিৎসা

বগুড়ায় সড়কের পাশ থেকে অটোচালকের গলাকাটা লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

উন্নয়ন সহযোগীদের কাছে ড. ইউনূসের অনুরোধের সাড়া মেলেনি এখনো

সিরাজগঞ্জে ওলামা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আ.লীগ কার্যালয় এখন মাদক-দেহব্যবসার আখড়া

তথ্যসচিব তথ্য কমপ্লেক্স নির্মাণ প্রকল্প ও বাংলাদেশ বেতারের ময়মনসিংহ কার্যালয় পরিদর্শন

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান!

নেত্রকোনার ঐতিহ্যবাহী বালিশ মিষ্টি পেল ৫৮তম জি আই স্বীকৃতি

বগুড়া ফুটবল একাডেমি টুর্ণামেন্ট-২০২৬ এর জমকালো ফাইনাল, তারকা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তামিম ইকবাল

পীরগঞ্জে নীতিবান শিক্ষককে ‘হানি ট্র্যাপ’-এর ফাঁদে ফেলে ষড়যন্ত্র ; নৈতিক সমাজব্যবস্থায় গভীর উদ্বেগ