ঢাকা আজ মঙ্গলবার, ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
আজ ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

নেত্রকোনায় জেলা প্রশাসকের পরিচয়ে অর্থ ও অনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা, গণবিজ্ঞপ্তি জারি

প্রতিবেদক
দৈনিক মিলেনিয়াম নিউজবিডি
অক্টোবর ১৬, ২০২৫ ১১:০০ পূর্বাহ্ণ


(পলাশ পাল নেত্রকোনা জেলা প্রতিনিধি) নেত্রকোনা জেলা প্রশাসকের নামে ভুয়া পরিচয় ব্যবহার করে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের গোপনীয় শাখা থেকে বুধবার (১৫ অক্টোবর) একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি একটি প্রতারক চক্র ০১৮৫৬-৯২৪০৫৭ নম্বর ব্যবহার করে জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান এর পরিচয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেছে মর্মে অভিযোগ পাওয়া গেছে । অজ্ঞাত অভিযুক্তরা সরকারি প্রকল্প বা সুবিধা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে অনৈতিকভাবে অর্থ দাবি করছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এটি সম্পূর্ণরূপে অবৈধ ও অনৈতিক কার্যক্রম। তাই উক্ত মোবাইল নম্বর বা অন্য কোনো নম্বর থেকে এরূপ প্রলোভনমূলক কল পেলে বিভ্রান্ত না হয়ে কোনো আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে সতর্ক করা হয়েছে।
এ ছাড়া প্রতারণার এমন প্রস্তাব পেলে সংশ্লিষ্ট মোবাইল নম্বরসহ বিষয়টি নিকটস্থ থানায় বা জেলা প্রশাসকের কার্যালয়ে অবহিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেন, জেলা প্রশাসনের নামে প্রতারণা একটি দুঃখজনক ঘটনা। কেউ যেন এ ধরনের প্রতারণার শিকার না হন, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
বিস্তারিত তথ্যের জন্য জেলা প্রশাসকের অফিসিয়াল ফোন নম্বর ০২৯৯৮৮-২৮৮৮৮ বা ই-মেইল dcnetrokona@mopagov.bd-এ যোগাযোগ করতে বলা হয়েছে

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশিদের পুনরায় পর্যটন ভিসা দিচ্ছে আরব আমিরাত

কুষ্টিয়ার মিরপুরে কুর্শা ইউনিয়নে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশেষ কর্মসূচি দেশ ও জাতির কল্যাণে সংগ্রামের শপথ

আওয়ামী লীগকে নিষিদ্ধের সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের

কেন্দ্র দখল হলে পুরো নির্বাচন বাতিল করতে পারবে ইসি

কুষ্টিয়ায় ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের পথসভা অনুষ্ঠিত

প্রিয় বিএনপির দয়ালু ভাই-বোনেরা, আওয়ামী লীগ কি জিনিস সেটা এখনও টের পান নাই: ইলিয়াস হোসেন

ভাইস চেয়ারম্যান রাজু হ্যান্ডকাপসহ পালানোর কাণ্ডে শিবগঞ্জ থানা থেকে এসআই মামুনকে প্রত্যাহার

কাকরাইলের কর্ণফুলী গার্ডেন সিটিতে ত্রাসের রাজত্ব

চাকুরী দেওয়ার নামে লাখ লাখ টাকা আত্মসাতের চেষ্টা, বীরগঞ্জে বহিরাগত প্রতারক এনামুল হকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত সোমবার থেকে বৃষ্টির পূর্বাভাস