ঢাকা আজ শুক্রবার, ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
আজ ৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অনুসন্ধান
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আর্টিকেল
  8. কবিতা
  9. কৃষি
  10. খেলাধুলা
  11. গণমাধ্যম
  12. গল্প
  13. জাতীয়
  14. তথ্য প্রযুক্তি
  15. বিনোদন

আসিয়ান সম্মেলন নিরাপত্তার চাদরে মোড়ানো কুয়ালালামপুর

প্রতিবেদক
দৈনিক মিলেনিয়াম নিউজবিডি
অক্টোবর ১৫, ২০২৫ ৭:১৬ অপরাহ্ণ

মো: এলাহী মালয়েশিয়া
আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য ৪৭তম আসিয়ান শীর্ষ সম্মেলন উপলক্ষে রাজধানী কুয়ালালামপুর সম্পূর্ণভাবে লকডাউন ঘোষণা করা হয়েছে। নিরাপত্তা জোরদার ও যান চলাচল নির্বিঘ্ন রাখতে দেশজুড়ে ১৬ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি মোহামাদ হাসান।

মঙ্গলবার এক বিবৃতিতে তিনি জানান, ২৩ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত পুলিশের সর্বোচ্চ সতর্কতা বজায় থাকবে। তিনি বলেন, ২৩ অক্টোবর থেকে সারাদেশ থেকে প্রায় ১৬ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হবে, বিশেষ করে কুয়ালালামপুর সংলগ্ন রাজ্যগুলো থেকে, যেন ট্রাফিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিশ্চিত করা যায়। এই সময় পুরো কুয়ালালামপুর সিটি সেন্টার বন্ধ থাকবে এবং নিরাপত্তা বিষয়ে কোনো ধরনের আপস করা হবে না বলে যোগ করেন তিনি।

মালয়েশিয়া এবার আসিয়ান সম্মেলনের আয়োজক দেশ হিসেবে ২৬ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত এই শীর্ষ বৈঠক আয়োজন করছে। এতে ব্রাজিল, দক্ষিণ আফ্রিকাসহ বেশ কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধান আসিয়ান সেক্টরাল ডায়ালগ পার্টনার হিসেবে অংশ নেবেন। পাশাপাশি সাইপ্রাস ও ফিনল্যান্ডকেও নতুন ডায়ালগ পার্টনার হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে।
সিনার হারিয়ান ও মিডিয়া প্রতিবেদনে জানা গেছে, সম্মেলন চলাকালে ৭০টি স্কুল অনলাইন ক্লাসে রূপান্তরিত হবে। এছাড়া, যেসব সরকারি কর্মচারীর অফিস কেন্দ্র থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে, তাদের ওয়ার্ক ফ্রম হোম করতে বলা হয়েছে।

কুয়ালালামপুর কমান্ড ও কন্ট্রোল সেন্টার জানিয়েছে, ২৬ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত রাজধানীর বিভিন্ন মূল সড়ক ও মহাসড়ক পর্যায়ক্রমে বন্ধ থাকবে। এসব রাস্তা ৩০ থেকে ৪৫ মিনিটের জন্য বন্ধ রাখা হবে রাষ্ট্রীয় পর্যায়ের কনভয়ের নিরাপদ চলাচলের সময়। জনসাধারণকে সম্ভব হলে ওই সময় কেন্দ্রীয় এলাকা এড়িয়ে চলার এবং মনোরেল ও বাসসহ গণপরিবহন ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। এমনকি ভারি যানবাহনগুলোও ওই সময় শহরের কেন্দ্রে প্রবেশ করতে পারবে না।

প্রভাবিত প্রধান সড়কগুলোর মধ্যে রয়েছে, জালান আমপাং, জালান সুলতান ইসমাইল, জালান পি. রামলি, জালান পিনাং, জালান বিনজাই, পারসিয়ারান, জালান তুন রাজাক, জালান পার্লামেন্ট, জালান বুকিত বিনতাং, জালান ইমবি, জালান দামানসারা, জালান ইস্তানা, জালান কুচিং ও জালান পেরাক।

এছাড়া কয়েকটি গুরুত্বপূর্ণ সংযোগ সড়কও প্রভাবিত হবে, যেমন, জালান আমপাং–জালান পি. রামলি, জালান সুলতান ইসমাইল–জালান পি. রামলি, জালান পেরাক–জালান পিনাং, জালান স্টোনর–জালান কিয়া পেং, পারসিয়ারান।কেএলআইএ ও সুবাং বিমানবন্দর থেকে শহরে আসা রুটগুলোতেও সাময়িক বন্ধ থাকবে। এছাড়া, লেবুহরায়া লিংকারান পুত্রাজায়া, মহাসড়কগুলোয়ও মাঝে মাঝে চলাচল নিয়ন্ত্রণ করা হবে।উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই সম্মেলনে অংশ নিতে পারেন বলে জানা গেছে, যদিও তার সফরের সুনির্দিষ্ট তারিখ এখনো নিশ্চিত করা হয়নি।

কমেন্ট করুন

সর্বশেষ - কৃষি

আপনার জন্য নির্বাচিত

উলিপুরে কিশোর কিশোরী অধিকার ও সুরক্ষা মেলা অনুষ্ঠি ​শাহিনুল ইসলাম লিটনঃ কুড়িগ্রামের উলিপুরে কিশোরীদের অধিকার নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধের লক্ষ্যে বর্ণাঢ্য আয়োজনে ‘কিশোরী অধিকার ও সুরক্ষা মেলা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার উলিপুর বিজয় মঞ্চে ইসলামিক রিলিফ বাংলাদেশের ‘প্রাইস’ (PRISE – Protection of Children at Risk through Socio-Economic Empowerment) প্রকল্পের উদ্যোগে দিনব্যাপী এই ব্যতিক্রমী মেলার আয়োজন করা হয়। ​উদ্বোধন ও অংশগ্রহণ ​মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উলিপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব এটিএম আরিফ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তাবৃন্দ, সমাজসেবা কর্মকর্তা, কৃষি ও প্রাণিসম্পদ কর্মকর্তাসহ স্থানীয় জনপ্রতিনিধিগণ। মেলায় বিপুল সংখ্যক কিশোরী, অভিভাবক, শিক্ষক, ধর্মীয় নেতা, কাজী এবং শিশু সুরক্ষা কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন। ​প্রধান অতিথির বক্তব্য ​প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “কিশোরীদের সুরক্ষা এবং বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়তে স্থানীয় প্রশাসন নিরলসভাবে কাজ করছে। ইসলামিক রিলিফের এই আয়োজন তৃণমূল পর্যায়ে বাল্যবিবাহের বিরুদ্ধে একটি শক্তিশালী সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে বিশেষ ভূমিকা রাখবে।” ​মেলায় কিশোরীদের অধিকার ও সুরক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য ও সেবা সম্বলিত ১০টি স্টল প্রদর্শন করা হয়। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল সচেতনতামূলক নাটক ‘স্কুল কেন যাবে’ এবং ‘ফুল ফোটেনি’। এছাড়া বাল্যবিবাহের কুফল নিয়ে কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কিশোরী ও অভিভাবকদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় পর্ব অনুষ্ঠিত হয়। ​ইসলামিক রিলিফ বাংলাদেশের চাইল্ড রাইটস অ্যান্ড প্রোটেকশন প্রোগ্রামের পক্ষ থেকে জানানো হয়, দারিদ্র্য ও অসচেতনতা এ অঞ্চলে বাল্যবিবাহের অন্যতম প্রধান কারণ। এই সংকট কাটিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই মেলার আয়োজন। বক্তারা পরিবার, সমাজ এবং শিক্ষা প্রতিষ্ঠানকে সম্মিলিতভাবে বাল্যবিবাহের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান। ​মেলার সমাপনী পর্বে উপস্থিত সকলে বাল্যবিবাহের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার এবং সমাজ থেকে এই অভিশাপ দূর করার বলিষ্ঠ শপথ গ্রহণ করেন। পরিশেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী কিশোরীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

ফরিদগঞ্জে নিরাপদ অভিবাসন সচেতনতায় সিসিডিএ’র LGI প্রশিক্ষণ— স্থানীয় জনপ্রতিনিধিদের ভূমিকা জোরদারে নতুন দিগন্ত

ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে : তারেক রহমান

ছাত্রদল নেতা সাম্য হত্যার বিচার চাইলেন মির্জা ফখরুল

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশত্যাগ করায় নিজ এলাকায় বিক্ষোভ

ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে দুই শিশুসহ নিহত ৮

ভারত যেকোনো সময় নিয়ন্ত্রণরেখায় হামলা চালাতে পারে: খাজা আসিফ

যমুনার সামনে তৈরি হচ্ছে আ.লীগ নিষিদ্ধের মঞ্চ

বগুড়ায় ছুটি নিয়ে বাড়ীতে এসে বিদ্যুৎস্পৃষ্টে পুলিশ কনস্টেবলের মর্মান্তিক মৃত্যু

মালয়েশিয়ায় শ্রমিকদের জন্য হচ্ছে সুরক্ষা আইন